এক ঝলক (১১ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
মায়ের সঙ্গে জুম থেকে ধান তুলে ঘরে নিয়ে যাচ্ছে মেয়ে। ছবিটি গতকাল বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৩
বুনো ফুলে বসে আছে প্রজাপতি। ছবিটি গতকাল বিকেলে ফরিদপুরের ভাঙা উপজেলা সদরের আজিমনগর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৩
বাবার সঙ্গে ভ্যান ঠেলছে দুই মেয়ে। ভ্যানে করে ধান শুকাতে নিয়ে যাচ্ছে তারা। গতকাল বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৩
হাওরের পাশে ঘাস খাচ্ছে গবাদি পশু। গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৩
ভোরের আকাশে খাবারের খোঁজে চিল। আজ সকালে খুলনার শিরোমনি এলাকা থেকে ছবিটি তুলেছেন সাদ্দাম হোসেন।

৬ / ২৩
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি। আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে এই বাবা-ছেলেও রয়েছে। ছেলেকে কোনোভাবেই হারাতে চান না এই বাবা। সে জন্যই মনে হয় হাসপাতালের বিছানায়ও চিকিৎসাধীন অবস্থায় ছেলের হাত ধরে রেখেছেন। ছবি: রয়টার্স

৭ / ২৩
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট কিম ইল-সাং এবং তাঁর ছেলে কিম জং-ইলের প্রতি ১০ অক্টোবর শ্রদ্ধা জানান দেশটির নেতা কিম জং-উন। কিমের বাবা কিম জং-ইল ও দাদা কিম ইল-সাং। ২০১১ সালে কিম জং-উন উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় বসেন। ছবিটি কুমসুয়াং প্যালেস অব সান​ থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৩
উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকে এক শিশু। ছবিটি আজ পিয়ংইয়ং ফোক পার্ক থেকে তোলা। দেশটিতে আজ ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ছবি: রয়টার্স

৯ / ২৩
খাবারের খোঁজে জলাশয়ে ঘোরাঘুরি করছে বক পাখির দল। ছবিটি আজ রোববার বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি থেকে তোলা। ছ​বি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একপাশে এলাকার লোকজন ধান মাড়াইয়ের কাজ করছে। মা একটু সরে গেলে সেই সুযোগে ধান মাড়াই শুরু করে এই দুষ্টু ছেলে। ছ​বি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৩
ঘেরের পানিতে মাছ আর ঘেরের পাড়ে ঝিঙের চাষ। সেই ঝিঙের মাচা পুকুরের ওপর। ছবিটি আজ রোববার খুলনার ডুমুরিয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

১২ / ২৩
ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। আর মাটির সঙ্গে ওঠে আসা পোকামাকড় খেতে জড়ো হয়েছে বকের দল। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

১৩ / ২৩
আর কয়েক দিনে পরেই দুর্গা পূজা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন পাড়ার মণ্ডপ কত সুন্দর হয়, তা নিয়ে চলে প্রতিযোগিতা।  আজ রোববার নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার বলদেব জিউর আখড়া ও শিব মন্দির থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ২৩
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে মাছরাঙা টেলি​ভিশন পরিবার। ছবিটি রাজধানীর বনানীতে অবস্থিত মাছরাঙা টেলিভিশন ভবনের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রোববার টিএসসি চত্বরে স্টল উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ। এ সময় দর্শনার্থীদের হাতে ‘মর্যাদা ও মূল্যবোধ’ লেখা ফিতা বেঁধে দেওয়া হয়। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
মিরপুরের শহীদবাগে স্থাপিত ‘শতবর্ষের ঢাকা’ শিরোনামের এই ভাস্কর্যে ঢাকার চার শ বছরের ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি আজ রোববার মিরপুরের ব্লক-ডি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
স্থাপনার নিচে বসবাস। কথা বলে জানা যায়, ঢাকার কাপ্তান বাজারে থাকতেন, ভাড়া দিতে না পারায় বাড়ি ছাড়তে হয়েছে। তাই সাময়িকভাবে এখানেই আশ্রয় নিয়েছেন। এখানে থাকা নিষেধ জেনেও অনেকটা নিরুপায় হয়েই আছেন। তবে অচিরেই তারা এই স্থান ছেড়ে চলে যাবেন। ছবিটি আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ২৩
রাজধানীর জিগাতলা মোড় থেকে হাজারীবাগ ও ট্যানারির মোড় এলাকার রাস্তাটি বছরের পর বছর ধরে ভাঙা-চোরা অবস্থা। মাঝে জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও গত এক বছর ধরে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, চলাচলই দায়। কয়েক জায়গায় আবার ম্যানহোলের স্ল্যাব ভেঙে গর্ত তৈরি হয়েছে। ফলে এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে  চলছে যানবাহন। ছবিটি আজ রোববার সকালে এলাকার গ্লাস ফ্যাক্টরির মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে একাধিকবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আজ রোববার দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন একদল শিক্ষার্থী। ছবি: জাহিদুল করিম

২০ / ২৩
আজ রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় ছিল যানজট। দুপুরে তা আরও তীব্র আকারে ধারণ করে।  ছবিটি দুপুর পৌনে দুইটায় তোপখানা রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২১ / ২৩
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান স্বাধীনতা স্তম্ভ ও জাদুঘর সংলগ্ন জলাশয়ে জমেছে শেওলা-ময়লা-আবর্জনার কয়েক স্তর। ছবিটি আজ বেলা আড়াইটায় তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ২৩
সোহরাওয়ার্দীর উদ্যানের কয়েকটি প্রবেশ মুখে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে গত তিন মাস যাবৎ। একটি ছোট ফটক খোলা হয় প্রতিদিন সকাল ছয়টায়। আর তা বন্ধ করা হয় সন্ধ্যা ছয়টায়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৩ / ২৩
মাকড়সার নিপুণ কারুকাজ এই জাল। তাতে ভোরের শিশির জমে সৌন্দর্য যেন বেড়েছে আরও। জানান দিচ্ছে শীতের আগমনী বার্তাও। ছবিটি আজ রোববার সকালে ময়মনসিংহের সদরের চর জেলখানা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ