শুষ্ক মৌসুম চারদিকে জলশূন্য অবস্থা। তাই বিলের সামান্য জলরাশিতে অনেকেই পালন করছেন শত শত হাঁস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলার কালীকচ্ছ ধরন্তী হাওর এলাকা, ১২ ফেব্রুয়ারিছবি: বদর উদ্দিন
২ / ১০
পেঁয়াজের ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। কুমিল্লার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে প্রদর্শনী প্লটের মাঠ, ১১ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
৩ / ১০
মিরসরাই উপজেলার মিরসরাই ও বারইয়ারহাট, এ দুটি পৌরসভায় পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন শুরু হবে নির্বাচনী প্রচার। প্রচারকাজের অন্যতম অনুষঙ্গ মাইক ভাড়া দিতে সাজিয়ে রেখেছে একটি প্রতিষ্ঠান। মিরসরাই উপজেলা সদরের কোর্ট রোড, ১২ ফেব্রুয়ারিছবি: ইকবাল হোসেন
৪ / ১০
কাগজে-কলমে এক দিন পরেই হেমন্ত ঋতুর আগমন। এরই মধ্যে আমগাছে এসে গেছে মুকুল। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা, ১২ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৫ / ১০
গুলশান থানার করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকায় নেমেই গ্রেপ্তার হন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। পরে তিনি পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন পান। নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গাড়িতে ওঠার সময় ছবিটি তোলা। সিএমএম কোর্ট, ১২ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
৬ / ১০
কুয়াশামাখা সকালে রেললাইন ধরে যাচ্ছেন তিনি। যশোর রেলস্টেশন, যশোর, ১১ ফেব্রুয়ারিছবি: জাহিদুল করিম
৭ / ১০
চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্যাপন উপলক্ষে থান হউ মন্দির এভাবে সাজানো হয়েছে। কুয়ালালামপুর, মালয়েশিয়া, ১২ ফেব্রুয়ারিছবি: রয়টার্স
৮ / ১০
তুরাগ নদে দূষণ বাড়ছে। কালো পানিতেই চলে নৌযান। ছবিটি সম্প্রতি রাজধানীর বছিলা ব্রিজ থেকে তোলাছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
পুরান ঢাকার নবাবপুরের এই দোকানটিতে নষ্ট জেনারেটর, পাম্প, গাড়ির অংশ সারানো হয়। সম্প্রতি পুরান ঢাকা থেকে তোলাছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
তৃষ্ণার্ত ছিল বানরটি। ট্যাংক থেকে উপচে পড়া পানি পান করে পিপাসা মেটায় সে। শাঁখারীবাজার, ঢাকা, ১২ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার