এক ঝলক (১১ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
কোমরে নিরাপত্তা রশি বেঁধে ৩০ মিটার উঁচু সেতু থেকে লাফিয়ে পড়েছেন ১৪৯ জন। ব্রাজিলের হোরতোল্যানদিয়ায় গতকাল রোববার এ ঘটনা ঘটে। ‘রোপ জাম্পিংয়ে’ নতুন বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এ আয়োজন। ছবি: রয়টার্স

২ / ২৫
মুম্বাইয়ের বনগঙ্গা ওযাটার ট্যাংকে ফুল ভাসিয়ে দিচ্ছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৫
বড় বড় সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে জিভে জল আনা ফল ডেউয়া। ছবিটি আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৫
এই ফুলের নাম প্রিয়াঙ্কা। রাঙামাটির শহরতলি রাঙাপানি গ্রাম থেকে আজ সোমবার সকালে ছবিটি তোলা: সুপ্রিয় চাকমা

৫ / ২৫
স্থানীয়ভাবে ফুলটি ঝুমকা বা ফেসন ফুল নামে পরিচিত। রাঙামাটির শহরতলি রাঙাপানি গ্রাম থেকে আজ সোমবার সকালে ছবিটি তোলা: সুপ্রিয় চাকমা

৬ / ২৫
দাতব্য কাজে অংশ নিতে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন ভারতে এসেছেন। সেখানে মুম্বাইয়ে হোটেল তাজ-এ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলিউড তারকাদের সঙ্গে কুশল বিনিময় করেন এই রাজদম্পতি। ছবি: রয়টার্স

৭ / ২৫
প্রচণ্ড রোদে জলাশয়গুলো শুকিয়ে মাটি চৌচির। ছবিটি থাইল্যান্ডের আয়ুথায়া থেকে তোলা। ছবিটি সম্প্রতি তোলা: রয়টার্স

৮ / ২৫
জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি পিস মেমোরিয়াল পার্কে স্মৃতিস্তম্ভে আজ সোমবার শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি (মাঝে)। ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিরোশিমা নগরে বিধ্বংসী মারণাস্ত্র এ পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

৯ / ২৫
খুলনা পাটকল শ্রমিকেরা সড়ক ও রেলপথ অবরোধের অংশ হিসেবে আজ সোমবার খুলনার নতুন রাস্তা মোড়ে অবস্থান নেন। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৫
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সাধারণত বছরে দুই থেকে তিনবার বৃষ্টি হয়। এ রকম অন্ধকার হয়ে কালবৈশাখীর রূপে বৃষ্টি দেখাই যায় না। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: ইউসুফ সাদ

১১ / ২৫
চলছে চৈত্র মাস। পড়েছে কাঠফাটা গরম। এই গরমের মধ্যে দুই হকার তাঁদের পণ্য নিয়ে বাসের ছাদে উঠে যাচ্ছেন গন্তব্যে। রোদ থেকে বাঁচতে মাথায় ধরে রেখেছেন গাছের পাতা। ছবিটি আজ সোমবার ফার্মগেট এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১২ / ২৫
গরম থেকে মুক্তি পেতে চৌবাচ্চার পানিতে নেমেছে ঢাকা চিড়িয়াখানার বানরগুলো। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২৫
বাগানে ফুটেছে ঝুমকো জবা ফুল। ছবিটি আজ সোমবার যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৫
পাহাড়ি ছড়ায় কাপড় ধোয়ায় ব্যস্ত দুই চাকমা নারী। ছবিটি আজ সোমবার রাঙামাটি শহরতলির রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ২৫
হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুম চলেছে। এ বছর টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওরের ধান তলিয়ে গেছে। গত দুই দিনে হাওরের কিছুটা পানি কমেছে। এ সুযোগে অনেকেই বোরো ধান কাটছেন। ছবিটি আজ সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মেদির হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৫
দেশব্যাপী চলছে তাপ প্রবাহ। গরমে অতিষ্ঠ একটি শালিক মেঝেতে পড়ে থাকা পানি খাওয়ার চেষ্টা করছে। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১৭ / ২৫
স্পেকট্রাম কারখানা ধসের ১১ বছর পূর্তি উপলক্ষে ধসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ছবি : আবদুস সালাম

১৮ / ২৫
বর্ষবরণের অনুষ্ঠান স্থলে ভুভুজেলা নামে পরিচিত উচ্চ শব্দের বাঁশি বাজানো নিষিদ্ধ করেছে সরকার। ভুভুজেলা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে গতকাল রোববার থেকে অভিযানও শুরু করে পুলিশ। কিন্তু পুরোনো ঢাকার চকবাজারে গিয়ে দেখা গেল বাংলা নববর্ষ উপলক্ষে সর্বোচ্চ বিক্রি হওয়া পণ্যের একটি ভুভুজেলা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

১৯ / ২৫
বর্ষবরণের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ডিএমপি’র পক্ষ থেকে রাজধানীর রমনা পার্কে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ছবিটি সোমবার রমনা পার্কের বটমূল থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২০ / ২৫
পয়লা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানকে সামনে রেখে ধানমন্ডির ছায়ানট কার্যালয়ে সোমবার সন্ধ্যায় রিহার্সেল করছেন শিল্পীরা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৫
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। দেয়ালচিত্র আঁকছেন শিল্পীরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৫
প্রতিবারের মতো এ বছরও রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় সাংগ্রাই উৎসব ও জলকেলি। জলকেলিতে মেতে ওঠেন রাখাইন তরুণ-তরুণীরা। ছবিটি আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৫
আজ থেকে শুরু হয়েছে চড়ক পূজার প্রস্তুতি। এ উপলক্ষে খেজুর ভাঙতে পূজারিরা খেজুর গাছের চারদিক ঘিরে আছেন। ছবিটি আজ সোমবার বিকেলে খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতির দক্ষিণ পাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৪ / ২৫
গ্রামগঞ্জে একসময় খুব চোখে পড়ত এমন দৃশ্য। বাবুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকত গ্রামীণ পথ। নজর কাড়ত বাবুই পাখির তৈরি শৈল্পিক বাসা। ছবিটি আজ সোমবার মাগুরার শালিখা থানার শ্রীহট্ট গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৫ / ২৫
চুয়াডাঙ্গায় সোমবার বেলা তিনটার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। গরমে বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষকে। গরমে ছাতা নিয়ে কাজ করছেন এই ব্যক্তি। ছবিটি শহরের বড় বাজার এলাকা থেকে তোলা। ছবি: শাহ আলম