এক ঝলক (১০ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
পাতার ওপর চুপটি করে বসে আছে ছোট্ট একটি ফড়িং। ছবিটি আজ রোববার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২ / ২৪
মিয়ানমার থেকে পালিয়ে দলে দলে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার নৌকায় করে সাগর, নদী পেরিয়ে আসছে তারা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীরে সন্তানকে কোলে নিয়ে সড়কের পাশে বসে আছেন অসহায় এই মা। ছবিটি আজ রোববার উখিয়ার বালুখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩ / ২৪
সমুদ্র থেকে মাছ ধরে বাড়ি ফিরছে দুই তরুণ জেলে। ছবিটি শনিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের বদিউল্লাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন

৪ / ২৪
পেকেছে ধান। ধান কাটা শুরু করেছেন চাকমা নারীরা। রাঙামাটি সদরের কামিলাছড়ি গ্রাম এলাকা থেকে শনিবার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৪
শিকারের খোঁজে গাছের ডালে বসে আছে একটি কসাই পাখি। ছবিটি রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৬ / ২৪
সান মারিনো মোটো জিপি গ্র্যান্ড প্রিক্স রেসের অনুশীলনে এক প্রতিযোগী। ছবিটি শনিবার ইতালি তোলা। ছবি: এএফপি

৭ / ২৪
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে বিক্ষোভ হয়। ছবি: রয়টার্স

৮ / ২৪
রাশিয়ার মস্কোর একটি স্টেডিয়ামে শনিবার ফিফা বিশ্বকাপ ট্রফির ট্যুর উদ্বোধন হয়। ছবি: রয়টার্স

৯ / ২৪
মিসরে আবিষ্কৃত প্রাচীন সমাধি থেকে পাওয়া বিভিন্ন প্রত্নবস্তু। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
লোফোটেন দ্বীপমালার আকাশে সুমেরু-উষা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১১ / ২৪
ফ্লোরিডার মায়ামি আকাশে ঘূর্ণিঝড় ইরমার আগমনী সংকেত। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৪
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রোববার সকালে রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেল এলাকায় সমাবেশ করেছে ‘বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ’। ছবি: সাজিদ হোসেন

১৩ / ২৪
রাঙামাটি সদরের কামিলাছড়ি গ্রাম থেকে দেখা যায় এমনই চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৪
শারদীয় দুর্গাপূজা আসন্ন। তাই প্রতিমা শিল্পীরা তৈরি করে যাচ্ছেন একের পর এক প্রতিমা। ছবিটি রোববার সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৪
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকেরা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৪
খুলনার তেরখাদা উপজেলার ভূতিয়ার বিলে ফুটেছে শত শত পদ্মফুল। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণ করাসহ বেশ কিছু দাবিতে রোববার দুপুরে বগুড়ার সাতমাথা এলাকায় বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বগুড়া জেলা শাখা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৪
বৃষ্টিস্নাত সাদা জবা ফুলের ছবিটি রোববার সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৪
রাজধানীতে আজ রোববার দুপুরে ভারী বৃষ্টি শুরু হয়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি রোববার চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ২৪
শ্বেত পদ্ম ফুটেছে ফরিদপুরের গজারিয়া বিলে। সেই পদ্ম ফুল তুলছে শিশু-কিশোরেরা। ছবিটি রোববার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ২৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সভাকক্ষে আজ রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে তোফা ও তহুরাকে বিদায় জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৪
মাদারীপুরে চতুর্থবারের মতো বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। রোববার কালকিনি উপজেলার পূর্ব এনায়েরনগর ইউনিয়ন থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলো

২৪ / ২৪
মিয়ানমারে চলমান সহিংসতার মুখে লাখো মানুষ পালিয়ে বাংলাদেশে আসছে। অনেকেই মাথা গুঁজতে পাহাড় কেটে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় বসতি গেড়েছে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আশরাফুল আলম