এক ঝলক (১১ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
সারা দিন ছিল তীব্র গরম। বিকেলের দিকে রাজধানীর অনেক এলাকায় নামে বৃষ্টি। অপ্রস্তুত অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২ / ২৫
তীব্র গরমে পানিতে শরীর ভিজিয়ে স্বস্তিতে শিশুটি। ছবিটি রোববার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৫
বৃষ্টিভেজা বড়নখা ফুল। এই ফুলের অন্য নাম ছোটপানা। ছবিটি রোববার পাবনা সদরের জালালপুর নতুন পাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২৫
চোখ জুড়ানো গোলাপি রঙের অনন্ত লতা ফুল। গ্রীষ্মকালের এই ফুল মাচা বা দেয়াল আচ্ছাদন হিসেবে বেশ মানায়। ছবিটি রোববার খুলনার নুরনগর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
ভারতের আহমেদাবাদের কাছে দূষিত সবরমতি নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি কাক। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
গাছে ঝুলে আছে পাকা কাজুবাদাম। ওপরের পাকা হলুদ অংশ ফল হিসেবে এবং নিচের অংশ তেলে ভেজে খাওয়া হয়। বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় তেলে ভাজা কাজুবাদাম। তাই এর চাহিদা বেশি। খাগড়াছড়ির স্থানীয় বাজারে প্রতি কেজি কাজুবাদামের দাম ১২০০ টাকা। ছবিটি শনিবার সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৫
ঈদ উপলক্ষে অলংকারের দোকানগুলোতে বাড়ছে ভিড়। এক ক্রেতা তার নিজের জন্য টিকলি পছন্দ করছেন। ছবিটি রোববার খুলনার নিউমার্কেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২৫
অস্ট্রিয়ার ভিয়েনায় ১০ জুন ‘২৪তম লাইফ বল’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের একটি আয়োজন। ভিয়েনার সিটি হলে চলবে দুই দিনব্যাপী এ উৎসব। ছবি: রয়টার্স

৯ / ২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০ জুন মেক্সিকোর কয়েকটি বেসরকারি ও রাজনৈতিক সংস্থা বিক্ষোভ করে। ছবিটি মেক্সিকোর অ্যাঞ্জেল দা লা ইনডেপেনদিসিয়া স্মৃতিস্তম্ভের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
ঈদ উপলক্ষে ট্রেনের বগি রং করছেন এক শ্রমিক। ছবিটি রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ২৫
স্রষ্টার প্রতি আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করতে বলিভিয়ার লা পাজ শহরে প্রতি জুনে হাজারো নৃত্যশিল্পী ও পুণ্যার্থী জড়ো হন। ‘লর্ড অব গ্রেট পাওয়ার’ নামে এই শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১০ জুন শোভাযাত্রায় অংশ নেওয়া মোরেনাদা নৃত্যশিল্পীদের একাংশ। ছবি: রয়টার্স

১২ / ২৫
পদ্মার ভাঙনে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত। অন্যত্র সরে যাচ্ছেন গ্রামবাসী। ছবিটি শনিবার তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৫
বর্ষা মৌসুম শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তাই কেনা হয়েছে নতুন নৌকা। ছবিটি সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ের নাসিরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৫
সবুজ পাহাড়ের মাথায় নীল আকাশে যেন ভাসছে সাদা তুলো। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৫
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে মুখোশধারী এক বিক্ষোভকারী। ছবিটি ১০ জুন তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৫
বুড়িগঙ্গা নদীতে এভাবেই ভাসে ইঞ্জিনচালিত নৌযানের পোড়া তেল। ছবিটি শনিবার ঢাকার কেরানীগঞ্জের চর কালীগঞ্জ থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২৫
বাঙালি ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। ফলে আজ রোববার সকাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।  ছবিটি সকালে রাঙামাটি শহরের বাস টার্মিনাল থেকে তোলা। ছবি : সুপ্রিয় চাকমা

১৮ / ২৫
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন শ্রমিকেরা, আহত হচ্ছেন অনেকে। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে ভবনের কাচ পরিষ্কার করছেন এই দুই শ্রমিক। ছবিটি আজ রোববার সকালে রাজধানীর রামপুরার উলন এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১৯ / ২৫
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দাঙ্গা বাহিনী বাধা দেয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ব্যক্তি আয়েশি ভঙ্গিতে তা দেখেছেন। ছবি: রয়টার্স

২০ / ২৫
ঈদ সামনে রেখে কারচুপির কাজে ব্যস্ত কারিগরেরা৷ ছবিটি রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৫
রোববার প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। রাজধানীর প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
ঈদকে সামনে রেখে পুরোনো লক্করঝক্কর বাস মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ রোববার ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৩ / ২৫
বাগান থেকে ঝুড়ি ভরে ভরে আম্রপালি আম নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের গোয়ামাহাট এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৫
চট্টগ্রাম নগরের মুরাদপুরের মির্জাপুল এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরির কারখানা। আর এসব কারখানায় কাজ করছে অনেক শিশু-কিশোর। দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা মজুরিতে এসব শিশু এই ঝুঁকিপূর্ণ কাজ করছে। ছবিটি রোববার তোলা। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৫
বিভিন্ন রং ও নকশার ধাতব চুড়ির পসরা সাজিয়ে বসেছেন পুরান ঢাকার চকবাজারের দোকানিরা। ঈদ উপলক্ষে পাইকারি ধাতব চুড়ির বিক্রি কয়েক গুণ বেড়ে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ছবিটি রোববার তোলা। ছবি: আবদুস সালাম