এক ঝলক (১১ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
ডিঙি নৌকা নিয়ে খালে মাছ ধরছেন এক জেলে। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২৬
চুপি চুপি খেজুরের রস খাচ্ছে কাঠবিড়ালি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার ঈশানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৬
শিকাগোতে বিদায়ী ভাষণে চোখের জল মুছছেন আবেগতাড়িত ওবামা। ছবি: রয়টার্স

৪ / ২৬
গৃহহীন দুই শিশু পরিবারের জন্য খাবার পানি আনতে যাচ্ছে। ছবিটি ভারতের মুম্বাই থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৬
২০১৫ সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেপালের কাঠমাণ্ডুর শম্ভুনাথ মন্দির। এটি ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। সেই মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে নেওয়ার কাজ করছেন এক শ্রমিক। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৬ / ২৬
হট এয়ার বেলুনে করে সূর্যোদয় দেখতে যাচ্ছেন পর্যটকেরা। ছবিটি মিয়ানমারের প্রাচীন শহর বাগান থেকে তোলা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৭ / ২৬
ঘাসের মাঝে খাবারের খোঁজে ছুটোছুটি করছে একটি তিলা ঘুঘু। ছবিটি আজ বুধবার সকালে পাবনা পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি :হাসান মাহমুদ

৮ / ২৬
যমুনা নদীর দুর্গম চরে ছোট বড় ১৩টি মহিষ লালন পালন করেন শামসুল দম্পতি। এই দুধের টাকায় সংসার চলে তাদের। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আগ বোহাইল চর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৬
শীতকালে পদ্মা নদীতে জেগেছে চর। তাই অনেকেই কম খরচে কুষ্টিয়া-পাবনা যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য এই চর ব্যবহার করেন। সকালের আলো ফুটতেই ঘোড়ার গাড়িতে মালামাল নিয়ে যাত্রা করেছেন এক ব্যবসায়ী। ছবিটি আজ বুধবার সকালে পাবনা পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ২৬
দিনাজপুরের নবাবগঞ্জে উন্নয়ন মেলায় ভূমি কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ গণশুনানি করছেন। মেলায় ব্যতিক্রম এ কার্যক্রমটি বেশ সাড়া ফেলেছে। ছবি: এ এস এম আলমগীর

১১ / ২৬
রাঙামাটি শহরে আজ বুধবার সাপ্তাহিক হাটবার। তাই অনেকে দূর এলাকা থেকে ফসল বিক্রি করতে শহরে এসেছিল। এরপর ফসল বিক্রি শেষে প্রয়োজনীয় সওদা কিনে নৌকায় করে বাড়ি ফিরছেন তারা। রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজার এলাকার কাপ্তাই হ্রদ থেকে দুপুরে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৬
দিনাজপুরের নবাবগঞ্জে উন্নয়ন মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা। ছবি: এ এস এম আলমগীর

১৩ / ২৬
শীতকালে পদ্মা নদীতে জেগেছে চর। তাই অনেকেই কম খরচে কুষ্টিয়া-পাবনা যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য এই চর ব্যবহার করেন।  ছবিটি আজ বুধবার সকালে পাবনা পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৬
জাতীয় সংসদের বাইরে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে রংপুরে। আজ বুধবার রংপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: প্রথম আলো

১৫ / ২৬
শীত পড়েছে ভারতের মুম্বাইয়ে। আগুনের পাশে বসে উষ্ণতা খোঁজার চেষ্টা দরিদ্র মানুষদের। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৬
প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় করা মামলায় কল্যাণ কোরাইয়াকে আদালতে নেওয়া হচ্ছে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২৬
উড়াল সড়কে যানবাহন থামানো নিষিদ্ধ হলেও যাত্রীবাহী বাস চালকেরা তা মানছেন না। বাসের অপেক্ষায় উড়াল সড়কের ওপর ঝুঁকি নিয়ে এভাবেই অপেক্ষা করেন যাত্রীরা। ছবিটি বুধবার মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কের যাত্রাবাড়ী অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
ফুটপাতের ওপরে থাকা ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। ছবিটি বুধবার রাজধানীর কলেজ রোডের ১৫ নম্বর কলেজ রোড স্টাফ কোয়ার্টারের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৬
গত আগস্টে দেশের প্রথম আট লেন জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়। তারপরও এই মহাসড়কে যানজট লেগেই আছে। বুধবার দুপুরে সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। ছবিটি বেলা দেড়টায় চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৬
দুজন যাত্রীকে এভাবে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো ওয়েলকাম নামের একটি গণপরিবহন থেকে৷ আশপাশে দ্রুত চলে যাচ্ছে গাড়ি। এরই মধ্যে রাস্তা পার হচ্ছেন তাঁরা৷ এ কারণেই সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ঘটনায় পড়তে হয়৷ ছবিটি আজ সকালে শ্যামলী শিশুমেলার সামনে থেকে তোলা৷ ছবি সাবিনা ইয়াসমিন

২১ / ২৬
শ্যামলী শিশুপল্লির সামনে গামছার দোকান সাজিয়ে বসেছেন আবদুল মতিন৷ পাবনা ও কুষ্টিয়া থেকে আনা গামছা ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন তিনি। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৬
সুপারি কেটে জীবন চলে এসব শ্রমিকের। মণ প্রতি কুটি সুপারি কাটেন ৬-৮শ টাকায় আর ফালি সুপারি কাটেন ১২শ টাকায়। ছবিটি আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের বড় বাজার এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

২৩ / ২৬
সাতসকালে সবজি খেত পরিচর্যা করতে গিয়েছিলেন এই ব্যক্তি। বাড়ি ফেরার পথে নিজের খেত থেকে শাক তুলে আনেন। ছবিটি আজ বুধবার সকালে সিলেট সদরের টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৬
শীতের দুপুরের রোদে পদ্মায় গোসল করতে এসে দুই ভাই জামাল-কামাল দুরন্তপনায় মেতে উঠে। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৫ / ২৬
ইংল্যান্ডের উত্তরাঞ্চলে নিউ ব্রিংটনে মোবাইল দিয়ে উত্তাল সমুদ্রের ভিডিও করছেন এক ব্যক্তি। ​ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স

২৬ / ২৬
চীনে নতুন চান্দ্রবর্ষ উপলক্ষে সিচুয়ান প্রদেশের ইয়ান গবেষণা ঘাঁটিতে সাজানো জিনিসপত্র নিয়ে খেলায় মেতেছে পান্ডা শাবকেরা। ​ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স