সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর লালবাগ কেল্লায় ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লালবাগ কেল্লা এলাকা, ঢাকা, ১১ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৩
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেগুনবাগিচা, ঢাকা, ১১ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম
৩ / ১৩
আইন করেও ঠেকানো যাচ্ছে না নদীর দূষণ ও দখল। প্লাস্টিক বর্জ্যসহ দখলের কারণে বিলুপ্তির পথে বুড়িগঙ্গার শাখা। সদরঘাট-গাবতলী সড়কের নবাবগঞ্জ পার্কসংলগ্ন এলাকা। ঢাকা, ১১ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৩
সাপ্তাহিক ছুটির দিনে হাতিরঝিলে সময় কাটাতে এসেছেন অনেকেই। মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মানতে বেশির ভাগ মানুষই ছিলেন উদাসীন। ঢাকা, ১১ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
৫ / ১৩
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মধ্যবাড্ডায় ফুটওভারব্রিজের নিচে শিক্ষার্থীদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। ঢাকা, ১১ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
৬ / ১৩
ভুট্টাখেতে লাগানো আলু সংগ্রহ করছে নারী ও শিশুরা। রথনড়ী গ্রামে, টাঙ্গাইল, ১১ ফেব্রুয়ারিছবি: সোহেল মোহসীন শিপন
৭ / ১৩
সাপ্তাহিক গ্রামীণ হাট থেকে পাহাড়ি কলা কিনে এক পাইকার ট্রাকে ভরে গন্তব্যে নিয়ে যাচ্ছেন। চন্দ্রঘোনা ফেরিতে, কাপ্তাই, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন সংকট নিরসনে সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। সিলেট, ১১ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
৯ / ১৩
ঘন কুয়াশায় ঢাকা চারদিক। কুয়াশার ভেতর দিয়ে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। শ্রীমঙ্গলের কালীঘাট সড়ক, মৌলভীবাজার, ১১ ফেব্রুয়ারিছবি: শিমুল তরফদার
১০ / ১৩
তিস্তা নদীর ধারে মাছ শিকারে বসে আছে একদল পানকৌড়ি। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ১১ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
পানিতে বসানো কাঠের খুঁটিতে পানকৌড়ি বসে আছে শিকারের অপেক্ষায়। পুটিয়া এলাকা, দাউদকান্দি, কুমিল্লা, ১১ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১২ / ১৩
ভ্যানে করে সড়কের ওপর বিক্রি করছে ভুট্টা। কয়লার আগুন দিয়ে পুড়িয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এগুলো। এক পিচ ভুট্টা ৪০ টাকা করে বিক্রি করেন বিক্রেতা। পোর্ট কানেকটিং সড়কের বড়পোল এলাকায়, চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারিছবি: জুয়েল শীল
১৩ / ১৩
শুক্রবার ছুটির দিন থাকায় পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের দিঘলদী এলাকায় ফুলের খেতে ঘুরতে এসেছেন অনেকেই। আনন্দঘন মুহূর্তটিকে মুঠোফোনে বন্দী করে রাখছেন। নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ