এক ঝলক (১১ আগস্ট,২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। কল্যাণপুর মোড়, রাজবাড়ী, ১১ আগস্ট
ছবি: এজাজ আহম্মেদ
২ / ৩৫
রাজধানীর হাটখোলা এলাকায় মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টারে করোনার টিকা নিতে মানুষের ভিড়। ঢাকা, ১১ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৩৫
সিলেট নগরের লামাবাজার এলাকার মদনমোহন কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছেন শিক্ষার্থীরা। সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৪ / ৩৫
করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে শোভাযাত্রা বের করে ‘জনতার রংপুর’ নামের একটি নাগরিক সংগঠন। কাচারিবাজার, রংপুর, ১১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৩৫
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষে বুধবার অনেকটা চিরচেনা রূপে ফিরেছে সিলেট নগর। সড়কে যান ও মানুষের চলাচল বেড়েছে। বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। সিটি পয়েন্ট, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৬ / ৩৫
করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে আজ বুধবার রংপুর নগরের প্রধান সড়কগুলোতে দেখা যায় তীব্র যানজট। সিটিবাজার, রংপুর, ১১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৩৫
বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম দিনে কুমিল্লা নগরের বিপণিবিতানগুলোয় স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। সাত্তার খান কমপ্লেক্স, মনোহরপুর, কুমিল্লা, ১১ আগস্ট
ছবি: এম সাদেক কুমিল্লা
৮ / ৩৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বড় বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি। গর্তগুলোতে কিছু ইট ফেললেও স্থায়ীভাবে মেরামত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ৩৫
শেরপুরের নালিতাবাড়ীতে আয়নাতলী গ্রামের সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকার তরুণেরা। আয়নাতলী, নালিতাবাড়ী, শেরপুর, ১১ আগস্ট
ছবি: আবদুল মান্নান
১০ / ৩৫
৫ খাবার খাওয়ার এক ফাঁকে খুনসুটিতে মেতেছে এক জোড়া কবুতর। শহড়াবাড়ি খেয়াঘাট, ধুনট, বগুড়া, ১১ আগস্ট
ছবি: সোয়েল রানা
১১ / ৩৫
ফুটবল খেলা শেষে রেলস্টেশনের সাপ্লাই পানিতে গোসল করছে এক বালক। খুলনা রেলস্টেশন, ১১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ৩৫
বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল কিনে থ্রি-হুইলারে বোঝাই করা হয়। এরপর নিয়ে যাওয়া পাইকারি বিক্রির জন্য। চাঁদমারি মোড়, বিসিক সড়ক, পাবনা, ১১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ৩৫
শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী রাসেল। জীবিকার টানে চালায় ইজিবাইক আর পাখির প্রতি ভালোবাসার টানে পালন করে টিয়া। অবসরে এই টিয়া পাখিই তার হৃদয়াঙ্গনের একমাত্র সঙ্গী। মনোহরপুর, কুমিল্লা, ১১ আগস্ট
ছবি: এম সাদেক, কুমিল্লা
১৪ / ৩৫
পাবনায় এ বছর পাটের ভালো ফলন হয়েছে। ফসল নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। নারীরাও পিছিয়ে নেই। পানিতে নেমে আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে হাত লাগান তাঁরা। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ১১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ৩৫
করোনার চিকিৎসার জন্য নোয়াখালী থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৮০ বছরের আবদুল মালেককে। সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ার সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি। ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ৩৫
করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ফলে নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশে অনেক লঞ্চ ছেড়ে যায়। চাঁদপুর, ১১ আগস্ট
ছবি: আলম পলাশ
১৭ / ৩৫
বরগুনার তিনটি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাইনচটকি ফেরির পল্টুনের গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাইনচটকি ফেরিঘাট, পাথরঘাটা, ১১ আগস্ট
ছবি: মোহাম্মদ রফিক
১৮ / ৩৫
মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই গুনতে হবে জরিমানা—এমন ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এ ঘোষণার ফলে গত কয়েক দিন হাটবাজারে মাস্ক ছাড়া দেখা যায়নি তেমন কাউকে। বনরূপা দেওয়ানপাড়া, রাঙামাটি, ১১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ৩৫
কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ ও মানুষের যাতায়াত। তবে অনেকে মাস্ক না পরেই চলাচল করায় সংক্রমণের ঝুঁকি রয়ে যাচ্ছে। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১১ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
২০ / ৩৫
কঠোর বিধিনিষেধ শেষে আজ বুধবার থেকে চলতে শুরু করেছে গণপরিবহন। নদীপথে লঞ্চে করেও আসছেন যাত্রীরা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট, ১১ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
২১ / ৩৫
বৃষ্টিতে ভিজছে এক কিশোরী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ৩৫
বিধিনিষেধ শেষে আজ বুধবার থেকে সব আসন পূর্ণ করে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১১ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
২৩ / ৩৫
বিদ্যুতের খুঁটি স্থাপন করছেন পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকেরা। কিন্তু তাঁদের কারোরই নেই নিরাপত্তার কোনো সরঞ্জাম। এ কারণে অসাবধানতাবশত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কলেজ রোড, সোনাগাজী, ফেনী, ১১ আগস্ট
ছবি: আমজাদ হোসাইন
২৪ / ৩৫
কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে টিকা নিতে কেন্দ্রগুলোয় ভিড় আরও বেড়েছে। আলাদা লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছেন নারী-পুরুষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্র, রংপুর, ১১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২৫ / ৩৫
গাছের ডালে বসে আছে কাঠশালিক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
২৬ / ৩৫
করোনার কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ে সেশন চার্জসহ সব ফি মওকুফের দাবিতে বিক্ষোভ করেন বরিশাল বি এম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (২০১৮-১৯) শিক্ষার্থীরা। বি এম কলেজ রোড, বরিশাল নগর, ১১ আগস্ট
ছবি: সাইয়ান
২৭ / ৩৫
পদ্মা পাড়ি দেওয়ার আগে ফেরিঘাটে রাতভর আটকে ছিল পণ্যবাহী গাড়ি। একপর্যায়ে ক্লান্ত চালক এভাবেই ঘুমিয়ে পড়েন। ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানাল ঘাট, রাজবাড়ী, ১১ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
২৮ / ৩৫
খুলনায় মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর–দোকানে হামলার প্রতিবাদে দেশজুড়ে হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন। শাহবাগ, ঢাকা, ১১ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
২৯ / ৩৫
আজ বুধবার হাটবার। খুব সকাল থেকেই দূরদূরান্ত থেকে বিক্রির জন্য আনা হয়েছে পাট। স্থানীয় ফড়িয়ারা এসব পাট কেনেন। পরে নছিমনে বোঝাই করে তা অন্যত্র নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোয়ালন্দ পদ্মার মোড়, রাজবাড়ী, ১১ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৩০ / ৩৫
যমুনার তীরে জাল ফেলে মাছ শিকারে মেতেছেন আবদুর রাজ্জাক মিয়া। শহড়াবাড়ি খেয়াঘাট, ধুনট, বগুড়া, ১১ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩১ / ৩৫
কঠোর বিধিনিষেধের পর ফুলের দোকান খোলা থাকলেও ক্রেতা নেই। বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। শাহবাগ, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
৩২ / ৩৫
বীজতলা থেকে ধানের চারা তুলছেন কৃষকেরা। কাঞ্চণমুড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ১১ আগস্ট।
ছবি: সোহরাব হোসেন
৩৩ / ৩৫
পঞ্চগড় সরকারি মিলনায়তন টিকাদানকেন্দ্রে করোনার টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। ছিল না সামাজিক দূরত্বের বালাই। পঞ্চগড়, ১১ আগস্ট
ছবি: রাজিউর রহমান
৩৪ / ৩৫
বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে বিপ্লব তালুকদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করে উজিরপুর মুক্তিযোদ্ধা সংসদ। উজিরপুর, বরিশাল, ১১ আগস্ট
ছবি: প্রথম আলো
৩৫ / ৩৫
করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। আজ বুধবার রাজধানী ফিরে পেয়েছে তার পুরোনো রূপ। সব ধরনের পরিবহন চলাচলের কারণে সড়কে সকাল থেকেই ছিল যানজট। মহাখালী, ঢাকা, ১১ আগস্ট
ছবি: সাজিদ হোসেন।