ফুটে আছে লাল শাপলা। ছবিটি গতকাল শনিবার পাবনার নুরপুর বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২ / ২১
শীতের এই সময়টায় অনেক স্থানে কৃষি জমির মাটি ফাটতে থাকে। ফেটে চৌচির হয়ে যাওয়া খেত দিয়ে কৃষিকাজে যাচ্ছেন এক কৃষক। ছবিটি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৩ / ২১
সকালে কুমার নদে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। ছবিটি রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ২১
এই ছন গাছের ফুল দিয়ে তৈরি করা হয় ঝাড়ু। ছবিটি শনিবার ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৫ / ২১
আকাশে চাঁদের উঁকি। ছবিটি শনিবার মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
৬ / ২১
শেষ বিকেলের আলো পড়েছে সরিষা খেতে। ছবিটি শনিবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
ছাগল আর ফিঙের কী সখ্যতা! ছবিটি শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
৮ / ২১
জমিতে আবাদ করছেন এক পাহাড়ি নারী। ছবিটি রাঙামাটি সদরের মধ্যপাড়া এলাকা থেকে রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
ঘাসফুল সংগ্রহ করার খেলায় ব্যস্ত দুই ভাই-বোন। ছবিটি রাঙামাটি সদরের মধ্যপাড়া এলাকা থেকে রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
আমন ধান কাটা মাড়াই শেষ। এখন ধান ঝাড়া এবং বাছাইয়ে ব্যস্ত গ্রামের মানুষ। রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে আজ রোববার সকালে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা
১১ / ২১
মায়ের দেওয়া নতুন জামা পরার পর বোন সাজিয়ে দিয়েছে। তাতে বেজায় খুশি জান্নাতুল। ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২১
জাকলু হাওলাদারের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের রুই মাছ। সেই মাছ ৮ হাজার টাকায় কিনে নিয়েছেন বগুড়া শহরের সেউজগাড়ীর এক বাসিন্দা। ছবিটি গতকাল শনিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া খেয়াঘাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ২১
গাছের শুকনো ডালে পালক ফুলিয়ে বসে আছে এক পাখি। ছবিটি গতকাল শনিবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২১
পোকামাকড়ের হাত থেকে রক্ষায় ইরি ধানের চারায় স্প্রে করছেন এক কৃষক। ছবিটি আজ রোববার বিকেলে যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
ছোট মাছের প্রাচুর্যের কারণে পাবনার সুজানগর উপজেলার বেশ কিছু এলাকার গড়ে উঠেছে প্রায় ১৫টি শুঁটকির চাতাল। মৌসুমি এই ব্যবসা বেশ লাভজনক হয়ে ওঠায় অনেকেই এখন শুঁটকি চাতাল গড়ে তুলছেন পড়ে থাকা ফাঁকা জমিতে। ছবিটি আজ রোববার পাবনা সুজানগর পৌরসভার মসজিদপাড়া থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় গত বৃহস্পতিবার কিছু উচ্ছৃঙ্খল যুবক কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় আজ রোববার সকালে শহরের গাঙ্গিনারপার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা
১৮ / ২১
বগুড়া শহরের জিলা স্কুল মাঠে আজ রোববার দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং বিষয়ে হাতে কলমে শেখানো হয়। ছবি: সোয়েল রানা
১৯ / ২১
খেয়াঘাটে মাছ ধরার নৌকার ছই মেরামত করছেন একজন। ছবিটি শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া খেয়াঘাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২০ / ২১
১৬ ডিসেম্বর বিজয় দিবস। এ উপলক্ষে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজের সামনের দেয়ালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহযোগিতায় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের চিত্রশিল্পীরা মুক্তিযুদ্ধের চিত্রকর্ম এঁকেছেন। চলতি পথে অনেকেই চিত্রকর্মে চোখ বুলিয়ে নেন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উদ্যোগে আজ বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ড, দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ দোকানগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। ছবিটি বিকেল পৌনে চারটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম