এক ঝলক (১১ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
খাঁচার ভেতরে খুনসুটি আর ভালোবাসায় দিন কাটে এই টিয়া জুটির। ছবিটি রংপু​র নগরের হনমানতলার বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২ / ২২
রঙিন বাহারি ফুলে ছেয়ে গেছে বাগান। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণের বাগান থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৩ / ২২
সিলেটের বিভিন্ন এলাকায় এবার টমেটোর ভালো ফলন হয়েছে। চাষিরা এসব টমেটো বিক্রির জন্য নিয়ে আসেন নগরের সুরমা নদীর তোপখানা ঘাটে। ছবি: আনিস মাহমুদ

৪ / ২২
ভারতের শিলিগুড়িতে গতকাল বুধবার একটি ব্ন্যহাতি প্রকাশ্য রাজপথে তাণ্ডব চালায়। বিপণিকেন্দ্র থেকে আতঙ্কিত লোকজন দেখছে তার খেপাটে কাণ্ড। নিকটবর্তী বৈকুণ্ঠপুর বন থেকে লোকালয়ে চলে আসার পর হাতিটি উন্মত্ত হয়ে ওঠে। ছবি: রয়টার্স

৫ / ২২
এই কার্নিভাল শোভাযাত্রার নাম ‘ব্লোকো দা লাতিনহা’। ব্রাজিলের বাহিয়া রাজ্যের মাদ্র দি দিউস শহরের রাস্তায় গত মঙ্গলবার অ্যালুমিনিয়ামের ক্যান দিয়ে বানানো পোশাকে উৎসব পালনকারীদের এই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। তাঁদের বেশির ভাগই মৎস্যজীবী। ছবি: এএফপি

৬ / ২২
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে গতকাল বুধবার লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় একটি বন্য হাতি। সাত ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত তিনটি ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে বশে এনে হাতিটিকে ট্রাকে তোলা হচ্ছে। ছবি: রয়টার্স

৭ / ২২
বিভিন্ন সময়ে জব্দ করা হয়েছে এসব যানবাহন। চাকা মাটিতে ডেবে গেছে। লতাপাতা আঁকড়ে ধরেছে। রোদবৃষ্টিতে অযত্ন-অবহেলায় এভাবেই পড়ে থাকে এগুলো। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া বিচারিক হাকিম আদালতের পেছন থেকে ছবিটি তোলা। ছবি: তৌহিদী হাসান

৮ / ২২
মাঠে চলছে মোরগ লড়াই প্রতিযোগিতা। আর গোল হয়ে তা দেখছে অন্য শিক্ষার্থীরা। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২২
চলছে ইরি মৌসুম। ভালো ফলন পেতে খেতে সার দিচ্ছেন এক কৃষক। ছবিটি খুলনার বয়রা এলাকার মোস্তর মোড় ​এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ২২
১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালোবাসা ​দিবস। এ সময় বেশির ভাগ মানুষই ফুল উপহার দি​য়ে ভালোবাসা প্রকাশ করেন। তাই এই দিনটিকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয়ে ফুলের রপ্তানি। কলম্বিয়ার বোগোতাতে একটি ফুলের বাগান থেকে রপ্তানির জন্য তোলা হচ্ছে ফুল। ছবিটি ২৮ জানুয়ারি তোলা: রয়টার্স

১১ / ২২
সৌভাগ্যের প্রত্যাশায় চান্দ্রবর্ষের শুরুতে কাগজের বানানো লণ্ঠন আকাশে উড়িয়ে দিচ্ছেন চীনের নাগ​রিকেরা। ছবি: রয়টার্স

১২ / ২২
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বালি ক্লিন এনার্জি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: এএফপি

১৩ / ২২
নেপালের কাঠমান্ডুতে তিব্বতীয় নতুন বর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। ছবি: রয়টার্স

১৪ / ২২
ঋতুরাজ বসন্ত এসে গেছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে এখন সাজ সাজ রব। আর এক দিন পরেই প্রকৃতির সঙ্গে মিল রেখে তরুণ-তরুণীরা সেজে উঠবে নানা রঙে। তরুণীরা চুলে গুঁজবে ফুল। ছবিটি রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২২
মাথায় করে পণ্য নিয়ে ফেরি করতে বের হয়েছেন দুই ফেরিওয়ালা। ছবিটি সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২২
পাতাঝরার দিন এখন। সিলেট নগরের টিলাগড় ইকোপার্কের গর্জন গাছের ঝরা পাতায় ছেয়ে গেছে সড়ক। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২২
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

১৮ / ২২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা সড়কে সেডিয়াম লাইটের বদলে এলইডি লাইট লাগানোর কাজ করছেন। ছবিটি বাংলামটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেন। তিনি খোলা জিপে চড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও গ্যালারি ডিসপ্লে পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। ছবি: ফোকাস বাংলা

২০ / ২২
রাজধানীর ফুলবাড়ীয়ার এনেক্সকো টাওয়ারে রয়েছে রাজধানীর অন্যতম বড় কাতান শাড়ির পাইকারি বাজার। এখানে পাওয়া যায় লামাপাড় কাতান, চুলবুলি কাতান, নেট কাতান, চিনন কাতান, কারচুপি কাতান ইত্যাদি। এগুলো আসে কিশোরগঞ্জ ও ঢাকার মিরপুর থেকে। মানভেদে একেকটি শাড়ির দাম এক হাজার ২০০ টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২২
মানসিক ভারসাম্যহীন সালমা। ছোট্ট মেয়ে আকাশীকে নিয়ে রাজধানীর ফুলবাড়ীয়ার বঙ্গবাজার এলাকার রাস্তা ও ফুটপাতেই সালমার বসবাস। সালমা সারা দিন মেয়ে নিয়েই থাকেন, খেলা করেন, আদর ও আহ্লাদ করেন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২২
এক কালের প্রমত্তা করতোয়া নদীতে এখন হাঁটু পানি। সেখানে মাছ শিকারে ​নেমেছে শিশু-কিশোরের দল। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা