এশিয়া কাপ জয় করে বাংলাদেশের নারী ক্রিকেট দল দেশে ফিরেছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩১৬ ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দলের সদস্যরা সোমবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইউএস-বাংলার পক্ষ থেকে এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
২ / ১৩
সারা দিনই রোদ আর মেঘের লুকোচুরি। তবে বৃষ্টি হয়নি। আকাশে ভাসছে মেঘের ভেলা। কারওয়ান বাজার, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
৩ / ১৩
বুনো ফুল উলট চন্ডাল। গাঢ় লাল ও হলদে বর্ণের এই ফুল বর্ষায় ফোটে। উলট চন্ডালের পাপড়ির নিচে পুংকেশরে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা পথচারীদের নজর কেড়েছে। রাজবাড়ী সড়ক, রাঙামাটি শহর, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
গাছে ঝুলছে থোকায় থোকায় টসটসে লাল জামরুল। কলেজ গেট এলাকা, রাঙামাটি শহর, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৩
ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য দলের সমর্থকদের সংখ্যাও কম নয়। পর্তুগালের সমর্থকদের জন্য দেশটির পতাকা দিয়ে ব্যানার বানাচ্ছেন এক শিল্পী। কৈলাস ঘোষ লেন, পুরান ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
৬ / ১৩
ঈদ অর্ডারের অধিকাংশ কাজই প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু ডেলিভারির। বাকি অল্প কাজেও দম ফেলানোর ফুরসত নেই দরজিদের। মৌচাক মার্কেট, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
৭ / ১৩
আর মাত্র কদিন পরেই ঈদ। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। মৌচাক মার্কেট, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
৮ / ১৩
ফুটপাত দখল করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেকেই ফুটপাত ব্যবহার করেন না, আর যাঁরা করেন, তাঁদের পড়তে হয় এমন বিড়ম্বনায়। মালিবাগ, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ১৩
রাজধানীর প্রায় অধিকাংশ ফ্লাইওভারের পিলারগুলো পোস্টার আর বিজ্ঞাপনে ঢেকে আছে। মালিবাগ চৌরাস্তা, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
১০ / ১৩
নব্বই দশকের শেষের দিকে পাড়ার মোড়ের দোকানে বড় আকারে ‘ভিডিও গেম’-এর কয়েকটি যন্ত্র নিয়ে গেমের দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বসতেন। তাতে স্ট্রিট ফাইটার বা ক্যাডিলাকস অ্যান্ড ডায়নোসরস (মোস্তফা নামে অধিক পরিচিত) গেমগুলো খেলতে পাগল ছিল শিশু-কিশোরেরা। কালের বিবর্তনে এখন সে জায়গায় অনলাইন গেম জনপ্রিয়তা পেয়েছে। তবে ঢাকায় এখনো হাতে গোনা দু-একটি গেমসের দোকান খুঁজে পাওয়া যায়। শান্তিবাগ, ঢাকা, ১১ জুন। ছবি: দীপু মালাকার
১১ / ১৩
রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় খালটি পরিষ্কারের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। দীর্ঘদিন যাবৎ খালটি ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে গিয়েছিল। স্থানীয় লোকজন জানায়, রমজান মাসের আগ থেকে শুরু হওয়া ডিএনসিসির এ উদ্যোগে খালটি আবার প্রাণ ফিরে পাবে। ছবি: দীপু মালাকার
১২ / ১৩
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নকল প্রসাধনসামগ্রীর পাঁচটি কারখানায় অভিযান চালায় র্যাব-১০ ও বিএসটিআই। এসব কারখানায় তৈরি হতো নকল সেনসোডেইন টুথপেস্ট, ডাবর তেল, ভিকো টারমেরিক, মুভসহ নানা পণ্য। অভিযানের সময় ১৪ লাখ টাকা জরিমানা করে সাতজনকে জেল দেন নির্বাহী হাকিম সারওয়ার আলম। জব্দ করা হয় প্রায় এক কোটি টাকা মূল্যের নকল পণ্য। ঢাকা, ১১ জুন। ছবি: আবদুস সালাম
১৩ / ১৩
মশা-মাছি থেকে বাঁচাতে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে ফুটপাতে ঘুমিয়ে থাকা শিশুটিকে। কলেজ রোড, ঢাকা, ১১ জুন। ছবি: আবদুস সালাম