এক ঝলক (১১ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
সবুজের প্রাচুর্যে বনকলমি ফুলের হাসি। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৫
সাঁঝের মায়ায় নিঃসঙ্গ নাইয়া। ছবিটি গতকাল বুধবার খুলনার জেলখানা ঘাট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৫
যুদ্ধবিগ্রহ যাই থাকুক, শিশুরা আছে নিজের জগতে। সিরিয়ার আলেপ্পোর একটি সড়কে ফুটবলে মেতেছে তিন শিশু। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
বৃষ্টির ফোঁটা যেন পথের ধারে ফুটে থাকা বুনো ফুলটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ। ছবিটি খুলনার রূপসা এলাকা থেকে বুধবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
বিভিন্ন গ্রাম থেকে কিনে আনা চালতা জড়ো করা হচ্ছে। এরপর ট্রাকে করে এই চালতা পাঠানো হবে বগুড়ার হাটে। ছবিটি বুধবার বাগেরহাটের নোয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৫
আগের দিন সন্ধ্যায় জমির আইলে রেখে দেওয়া মাছ ধরার ফাঁদ ভোরে তুলে মাছ সংগ্রহ করছে শিশু গনি মিয়া। ছবিটি বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার কৈচড় গ্রাম থেকে। ছবি: সোয়েল রানা

৭ / ২৫
কলাবতী ফুলের ছবিটি বুধবার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৮ / ২৫
চাল কুমড়ার হলুদ ফুলের টানে ভোমড়ার আনাগোনা। ছবিটি বুধবার ময়মনসিংহ শহরতলির তালতলা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৯ / ২৫
উত্তাল যমুনা নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি  বুধবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৫
পিচ উঠে গিয়ে কাদা মাটিতে করুণ অবস্থা সড়কটির। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী, চালক ও পথচারীদের। ছবিটি বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট বুড়ি পুকুর পাড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১১ / ২৫
দুই সপ্তাহ আগে বন্যার পানির তোড়ে মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানী-উড়িয়াজানী-বার্তা সড়কের পূর্ব উড়িয়াজানী এলাকার প্রায় ৫০ ফুট রাস্তা ভেঙে যায়। এর পর থেকে আশপাশের ১০ গ্রামের মানুষ নৌকায় করে যাতায়াত করছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: আবদুল মোমিন

১২ / ২৫
মঙ্গলবার রাত থেকে বিরামহীন বৃষ্টিতে যশোরে পানিবন্দী হয়ে পড়েছে শহরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশের হাজার হাজার মানুষ। শহরের মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সামনে থেকে ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ২৫
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে পাবনায় ফলদ ও বনজ বৃক্ষমেলার শেষ দিন আজ বৃহস্পতিবার। মেলায় ক্যাকটাস ও বাহারি ফুল গাছের বেশ চাহিদা ​ছিল। ছবিটি পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৫
নিজের ছবি তোলার আগ্রহ প্রায় প্রতিটি মানুষের সহজাত প্রবৃত্তি। এ কারণেই সোহরাওয়ার্দী উদ্যানে কর্তব্যরত একজন আনসার সদস্য সহকর্মীকে দিয়ে ছবি তোলাচ্ছেন। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২৫
গালের ভেতর দিয়ে শিক ঢুকিয়ে তাতে টাকা গেঁথে ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা আদায় করেন এই ব্যক্তি। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৫
ঠিকানা এক্সপ্রেস লিমিটেড পরিবহনের এই বাসটিতে লেখা আছে সিটিং বাস। এরপরও ছাদে যাত্রী তুলছে এরা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাপা প্লাজার সামনের এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৫
যানজটের কারণে দিনভর রাজধানীতে ভোগান্তিতে পড়তে হয় মানুষকে৷ আজ বৃহস্পতিবার বিকেলেও ফার্মগেট এলাকায় এ অবস্থা দেখা গেছে। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৫
রাজধানীতে ছিল তীব্র যানজট। যানবাহনের সংকট থাকায় এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। ছবিটি বৃহস্পতিবার সকালে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশের সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। সড়কজুড়ে খানাখন্দ। ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালকেরা। প্রায়ই উল্টে যাচ্ছে মালবাহী যানবাহন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
সারা রাত লরি চালিয়ে দিনের বেলা গাড়িতেই একটু ঘুমিয়ে নিচ্ছেন এই চালক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত আট লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই আট লেন মহাসড়কের উদ্বোধন করবেন। চলছে মহাসড়কের বিভিন্ন অংশ রং করার কাজ। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে শনির আখড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত দেশের প্রথম আট লেন মহাসড়ক প্রকল্পের কাজ শেষ। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মাতুয়াইল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৫
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিটনেসহীন গাড়ির চালক, নকল ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ধারণকারীকে জরিমানা করা অব্যাহত রেখেছে বিআরটিএ। ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দনিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৫
রাজউকের ভ্রাম্যমাণ আদালত আজ রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায়। ছবিটি দুপুরে আশরাফ উদ্দিন রোড থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৫ / ২৫
সড়ক বিভাজনের মাঝখানে কাঁটাতারের বেড়া। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পর হওয়ার সময় এভাবেই কাঁটাতারে আটকে যায় পথচারীর ওড়না। ছবিটি আজ বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ