এক ঝলক (১১ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
ইউরোর শিরোপা-উৎসবে মেতেছে পর্তুগাল। ছবি: এএফপি

২ / ৩৫
শিরোপা হাতে গর্বিত ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সকে হারিয়ে ইউরোর শিরোপা জিতেছে তাঁর দল পর্তুগাল। ছবি: এএফপি

৩ / ৩৫
কিচিরমিচির করে খাবার খুঁটে খাচ্ছে এক ঝাঁক শালিক। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের শেরপুর সড়কের কলোনি বটতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ৩৫
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি এখনো থমথমে। কারফিউ চলাকালে রাজধানী শ্রীনগরের একটি ফাঁকা রাস্তায় কয়েকটি কুকুর ঘুমিয়ে আছে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

৫ / ৩৫
এ যেন শালিকদের সা–রে–গা–মা! ছবিটি আজ সোমবার বগুড়া শহরের শেরপুর সড়কের কলোনি বটতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ৩৫
শিশুকে বিশেষ কায়দায় ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। ছবিটি আজ সোমবার খুলনার নয়াবাটি এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৭ / ৩৫
সিলেট নগরের তোপখানা এলাকায় চলে এসেছে এক পাহাড়ি বানর। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ৩৫
লাল ফুলে বেড়েছে প্রকৃতির শোভা। ছবিটি খুলনার নয়াবাটি এলাকা থেকে সোমবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৯ / ৩৫
কচু পাতায় জমে আছে বৃষ্টির জল। ছবিটি খুলনার নয়াবাটি এলাকা থেকে সোমবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ৩৫
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের হয়ে আসছেন তিনি। ছবি: প্রথম আলো

১১ / ৩৫
সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় বসেছে নয় দিনব্যাপী রথ মেলা। মেলায় কাপড়ের তৈরি পুতুল দিয়ে শিশুদের আকৃষ্ট করা হয়েছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ৩৫
শুরু হয়েছে পাট কাটার মৌসুম। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ৩৫
ভারী বর্ষণে মাঠে জমেছে পানি। সেই পানিতে বেড়েছে মাছের আনাগোনা। শৌখিন এক মৎস্যশিকারি জাল দিয়ে মাছ শিকার করছেন। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ৩৫
শুরু হয়েছে পাট কাটার মৌসুম। খেত থেকে পাট কেটে খালের পানিতে জাগ দিচ্ছেন দুই কৃষক। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৫ / ৩৫
জার্মানির দক্ষিণাঞ্চলের মিরসবার্গের একটি লেকে ঝাঁপ দিচ্ছে দুরন্ত এক কিশোরী। ছবিটি গতকাল ১০ জুলাই তোলা: রয়টার্স

১৬ / ৩৫
জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, বিচারহীনতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঐক্য ন্যাপ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও আদিবাসী ফোরাম। ছবি: আবদুস সালাম

১৭ / ৩৫
প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর পোস্তগোলা সেতুর ওপর থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩৫
স্বজনদের সঙ্গে দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে জীবিকার প্রয়োজনে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ঢাকায় ফেরা মানুষের জন্য দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে তিলধারণের জায়গা ছিল না। ছবিটি আজ সোমবার দুপুরে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৫
রাজধানীজুড়ে এখনো ছুটির আমেজ। সড়কে নেই চিরচেনা যানজট। ফাঁকা বেশির ভাগ সড়ক। ছবিটি আজ সোমবার দুপুরে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৫
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৫
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করেন ১৪ দলের নেতা-কর্মীরা। এ কারণে অনেক সড়কে যানজট সৃষ্টি হয়। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৫
রাজধানীর শ্যামবাজারে ১০০ নারকেলের দাম আকারভেদে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। নারকেলগুলো এসেছে বরিশাল থেকে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৫
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ফরিদপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকামুখী মানুষের ঢল। অনেকে সরাসরি ঢাকার বাসে জায়গা না পেয়ে লোকাল বাসে দৌলতদিয়া ঘাটে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ৩৫
ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নিজ কর্মস্থলে ছুটতে শুরু করেছে। আজ সোমবার গত দুই দিনের তুলনায় ভিড় বেশি। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে দুপুরে তোলা। ছবি: রাশেদুল হক

২৫ / ৩৫
সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় বসেছে নয় দিনব্যাপী রথ মেলা। মেলায় হরেক রকম পণ্যের পাশাপাশি শিশু-কিশোরদের কাছে অন্যতম জনপ্রিয় খেলনা পটাশ নিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৬ / ৩৫
ঈদের দীর্ঘ ছুটি শেষে সাধারণ মানুষ কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন। যাত্রীর চাপ বেশি থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রেন ও বাসের ছাদে করে যাত্রা করছেন। ছবিটি আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বাইপাস রেলক্রসিং থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৭ / ৩৫
ঈদের পর রাজধানীতে কর্মব্যস্ততা বাড়তে শুরু করেছে। দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানি সরবরাহ করছেন এক শ্রমিক। ছবিটি সোমবার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ৩৫
রাজধানীর বিভিন্ন সড়কে আজ সোমবার যানজটের সৃষ্টি হয়। ছবিটি কাকরাইল থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩৫
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩৫
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ছবিটি সোমবার বেলা আড়াইটার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৫
ঈদের ছুটি শেষে দোকানপাট খুললেও ক্রেতা না থাকায় বেচাকেনা নেই। ছবিটি সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩৫
রাজধানী ঢাকা এখনো ফাঁকা। ঈদের টানা নয় দিনের ছুটি শেষে নগরবাসী ঢাকায় ফিরতে শুরু করেছে। ছবিটি সোমবার সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৩ / ৩৫
নীল আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি সোমবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৪ / ৩৫
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ফেরার ছবিটি সোমবার মহাখালী থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৫ / ৩৫
ঈদে​র ছুটি শেষ হলেও এখনো রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা কম। এর ওপর আজ ১৪ দলের সমাবেশে যোগ দিতে অনেক জায়গায় গাড়ি ভাড়া করে রাখেন নেতা-কর্মীরা। ফলে যানবাহনের সংকটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় অফিস থেকে ঘরমুখো মানুষদের। ছবিটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফার্মগেট এলাকা থেকে তোলা: জাহিদুল করিম