জলহস্তী মা জিনার সঙ্গে সাঁতার কাটছে তার শাবক। গত ২৮ মে এটির জন্ম হয়। গুয়াদালাজারা চিড়িয়াখানা, গুয়াদালাজারা, মেক্সিকো, ১১ জুলাই। ছবি: এএফপি
২ / ১২
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। খেলা শেষে জয়ের আনন্দে মাঠে নেমে আসে ক্রোয়েট খেলোয়াড়দের সন্তানেরা। লুঝনিকি স্টেডিয়াম, মস্কো, রাশিয়া, ১১ জুলাই। ছবি: রয়টার্স
৩ / ১২
ফ্রান্সের উদ্দেশে তাঁদের এই যাত্রা। স্লোভাকিয়া, স্পেন, বেলজিয়াম, ইতালি থেকে আসা সাইকেল আরোহীরা রয়েছেন এই দলে। ছবি: রয়টার্স
৪ / ১২
চিয়াং রাই হাসপাতালের সামনে শিক্ষার্থীদের আনন্দ। থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা ১২ কিশোর ফুটবলার রয়েছে এই হাসপাতালে। চিয়াং রাই, থাইল্যান্ড, ১১ জুলাই। ছবি: রয়টার্স
৫ / ১২
মুরগির ছানাদের মেশিনে ঢোকাচ্ছেন এক কর্মী। হুয়াইউ হ্যাচারি, হাবে, চীন, ২৫ জুন তোলা ছবিটি গতকাল বুধবার প্রকাশ করেছে রয়টার্স
৬ / ১২
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও ফার্স্ট লেডি কিম জুং-সুক সিঙ্গাপুর সফরে গেছেন। তাঁরা সে দেশের প্রেসিডেন্ট প্যালেস ইস্তানায় গেলে প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব তাঁদের স্বাগত জানান। সিঙ্গাপুর, ১২ জুলাই। ছবি: রয়টার্স
৭ / ১২
বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। নিজ দেশের হার দেখে হতাশ দুই সমর্থক। ১১ জুলাই, নটিংহাম ক্যাসেল, নটিংহাম, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স
৮ / ১২
ফুটপাত পথচারীদের জন্য হলেও এর বেশির ভাগ অংশ শোরুমের গাড়ির দখলে। পথচারীরা বাধ্য হয়েই সরু অংশ দিয়ে হাঁটছেন। কাকরাইল, ১২ জুলাই। ছবি: দীপু মালাকার
৯ / ১২
হেলমেট ছাড়াই শিশুকে নিয়ে মোটরসাইকেলে দুই আরোহী। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। রাজারবাগ, ঢাকা, ১২ জুলাই। ছবি: দীপু মালাকার
১০ / ১২
শাহজাহানপুর আউটার সার্কুলার রোডটি খানাখন্দে ভরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। হয়রানি থেকে বাঁচতে ফুটপাতে উল্টো পথে বাইক। ঢাকা, ১২ জুলাই। ছবি: দীপু মালাকার
১১ / ১২
বাংলাদেশটা ঘোরার উদ্দেশ্যে ২ এপ্রিল নিজ জেলা ঠাকুরগাঁও থেকে বাইসাইকেলে আহসান হাবীব শুরু করেন যাত্রা। বৃহস্পতিবার ঢাকা জেলার মধ্য দিয়ে তিনি দেশের সব জেলা ভ্রমণ শেষ করলেন। ৬৪টি জেলায় ভ্রমণের প্রমাণ হিসেবে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রত্যয়নপত্র রেখেছেন নিজের কাছে। প্রেসক্লাব, ঢাকা, ১২ জুলাই। ছবি: আবদুস সালাম
১২ / ১২
গণপরিবহনে মোবাইল হাতে থাকা যাত্রীদের টার্গেট করে ছিনতাইকারীরা। দাঁড়ানোর পর বাস চলতে শুরু করলেই মোবাইল নিয়ে ভোঁ দৌড়। ছিনতাইকারীকে ধরতে দু-একজন দৌড়ালেও তিনি নাগালের বাইরে চলে যান মুহূর্তেই। অনেকেই ঘটনাটি উপভোগ করলেও এগিয়ে আসেনি। ফার্মগেট এলাকা, ঢাকা, ১২ জুলাই দুপুরে। ছবি: জাহিদুল করিম