এক ঝলক (১১ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। রাঙামাটি, ১১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
ইরি ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। পাবলা-দৌলতপুর, খুলনা, ১১ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
টিকা নিতে এসেছে শিক্ষার্থীরা। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল নগর, ১১ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১২
পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও বই বিতরণ অনুষ্ঠান। কুমিল্লা, ১১ জানুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ১২
সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকাদান চলছে। টিকা নিতে আসা শিক্ষার্থীদের কাছে হাওয়াই মিঠাই বিক্রি করছে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মার্জিয়া বেগম। ব্রাহ্মণবাড়িয়া, ১১ জানুয়ারি
ছবি: বদর উদ্দিন
৬ / ১২
আগুনে পুড়ে যাওয়া শফিউল্লাহকাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবির। পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার, ১১ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৭ / ১২
করোনার সংক্রমণ ঠেকাতে দেশে বিধিনিষেধ জারি হতে যাচ্ছে। তবু গণপরিবহনে যাত্রীদের মাস্ক ব্যবহারে অনীহা দেখা যায়। কর্তৃপক্ষ সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেয়নি। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ১১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৮ / ১২
কাজের সন্ধানে বিভিন্ন এলাকায় ঘুরছেন দিনমজুরেরা। প্রেসক্লাব গলি, পাবনা, ১১ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ১২
নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর ঘেঁষে ভোগাই নদ থেকে বড় বড় গর্ত করে শ্যালো মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। শেরপুর, ১১ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১০ / ১২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আজ মঙ্গলবার সকালে খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ, ১১ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ১২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টিকা নিতে কেন্দ্রে ঢুকেছে শিক্ষার্থীরা। ফটকের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকেরা। পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়াম, রাঙ্গুনিয়া, ১১ জানুয়ারি
ছবি: আব্বাস হোসাইন
১২ / ১২
টিনের চিমনি ও খড়ি দিয়ে চলছে ইটভাটা। চরভদ্রাসন, ফরিদপুর, ১১ জানুয়ারি
ছবি: প্রবীর কান্তি বালা