এক ঝলক (১১ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফ্যাশন উইকে রানওয়েতে হেঁটে যাচ্ছেন এক মডেল। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

২ / ২০
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এই দম্পতির সম্মানে শুক্রবার ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মজার কোনো কথায় হাসছেন সবাই। ছবি: রয়টার্স

৩ / ২০
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এই দম্পতির সম্মানে শুক্রবার ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাতে সপরিবারে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প-কন্যা ইভানকা। ছবি: রয়টার্স

৪ / ২০
সেলফি জ্বরে আক্রান্ত দুনিয়া। তারকারাই বা বাদ যাবেন কেন? মডেল প্রিন্সলো ও গায়িকা স্টেফানি ব্যস্ত সেলফি তোলায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড ওয়াক অব ফেমে সংগীতজ্ঞ অ্যাডাম লেভিনের তারকাযুক্তের অনুষ্ঠান থেকে শুক্রবার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৫ / ২০
চীনের বেই​জিংয়ে শুরু হয়েছে চাকরি মেলা। মেলায় প্রবেশের জন্য লাগছে টিকিট। এই বৃদ্ধা টিকিট বিক্রির টাকা যাচাই করে নিচ্ছেন। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৬ / ২০
চীনের বেইজিংয়ে শুরু হয়েছে চাকরি মেলা। সেই মেলায় অংশ নিতে আগতদের একাংশের অপেক্ষা। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ২০
পাকা মরিচ শুকানোর কাজ করছে এক কিশোর। ছবিটি ভারতের আহমেদাবাদ থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২০
নেপালের ভক্তপুরে শুক্রবার পুণ্যস্নানরত শিশু-কিশোরের দল। ছবি: রয়টার্স

৯ / ২০
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিন বিশ্বব্যাপী বেড়ে যায় গোলাপের কদর। চাহিদার জোগান দিতে চাষিরা ব্যস্ত থাকেন এই সময়টায়। রপ্তানির জন্য গোলাপ সংগ্রহ করছেন এক চাষি। ছবিটি কলম্বিয়ার ফাকাটাটিভার গোলাপ খামার থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২০
দ্য মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। শুরু হয়েছে অগ্ন্যুৎ​পাত। লাভার সঙ্গে বের হয়ে আসছে উত্তপ্ত ছাই। ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। তাই আশপাশের এলাকার লোকজন নিরাপদ স্থানে ​সরিয়ে নেওয়া ​হয়েছে। ​ছবিটি নর্থ সুমাত্রা প্রদেশের কারো জেলা থেকে আজ শনিবার তোলা। ছবি: এএফপি

১১ / ২০
গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এর সুরিগাও সিটিতে। এতে অনেক বাড়িঘর ধসে পড়েছে। নিহত হয়েছে চারজন। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি

১২ / ২০
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে উপকূলে একটি সৈকতে গতকাল শুক্রবার চার শতাধিক তিমি (পাইলট হোয়েল) ভেসে এসেছে। আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে বেশির ভাগ তিমি মরে যায়। উদ্ধারকর্মীরা বাকিগুলোকে (পেছনে পানিতে) বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন। ছবি: এএফপি

১৩ / ২০
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপ প্রবাহ। সেই গরম থেকে একটু স্বস্তি খোঁজের অনেকেই ভিড় করেছেন সিডনিতে নর্থ ক্রোনালা বিচে। ​সেখানে এক ব্যক্তি শীতলতার স্পর্শ পেতে গর্ত খুঁড়ে সমুদ্রের পানি আটকে শুয়ে পড়েন। ছবিটি আজ শনিবার ​তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২০
বাগদাদের দক্ষিণাঞ্চলীয় আইলাম জেলায় গতকাল শুক্রবার গাড়ি বোমা হামলায় পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। ছবি: রয়টার্স

১৫ / ২০
তুষারে ঢেকে গেছে পুরো এলাকা। এর ওপর দিয়েই হেঁটে চলেছে এক আফগান বালক। ছবিটি আফগানিস্তানের কাবুল থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২০
হাত মিলিয়ে ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন অলিম্পিক জয়ী জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট। ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের লেকসাইড স্টেডিয়াম থেকে শনিবার তোলা। এখানে চলা নিত্রো অ্যাথলেটিকস সিরিজে যোগ দিয়েছেন তিনি। ছবি: রয়টার্স

১৭ / ২০
পলাশ ফুলের ডালে পাখির নাচন জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তার। ছবিটি শনিবার দুপুরে সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২০
বোরো খেতের পাশ দিয়ে গরুর পাল নিয়ে হাওরে যাচ্ছেন দুই রাখাল। ছবিটি শনিবার সকালে সিলেট সদরের বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২০
আসছে ঋতুরাজ বসন্ত। রাঙা পলাশ ফুল যেন স্বাগত জানাতে প্রস্তুত ঋতুরাজকে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২০
ভাব-ভালোবাসায় ব্যস্ত পলাশ ফুলের আকর্ষণে ছুটে আসা দুটি পাখি। ছবি: সাবিনা ইয়াসমিন