মহান বিজয় দিবস উদ্যাপনে জাতীয় পতাকা কেনা হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ১৯
কুয়াশা ঢাকা ভোরে সর্ষে খেতের মাঝ দিয়ে ছুটে যাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিক্রমপুরের শ্রীনগর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ১৯
হোয়াইট হাউসের বাইরে প্রেসিডেন্ট পার্কে ন্যাশনাল ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জার সময় পারিবারিক আড্ডায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ডানে), তাঁর স্ত্রী মিশেল ওবামা (ডান থেকে দ্বিতীয়), মিশেলের মা ম্যারিয়ন রবিনসন (মাঝে) ও দুই মেয়ে মালিয়া (বাঁ) ও সাসা (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: এএফপি
৪ / ১৯
আশুগঞ্জের চর সোনারামপুরে হাঁস পালন করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছেন অনেকে। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৯
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর রায়েরবাজারে বেড়িবাঁধের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
৬ / ১৯
বিজয়ের মাসে লাল-সবুজ কাপড়ের চাহিদা বেশি বলে ডাইং কারখানাগুলোতে লাল ও সবুজ রং লাগাতে দেখা যায়। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
৭ / ১৯
পালং শাকের খেতে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
৮ / ১৯
পুরান ঢাকার কাপ্তান বাজারে বিক্রির জন্য রাখা পাখি। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৯
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় আজ শুক্রবার সকালে একটি দোকানের টিনের চালে হঠাৎ একটি লক্ষীপ্যাঁচা এসে বসে। স্থানীয় শিশু-কিশোরেরা সেটিকে নিয়ে মেতে ওঠে। পরে বন বিভাগের কর্মীরা প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে যান। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১০ / ১৯
রাজধানীর পল্লীমা সংসদের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। ছবিটি আজ সকালে খিলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৯
রাজধানীর রামপুরা সেতুসংলগ্ন সড়কে প্রায় ১৫ দিন ধরে পয়োনিষ্কাশন লাইনের পাইপ ভেঙে নোংরা পানি জমে আছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৯
সর্বস্তরে কর্মমুখী, বিজ্ঞানমনস্ক ও মানবিক মূল্যবোধভিত্তিক একই ধারার শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ বিকেলে নিজে স্বাক্ষর করে এই অভিযানের উদ্বোধন করেন অজয় রায়। ছবি: আবদুস সালাম
১৩ / ১৯
দিনাজপুরে মন্দিরে গুলি চালানো ও বোমা হামলার প্রতিবাদে আজ সকালে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ করে হিন্দু ধর্মাবলম্বী কয়েকটি সংগঠন। ছবি: প্রথম আলো
১৪ / ১৯
নারীর জন্য বরাদ্দ করা অবমাননাকর প্রতীক পরিবর্তন করার দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়োজন করে নাগরিক সংহতি। ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৯
পৌরসভা নির্বাচনে ভোট প্রার্থনায় নেমে পড়েছেন প্রার্থীরা। ফরিদপুর বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আ. সামাদ খান ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। ছবিটি আজ দুপুরে শিবপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৬ / ১৯
কুষ্টিয়ার কুমারখালীতে কয়া মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাঘা যতিন মহাবিদ্যালয় নামকরণের ফলক উন্মোচন করছেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। ছবিটি আজ দুপুরে কুমারখালীর কয়া গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
১৭ / ১৯
আমনের মৌসুমে কৃষকের কাছে মাড়াই মেশিনের বেশ চাহিদা থাকে। তাই ব্যস্ততা বেড়েছে মেশিন তৈরির কারিগরদেরও। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তার মোড় এলাকায় আজ মাড়াই মেশিন তৈরিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেল কারিগরদের। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৮ / ১৯
দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে ময়মনসিংহ। ইতিমধ্যে বিভাগীয় কমিশনার যোগ দিয়েছেন। আজ সকালে শহরের গঙ্গাদাস গুহ রোডের জেলা পরিষদ কার্যালয়ের পাশে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকে নতুন সাইনবোর্ডও টাঙানো হয়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১৯ / ১৯
‘আলোর পথে আরও এগিয়ে’ স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি মেলায় স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সাহাদাত পারভেজ