এক ঝলক (১১ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আবুল হাসেমসহ (মাঝে) আটজনকে শনিবার বিকেলে জেলা আদালতে তোলা হয়। নারায়ণগঞ্জ, ১০ জুলাই।
ছবি: প্রথম আলো
২ / ৩০
করোনার প্রভাবে রাজধানীতে চলছে চলাচলের কঠোর বিধিনিষেধ। চেক করা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। জানতে চাওয়া হচ্ছে বের হওয়ার উপযুক্ত কারণ। বছিলা ব্রিজ, মোহাম্মদপুর, ঢাকা, ১১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
৩ / ৩০
শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ সাইফুল টিসিবির ট্রাক থেকে চিনি কিনছেন। খামারবাড়ি, ১১ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৩০
রাজশাহীতে বসেছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু থাকলেও হাটে নেই ক্রেতা। সিটি হাট, রাজশাহী, ১১ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
৫ / ৩০
আমন ধান চাষ করতে চারা তৈরির জন্য বীজতলায় বীজধান ছিটাচ্ছেন কৃষক মো. সলিমুল্লা। রাজাপুর, মিরসরাই, ১১ জুলাই।
ছবি: ইকবাল হোসেন
৬ / ৩০
খাগড়াছড়ির দীঘিনালার নোয়াখালী টিলা এলাকার হোসনেয়ারা বেগমের (৭৫) ছেলে সন্তান নেই, মানুষের দেওয়া সাহায্যে কোনো রকম জীবন চলে। মোস্তফা নামের এক ব্যক্তির দেওয়া খাদ্যসহায়তা ও মুরগি পাওয়ার মাঠের এক পাশে বসে বিশ্রাম নিচ্ছেন। বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, ১০ জুলাই।
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ৩০
কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাই উদ্‌যাপন করতে রোদের মধ্যেই বল নিয়ে খেলতে নেমেছে এক খুদে সমর্থক। ৬ নম্বর ঘাট, খুলনা, ১১ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৩০
টিকা নিতে ভিড়। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের স্কুল ভবনের কক্ষ থেকে লাইন শুরু। বিশাল প্রাঙ্গণে এঁকেবেঁকে লাইন চলে গেছে দূরের প্রধান ফটকের বাইরে। কুষ্টিয়া, ১১ জুলাই।
ছবি: তৌহিদী হাসান
৯ / ৩০
করোনার কারণে শ্বাসকষ্টে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। এ সময় বাসাবাড়িতে বা হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার কিনে রাখছেন অনেকেই। লিটার অনুযায়ী দাম পড়ে এসব সিলিন্ডারের। রিফিল করা এসব অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় ৩০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। মগবাজার, ঢাকা, ১০ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ৩০
মোটরসাইকেলে একজনের বেশি ওঠা নিষেধ। করোনার সংক্রমণ ঠেকাতে এমন নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মোটরসাইকেলে কখনো তিনজন, কখনো তার বেশিও বহন করতে দেখা যাচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা, ১১ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
১১ / ৩০
পাহাড়ি এক শিশু জুম খেত থেকে ফসল তুলে বাড়ি ফিরছে। করোনায় প্রায় দেড় বছর বিদ্যালয় বন্ধ। জুমিয়া পরিবারের অধিকাংশ শিশু বড়দের সঙ্গে জুমে কাজ করে সময় কাটায়। রাম মোন এলাকা, রাঙামাটি, ১১ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ৩০
সড়কের ধারে বসে বৈদ্যুতিক চুলা মেরামত করছেন আশরাফুল ইসলাম। লকডাউন চলাকালে বাড়িতে বসে থেকে জমানো টাকা শেষ, তাই আয়ের জন্য এ কাজ শুরু করেছেন তিনি। বেতপট্টি, রংপুর, ১১ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিচ্ছেন। ঢাকা, ১১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। ঢাকা, ১১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ৩০
কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার হবে বলে গত শুক্রবার বিআইডব্লিউটিএ বিজ্ঞপ্তি জারি করলেও ফেরিতে গাড়ির সঙ্গে যাত্রী পারাপার হচ্ছে। বিশেষ করে ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড় দেখা যাচ্ছে বেশি। দৌলতদিয়া ফেরিঘাট, ১১ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
১৬ / ৩০
প্লাস্টিকের ড্রামে করে জ্যান্ত মাছ আনা হয়েছিল মাছের আড়তে। মাছ বিক্রি শেষে ফেরত নেওয়া হচ্ছে খালি ড্রাম। কাজীরবাজার ব্রিজ এলাকা, সিলেট, ১১ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৭ / ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় পরিদর্শন করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১১ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
১৮ / ৩০
একটি বন্ধ দোকানের সামনে নানা রকমের জুতা ও স্যান্ডেলের পসরা সাজিয়ে বসে আছেন মুরাদ হোসেন। কিন্তু তেমন ক্রেতা নেই বলে হতাশ তিনি। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ১১ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ৩০
সিলেট শহরের সর্ববৃহৎ পশুর হাট কাজীরবাজার। কোরবানির ঈদ উপলক্ষে এখানে পশু বিক্রির জন্য আনা হয়। করোনাকালে এখনো বিক্রেতার ভিড় নেই। তবে পশু ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন। হাটে আনছেন গরু। হাটে রাখা গরুর পরিচর্যায় ব্যস্ত একজন। সিলেট, ১১ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩০
পাবনার পুষ্পপাড়া এলাকার বাসিন্দা সুরুজ মিঞা করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে। এখানে দুদিন থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সে তাঁকে রাজশাহীতে নিচ্ছেন স্বজনেরা। করোনা ওয়ার্ড, জেনারেল হাসপাতাল, পাবনা, ১১ জুলাই ।
ছবি: হাসান মাহমুদ
২১ / ৩০
প্রখর রোদে অতিষ্ঠ জোড়া শালিক। ছোট ফুলবাড়ী গ্রাম, শেরপুর, বগুড়া, ১১ জুলাই।
ছবি: সোয়েল রানা
২২ / ৩০
নিজের হাতে পাতিল গড়েছেন পার্বতী রানী পাল ও অশোক কুমার পাল। সেগুলো ভাটায় পুড়িয়ে বের করছেন। পরে পাতিলগুলো হাটে নিয়ে বিক্রি করা হবে। প্রতিটি পাতিল ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করেন তাঁরা। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১১ জুলাই।
ছবি: সোয়েল রানা
২৩ / ৩০
মাছ শিকারে বেশ পটু পুঁচকে মাছরাঙা পাখিরা। শিকারের অপেক্ষায় বাঁশের খুঁটিতে বসে পানিতে নজর রাখছে সে। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ১১ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
২৪ / ৩০
ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় একটি বাগানে পাকতে শুরু করেছে ড্রাগন ফল। ফলগুলো এখন পরিচর্যা করছেন বাগান রক্ষণাবেক্ষণকারী এক শ্রমিক। ফরিদপুর, ১১ জুলাই।
ছবি: আলীমুজ্জামান
২৫ / ৩০
কোরবানি উপলক্ষে জমতে শুরু করেছে হাট। দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে গবাদিপশু। গাবতলী, ঢাকা, ১১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
২৬ / ৩০
চা–বাগানে এখন সবুজ পাতা তোলার মৌসুম। চা–পাতা তুলে কারখানায় নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১০ জুলাই।
ছবি: শিমুল তরফদার
২৭ / ৩০
অসুস্থ কৃষক বাবা ফজলুর রহমানের চিকিৎসার টাকা জোগাড় করতে ভোলার চরফ্যাশন থেকে এসে ১৩ বছরের কিশোর মো. হাসনাইন কাজে যুক্ত হয় নারায়ণগঞ্জের হাসেম ফুড লিমিটেডের কারখানায়। নিখোঁজ ছেলের ছবি নিয়ে কারখানার মূল ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন বাবা ফজলুর রহমান। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১১ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
২৮ / ৩০
সারা দেশে সকাল থেকে পড়ছে কড়া রোদ। এতে রিকশাচালকসহ ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম।
ছবি: জুয়েল শীল
২৯ / ৩০
নারায়ণগঞ্জের সেজান কারখানায় আগুনে পুড়ে শ্রমিক নিহতের ঘটনায় মালিক ও পরিদর্শকের শাস্তি ও নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়। বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশার লোকজন। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম, ১১ জুলাই।
ছবি: সৌরভ দাশ
৩০ / ৩০
অসুস্থ মা হাসপাতালে ভর্তি। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যমজ দুই ভাই–বোন আবু বক্কর ও রিতা রিকশায় চাচার কোলে ঘুমাচ্ছে। ঢাকা, ১১ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন