এক ঝলক (১০ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
গাজীপুরের টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ছবি: মাসুদ রানা

২ / ২২
বটের ফল খেতে গাছে বসেছে পাখিটি। ছবিটি শনিবার খুলনার নয়াবাটি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২২
সাত সকালে পরিবারের সদস্যদের নিয়ে শাক তুলছেন এক কৃষক। পরে এগুলো বিক্রি করা হবে হাটে। ছবিটি শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২২
ঝুড়ি ভাজা নিয়ে বসেছেন এক বৃদ্ধ বিক্রেতা। ছবিটি শনিবার খুলনার জোড়াগেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২২
পদ্মা নদীতে জাল ফেলে মাছ শিকার করছেন এক শৌখিন মৎস্যশিকারি। ছবিটি ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ২২
সেতু থেকে কুমার নদে লাফিয়ে পড়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি শুক্রবার ফরিদপুর শহরের রথখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২২
কোরবানির ঈদকে সামনে রেখে দা-ছুরি শান দেওয়ার ব্যস্ততা বেড়েছে। ছবিটি শুক্রবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে নওশিন এন্টারপ্রাইজ তেল পাম্পে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত তেল পাম্পের একাংশ। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২২
পৃথিবীর সব প্রাণীর সুখ, মঙ্গল, সমৃদ্ধি ও শান্তি কামনায় রাঙামাটি রাজবন বিহারে ১২তম মহাসংঘদান অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে ধর্মীয় সভায় অংশ নেন বৌদ্ধ নারী-পুরুষ। শোনেন বৌদ্ধ ভিক্ষুদের ধর্ম উপদেশ। ছবিটি বিহার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২২
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়িতে ছুটছে সবাই। কিন্তু এটি করতে গিয়ে অনেকে নিয়ে নেন জীবনের ঝুঁকি। টিকিট না পেয়ে চেপে বসে ট্রেনের ছাদে। কেউ দরজায় ঝুলে আবার কেউ জানালায় বসে। অথচ কোনো দুর্ঘটনা ঘটলে শুধু নিজেরই নয়, পুরো পরিবারের আনন্দ যে মাটি হবে তা মনে রাখেন না।  আজ সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ স্টেশন ​থেকে ছবিটি তোলা। ছবি: জগলুল পাশা

১১ / ২২
ঈদের ছুটিতে রাঙামাটি গেলে কাপ্তাই লেকের এমন সৌন্দর্য এখন চোখে পড়বে। রাঙামাটির পলওয়েল পর্যটন এলাকা থেকে আজ শনিবার দুপুরে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা,

১২ / ২২
রাস্তার পাশে নিচু স্থানে জমেছে পানি। আর সেখানেই ফুটেছে লাল শাপলা। ছবিটি আজ শনিবার পাবনা শহরের কালাচাঁদ পাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২২
ঈদের লম্বা ছুটির কথা মাথায় রেখে গাড়িচালকেরা জ্বালানি তেল নিয়ে নিচ্ছেন। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর পরিবাগ-সংলগ্ন মেঘনা মডেল সার্ভিস সেন্টার পেট্রল পাম্প থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২২
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ছেলে রাজেসকে খুঁজছে তার মা। ছবিটি আজ শনিবার সকালে ঢাকা মেডিকেলের কলেজের মর্গের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২২
কোরবানির গরু কিনে গাবতলী হাট থেকে রওনা হয়েছে গন্তব্যে। দাম পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিরা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২২
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে দলটি মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। ছবিটি আজ শনিবার সকালের দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২২
ঈদ উদ্‌যাপনে বাসের ছাদে ঝুঁকি নিয়ে নিজ গন্তব্যে ছুটছে মানুষ । ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার ঠেঙ্গামারা এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২২
রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাট সমস্যার কারণে ​ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন। যাত্রীদের এই দুর্ভোগের মাত্রা আজ শনিবার আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। ফেরি থেকে নামার পর বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে রওনা হন মানুষজন। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: এম রাশেদুল হক

২০ / ২২
ঈদে টানা ছয় দিনের ছুটি উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন অনেকটাই ফাঁকা। ছবিটি আজ শনিবার দুপুরের দিকে মেডিসিন ওয়ার্ড থেকে তোলা। ছবি: সাইয়ান

২১ / ২২
সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। নগরের কাজিবাজার পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে গরুর শিং রং দিয়ে সাজাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২২
এই বছর পাহাড়ে জাম্বুরার উৎপাদন হয়েছে ভালো। আকারভেদে একটি ৫ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। চাষিদের কাছ থেকে কিনে ব্যাপারিরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এক জায়গায় জড়ো করছেন এসব জাম্বুরা। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী