লালে উজ্জ্বল কৃষ্ণচূড়া ফুল। করোনাকালে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় এমন শোভা। হাতিরঝিল, ঢাকা, ১১ জুন। ছবি: আবদুস সালাম
২ / ৭
করোনায় স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি। এ কথা জানিয়ে ঝোলানো হয়েছে ব্যানার। তবে সেখান থেকেই এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যাঁর মাস্ক মুখ থেকে নামানো। ধানমন্ডি, ঢাকা, ৯ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৭
দক্ষিণ কোরিয়ায় ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে পৃথিবীর সংকটময় পরিস্থিতি তুলে ধরে বেলুন ওড়ানো হয়। নতুন করে শুরু হওয়া পার্লামেন্টে জলবায়ু সংকট নিয়ে বিল উত্থাপনের প্রাক্কালে এক সমাবেশে এ আয়োজন। সিউল, দক্ষিণ কোরিয়া, ১১ জুন। ছবি: এএফপি
৪ / ৭
সবুজের মাঝে টুকটুকে লাল ডালিম ফুল। আফতাব নগর, ঢাকা, ১০ জুন। ছবি: মানসুরা হোসাইন
ঢাকার কারখানা বন্ধ করে দেওয়া এবং কারখানা কুমিল্লায় স্থানান্তর করার প্রতিবাদে বিক্ষোভ করছেন ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের পোশাকশ্রমিকেরা। শ্রমভবন, ঢাকা, ১১ জুন। ছবি: আবদুস সালাম