এক ঝলক (১১ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-শ্রীপুর সড়কে ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ
ছবি: প্রথম আলো
২ / ১২
আমন ধান কাটা শেষ, এখন চলছে রবিশস্য লাগানোর মৌসুম। জমিতে হালচাষের পর কৃষক তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে মাটির ঢ্যালা ভেঙে জমিতে বীজ বপনের উপযোগী করছেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাগরাকাটা দক্ষিণ কান্দুঘর এলাকায়
ছবি: এম সাদেক
৩ / ১২
চট্টগ্রামের বাঁশখালীতে শঙ্খ নদের পাশে কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা
ছবি: প্রথম আলো
৪ / ১২
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণের মাঠে খেলায় মেতেছে কিশোররা। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আয়োজন হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবছর এ সময় এই মাঠে থাকে বিশাল কর্মযজ্ঞ
ছবি: দীপু মালাকার
৫ / ১২
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইকেলের জন্য পৃথক লেন করা হয়েছে। রাজধানীতে এ ধরনের দ্বিতীয় লেন এটি। কিন্তু সেই লেনে পার্ক করে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি, বসানো হয়েছে ভ্রাম্যমাণ দোকান। ঢাকা, ১১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৬ / ১২
ঘন কুয়াশার কারণে সারা দিনে দেখা মিলছে না সূর্যের। কুয়াশাচ্ছন্ন চারপাশ। পাবনার কুচিয়ামোড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পাবনা, ১১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
এক মাস ধরে রাজধানীর শাহবাগে ছোট জাতীয় পতাকাসহ মাস্ক বিক্রি করছে ১০ বছরের কামরুল। প্রতিটি পতাকা বিক্রি হয় ১০ টাকা করে। করোনার এই সময়ে পতাকা বিক্রির পরিমাণ অনেকটাই কম তার। শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
কুয়াশাচ্ছন্ন বরিশাল নগরের বিভিন্ন এলাকা। ছবিটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা
ছবি: সাইয়ান
৯ / ১২
আবার বাড়ছে করোনার সংক্রমণ। কিন্তু জনসমাগমস্থলে সচেতনতার দিকে নজর নেই। বজায় রাখা যাচ্ছে না দূরত্ব। মুখে মাস্কও ব্যবহার করছেন না অনেকে। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সামনে
ছবি: সাইফুল ইসলাম
১০ / ১২
সাপ্তাহিক ছুটির দিনে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন প্রকৌশলী ফরিদুল ইসলাম। দুই সন্তানকে জাতীয় পতাকা কিনে দেওয়ার সময় এক পথশিশু বায়না করায় তাকেও বিজয় দিবসের মাথার ব্যান্ড কিনে দেন তিনি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১২
করোনা প্রতিরোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় অনেককে সাময়িক আটক বা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আটকের এক ঘণ্টা পর একজনের হাতকড়া খুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে বসুন্ধরা সিটি মার্কেটের সামনে
ছবি: সাইফুল ইসলাম
১২ / ১২
রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে শেখ জামাল ফুটবল দলের অনুশীলন। ঢাকা, ১১ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ