এক ঝলক (১১ ফেব্রুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে বের হওয়া প্রতিবাদ মিছিল থেকে আটক হওয়া এক তরুণ। প্রিজন ভ্যানে করে তাঁকে রাজধানীর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) নিয়ে আসা হয়। সিএমএম আদালত, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন

২ / ২৬
ধান খেতের পাশ দিয়ে মাছ ধরতে যাচ্ছে এক কিশোর। কাঁধে তার ‘ঠেলা জাল’। বাদাঘাট, সিলেট সদর, ১১ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৬
ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যের উৎসব চলছে। সেখানে মোসিডেড আলেগগ্রা সাম্বা স্কুলের শিল্পীরা অংশ নেন। আনহেমবি সাম্বাড্রোম, সাও পাওলো, ব্রাজিল, ১১ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

৪ / ২৬
খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ছত্রভঙ্গ করার পর পুলিশ কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে ডিএসসিসির এক কর্মচারী পরিচয়পত্র দেখিয়ে ছেড়ে দিতে অসহায় আকুতি জানাচ্ছেন।  ছবি: সাজিদ হোসেন

৫ / ২৬
নতুন চান্দ্রবর্ষ উপলক্ষে সাংহাইয়ের ইউ ইয়ুন গার্ডেনে ঝোলানো হয়েছে লন্ঠন। সেই লন্ঠনগুলো দেখছেন দর্শনার্থীরা। সাংহাই, চীন, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

৬ / ২৬
পাহাড়ে বাণিজ্যিকভাবে মটরশুঁটি চাষ হচ্ছে। ফুটেছে মটরের ফুল। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি সদর, ১০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৬
নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে এক মডেল। ম্যানহাটন, যুক্তরাষ্ট্র, ১০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

৮ / ২৬
শীতকালীন অলিম্পিক ২০১৮-য় খেলা দেখতে আসা যুক্তরাষ্ট্রের এক ভক্ত। পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া, ১০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

৯ / ২৬
বার্ষিক শিকার প্রতিযোগিতায় নিজের বাজপাখিটি নিয়ে অংশ নিয়েছেন এই শিকারি। আলমাটি, কাজাখস্তান, ১০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

১০ / ২৬
বিয়ের কনের সাজে সাজানো হয়েছে এই কুকুরকে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এ উপলক্ষে পোষা প্রাণীদের প্রতীকী বিয়ের আয়োজন করা হয়েছে। লিমা, পেরু, ১০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

১১ / ২৬
ফিগার স্কেটিং প্রতিযোগিতায় জাপানের দুই প্রতিযোগীর কসরত। পিয়ংচ্যাং অলিম্পিক গেমস, গ্যাংনং, ১১ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

১২ / ২৬
কার্নিভ্যালে অংশ নেওয়া মোসিডেড আলেগগ্রা সাম্বা স্কুলের এক শিল্পী বৃক্ষের সাজে সেজেছেন। সাম্বাড্রোম, সাও পাওলো, ব্রাজিল, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

১৩ / ২৬
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। কারাগারের সামনে জোরদার করা হয়েছে পুলিশের পাহারা। নাজিম উদ্দিন রোড, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

১৪ / ২৬
বোরো খেতে খাবারের খোঁজে দুটি ঘুঘু। পাখিরা খেতের কীট-পতঙ্গ খেয়ে থাকে। তরফভাঙ্গা, গাবতলী, বগুড়া, ১১ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

১৫ / ২৬
‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। পিকচার প্যালেস মোড়, খুলনা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২৬
ফাউন্ড্রি শিল্পের জন্য বগুড়ার সুখ্যাতি রয়েছে। ফাউন্ড্রিতে তৈরি টিউবওয়েল রং করছে এক শ্রমিক। একজন শ্রমিক সপ্তাহে ১ হাজার ৩০০ টাকা মজুরি পেয়ে থাকেন। নওদাপাড়া, বগুড়া সদর, ১১ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

১৭ / ২৬
শীতের সকালে সন্তানদের নিয়ে পার্কে রোদ পোহাতে বসেছেন এক মা। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ২৬
গত ৩০ জানুয়ারি সিলেটের লাক্কাতুরা চা-বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর পক্ষে স্কুলের নামফলক স্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সিলেট, ১১ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৬
আবরণ ঠেলে বেরিয়ে আসছে কাঁঠালের মুচি। দেখে মনে হতে পারে ফুল গিলে খাচ্ছে মুচি। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক

২০ / ২৬
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। জয়দেব সরকারের ডাঙ্গী, চরভদ্রাসন, ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২১ / ২৬
লেবুগাছে ফুটেছে ফুল। পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ফুল। সারা বছরই ফোটে এই ফুল। সাইবেনীখিল, মিরসরাই, চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন

২২ / ২৬
সড়কের একদিক চলছে খোঁড়াখুঁড়ি, অন্যদিকে খানাখন্দ। এ কারণে ধুলোয় আচ্ছন্ন গোটা এলাকা। চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় থেকে বিশ্বরোড পর্যন্ত এমন অবস্থা। সরাইপাড়া, চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল

২৩ / ২৬
এখন পদ্মায় পানি কম। তাই মাছ পাওয়া যাচ্ছে বেশি। টিনের তৈরি নৌকায় বসে মাছ ধরছে এক তরুণ। জয়দেব সরকারের ডাঙ্গী, চরভদ্রাসন, ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে মিনি বাসটি। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। টাইগারপাস ব্রিজ এলাকা, চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৬
আজ রোববার চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গাছে উঠে আলোকসজ্জা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাছ থেকে মরদেহ নামাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করছেন কয়েকজন। চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ

২৬ / ২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান রফিকের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আজ রোববার ক্যাম্পাসে চোখে ব্যান্ডেজ বেঁধে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: ‍আশরাফুল আলম