এক ঝলক (১১ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
রাজশাহীর পুঠিয়ায় দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা পরিবার মানববন্ধন করে। ভেরিপাড়া মোড়, রাজশাহী, ১১ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
২ / ১৫
পাটকল-চিনিকল বন্ধের চক্রান্ত থামানোর দাবিতে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফে পদযাত্রা শুরু করছেন রংপুরের আশরাফি আরাফাত। ইয়াকুবিয়া স্কুল মোড়, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ১৫
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের কড়া অবস্থান। বগুড়া, ১১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
শীতের প্রকোপ কমে গেছে, ঘনিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। তাই বিপণিবিতানগুলোতে শীতের পোশাকে চলছে বিভিন্ন ডিসকাউন্ট। নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৫
অনেকেই মুঠোফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইটে করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারেন না। তাই টিকাকেন্দ্রে থাকা নিবন্ধন বুথে ভিড় বাড়ছে। নিবন্ধন করার সময় মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দেখাচ্ছেন এক ব্যক্তি। বরিশাল সদর হাসপাতাল, ১১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৬ / ১৫
ভারতের উত্তরাখন্ড রাজ্যের তপোবনে হিমবাহ ধসের পর উদ্ধারকারী দলের সদস্যরা সুড়ঙ্গের ভেতরে কাজ করছেন। ১১ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৭ / ১৫
রংপুরের গঙ্গাচড়ায় লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট থেকে ইচলি পর্যন্ত তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সাড়ে তিন কিলোমিটার বাঁধ নির্মাণ হচ্ছে। ইচলি, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
ভারতের উত্তরাখন্ড রাজ্যের তপোবনে হিমবাহ ধসের পর উদ্ধারকাজ অব্যাহত আছে। নিখোঁজ শ্রমিকদের অনেকে হয়তো ভেতরে আটকে আছেন—এই আশায় আত্মীয়রা বাইরে অপেক্ষা করছেন। ১১ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৯ / ১৫
অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজের কাছে প্লাস্টিক ও জঞ্জাল সংগ্রহ করতে সহায়তা করেন ‘ক্লিন আপ কায়াক’ ট্যুরের সদস্যরা। ১১ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
১০ / ১৫
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১১ / ১৫
ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনকারীরা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির পতাকা নিয়ে বিক্ষোভ করেন। মিয়ানমার, ১১ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
১২ / ১৫
সকাল থেকে রাজধানীজুড়ে ছিল প্রচণ্ড যানজট। গুলিস্তান, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ছবি: হাসান রাজা
১৩ / ১৫
প্রকৃতিতে বইছে বসন্তের বাতাস। ভালোবাসা দিবস সামনে রেখে উৎসব যেন শুরু হয়ে গেছে। যশোর, ১১ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম
১৪ / ১৫
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সমাবেশে সাগর-রুনির একমাত্র সন্তান মেঘ। ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার