মৌসুম না আসতেই এসেছে আমের মুকুল। ছবিটি গতকাল রোববার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় জুবলী ট্যাংক পুকুর পাড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ২০
শীতের সকালে খেজুর গাছ থেকে রস পাড়ছেন গাছি। ছবিটি গতকাল রোববার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুলি করইতলা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
৩ / ২০
‘স্টিভ জবস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জিতেছেন হলিউড তারকা কেট উইন্সলেট। গতকাল রোববার ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। ছবি: এএফপি
৪ / ২০
ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও কুমিল্লা-নোয়াখালী সড়কে হেডলাইট জ্বেলে চালাতে হচ্ছে ট্রাক। ছবিটি আজ সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক
৫ / ২০
নদীপথে এক গ্রাম থেকে আরেকটি গ্রামে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল রোববার রাঙামাটির নানিয়ারচর উপজেলার খারিক্ষ্যং এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
খেত থেকে বিলেতি ধনেপাতা তুলছে পাহাড়ি নারীরা। ছবিটি আজ সোমবার রাঙামাটি সদরের সাপছড়ি বৌদ্ধমন্দির এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২০
সরষেখেতের ওপারে দূর দিগন্তে বিকেলের ম্লান সূর্য। ছবিটি গতকাল রোববার মানিকগঞ্জের সদর উপজেলার দীঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৮ / ২০
শিশিরভেজা সবুজ পাতায় বসেছে এক প্রজাপতি। ছবিটি আজ সোমবার রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
কুমড়ো ফুল তুলছে এক কিশোরী। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ শৈলডুবি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
সিলেট নগরের নয়াসড়ক এলাকায় কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের অবসর নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের আজ সোমবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ঘিরে শিক্ষার্থীরা। ছবিটি দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ২০
খেজুরের রস থেকে তৈরি করা গুড় বিক্রির জন্য শহরে নেওয়া হয়েছে। ছবিটি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১২ / ২০
শীতের সকালে বোরো ধানের চারা রোপণের জন্য খেত প্রস্তুত করছেন দুই কৃষক। ছবিটি সিলেট সদর উপজেলার বাউরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
শীতে কমে গেছে হাওর-বাওর, খাল-বিলের পানি। কাদা পানিতে শিশু-কিশোরদের মাছ ধরা চলছে। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
ভারতের আগরতলায় কুয়াশাচ্ছন্ন সকালে ব্যায়াম করছেন কয়েকজন ব্যক্তি। ছবিটি ১১ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স
১৫ / ২০
পেরুর রাজধানী লিমায় সূর্যাস্তের সময় পুনতা হারমোসা সৈকত থেকে পালতোলা নৌকার ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স
১৬ / ২০
বেইজিং চিড়িয়াখানায় নীল তিমির সঙ্গে ছবি তোলার পোজ দেন এই তরুণী। ছবি: এএফপি
১৭ / ২০
শীতের মৌসুমে নার্সারিগুলোতে দেখা যায় ফুলের বাহার। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাদাসহ নানান ফুলের সমারোহ হয় এই মৌসুমে। তাই ফুলপ্রেমিক ক্রেতারা ভিড় করছে নার্সারিগুলোতে। খুলনা নগরের নূরনগর এলাকার একটি নার্সারিতে পছন্দের ফুলগাছ বাছাই করছেন এক ক্রেতা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
১৮ / ২০
রংপুর নগরের মেডিকেল মোড়ের বিআরটিসি বাসস্ট্যান্ড সরানোর প্রতিবাদে বিআরটিসি স্বার্থ সংরক্ষণ কমিটি নামের একটি সংগঠনের ব্যানারে আজ সোমবার সকালে মেডিকেল মোড়ে মানববন্ধন করা হয়। ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
আজ সোমবার সকাল থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল ও ভিআইপিদের চলাচলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন পথচারীরা। হাঁটতে গিয়েও দুর্ভোগের শেষ নেই। সড়কের বিভিন্ন জায়গায় চলছে খোঁড়াখুঁড়ি। ছবিটি দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় শিশুপার্ক সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
২০ / ২০
আজ সোমবার সকাল থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল ও ভিআইপিদের চলাচলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে দীর্ঘ সময় আটকে থাকতে হয় যাত্রীদের। ছবিটি বারডেম হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপর থেকে বাংলামোটরে যাওয়ার রাস্তার। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলেন সাজিদ হোসেন