চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি থেকে চরভৈরবী পর্যন্ত মেঘনার ১০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় গতকাল সোমবার জেলেদের নিয়ে সচেতনতামূলক নৌ-র্যালি হয়। ছবি: আলম পলাশ
২ / ১৯
গাছের ডালে হলদে পাখি। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার উঁচুটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৯
হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে বিধ্বস্ত ঘর দেখছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
মাছের ঘেরের পাশে ঘন কাশবন। ছবিটি আজ মঙ্গলবার খুলনার বাস্তুহারা বাইপাস লিংক সড়ক থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সমাবেশের সময় এক শিশুকে কোলে তুলে নেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শিশুটি ট্রাম্পের আদলেই পোশাক পড়েছে। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
ঠোঁটে ডগায় খাবার ধরে বসে আছে মাছরাঙা। ছবিটি আজ মঙ্গলবার খুলনার রায়েরমহল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুলের ছবি মুড়ে ডাস্টবিনের আদলে তৈরি করা হয়েছে ঘৃণাস্তম্ভ। সেখানে থুতু ফেলে ঘৃণা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: প্রথম আলো
৮ / ১৯
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুলের ছবি মুড়ে ডাস্টবিনের আদলে তৈরি করা হয়েছে ঘৃণাস্তম্ভ। সেখানে থুতু ফেলে ঘৃণা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: প্রথম আলো
৯ / ১৯
চরকা থেকে সুতা ছাড়াচ্ছেন এক বৃদ্ধ নারী। ছবিটি আজ মঙ্গলবার রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের নারাইছড়ি মধ্য আদাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
রাজধানীর কালুনগর বেড়িবাঁধ সংলগ্ন জলাশয়ে ফেলা হচ্ছে হাজারীবাগের ট্যানারির বর্জ্য। এখনো হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়া হয়নি অনেক ট্যানারি। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৯
পুরান ঢাকার লালবাগের নবাবগঞ্জে জুতার বাক্স তৈরিতে ব্যস্ত এক ব্যক্তি। বিভিন্ন প্রতিষ্ঠান অর্ডার দিয়ে এই এলাকার কারখানা থেকে এমন বাক্স তৈরি করিয়ে নেয়। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘চায়না বুক এক্সিবিশন’। চায়না ইন্টারন্যাশনাল বুক ট্রেডিং করপোরেশন ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৯
রাজধানীর রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে অবাধে যাতায়াত করছে মানুষ। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ১৯
রাজধানীর কাপ্তান বাজারের সামনের সড়কে লেগুনাস্ট্যান্ডের কারণে রাস্তা সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৯
রাজধানীর সোনারগাঁ-নারায়ণগঞ্জ প্রধান সড়কে যানজটের অন্যতম কারণ অবৈধ লেগুনাস্ট্যান্ড। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৯
আন্তর্জাতিক গন্তব্যে চলাচলের জন্য বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বহরে যুক্ত হলো প্রথম বোয়িং মডেলের এয়ারক্রাফট। মঙ্গলবার বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বোয়িং বিমানটি। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৯
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে ১৩তম জাতীয় ফার্নিচার মেলা ২০১৬। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৯
টানা দুই দিনের সরকারি ছুটি হওয়ায় মঙ্গলবার রাজধানীজুড়ে ছুটির আমেজ ছিল। সড়কে যানজট ছিল না বললেই চলে। ছবিটি বিকেলে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৯ / ১৯
রাজধানীর কুড়িল বিশ্বরোডের একাংশ দখল করে বসানো হয়েছে পিকআপ ভ্যানের স্ট্যান্ড। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম