ভোরের কোমল আলোয় গোলাপি ফুলের স্নিগ্ধ সৌন্দর্য। ছবিটি গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ২০
কী বলছে ওই কাঠবেড়ালি? ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৩ / ২০
বসন্তের নতুন পাতায় সেজেছে গাছ। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৪ / ২০
সড়কের ঢালে ধুলোয় লুটোপুটি খেয়ে আনন্দে মেতেছে শিশুরা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুনশীডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ২০
খেত থেকে আলু তোলা প্রায় শেষ পর্যায়ে। এখন সেই আলু সংরক্ষণের জন্য বস্তাবন্দী করে ভ্যানে নিয়ে কৃষকেরা ছুটছেন হিমাগারের দিকে। ছবিটি আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২০
ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে সাদা বক। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের কাঠগোলা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৭ / ২০
কুমিল্লা লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকার হাতিগাড়া মুড়ায় প্রত্মতাত্ত্বিক খনন চলছে। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: এম সাদেক
৮ / ২০
বোরো খেতে কাজে এসেছেন কৃষক। কাঁধে করে নিয়ে এসেছেন পরিবারের ছোট সদস্যটিকেও। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
মালয়েশিয়ার পুত্রজায়ায় চলছে তিন দিনব্যাপী বেলুন উৎসব। উৎসবে অংশ নেওয়া মৌমাছি আকৃতির এই বেলুনটি ব্রাজিল থেকে আনা। ছবি: এএফপি
১০ / ২০
পাঁচ বছর আগে আজকের দিনে জাপানে আঘাত হেনেছিল ভূমিকম্প সৃষ্ট সুনামি। প্রাণ হারিয়েছিল সাড়ে ১৮ হাজারের মতো মানুষ। সমুদ্রে ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দুই নারী-পুরুষ। ছবি: এএফপি
১১ / ২০
বাড়ির ছাগলগুলোকে খেতের আইলে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন এক গৃহবধূ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১২ / ২০
সিলেট নগরের শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আর কিছুদিন পরই শুরু হবে বাণিজ্য মেলা। এখন চলছে প্রস্তুতি। মেলার সামনের পথে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ফটক। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
রাজধানীর সবুজবাগ এলাকার প্রত্যেক ঘরেই পানির লাইন আছে। কিন্তু সে পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় বাসিন্দারা বিশুদ্ধ পানির জন্য এলাকার পানির পাম্পের ওপর নির্ভর করে। ছবিটি আজ শুক্রবার দুপুরে সবুজবাগের কদমতলা সংসদ পানির পাম্পের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২০
সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকমের আয়োজনে রাজধানীর বিয়াম মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের ‘সার্ক টেক সামিট ২০১৬ ’। উদ্বোধনী দিনে অতিথিরা। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
রাজধানীর মুগদা এলাকার ভেতর প্রবাহিত সেগুনবাগিচা খালটির বেহাল দশা। এলাকার মানুষ খালেই ফেলে সব ধরনের বর্জ্য। ছবিটি আজ শুক্রবার সকালে মুগদার মান্ডা রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
তুরাগ নদের কোল ঘেঁষে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। সেই সঙ্গে দখল হচ্ছে নদের কিছু অংশ। ছবিটি শুক্রবার সকালে মিরপুর সিন্নিরটেক এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ২০
রাজধানীর ফার্মগেট এলাকায় প্রতিদিন এভাবে রাস্তার কিছু অংশ দখল করে টেম্পোগুলো পার্কিং করে রাখা হয়। এতে যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ২০
শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করে। হাঁটুপানিতে মাছ ধরার নেশায় মত্ত দুই শিশু। ছবিটি আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরের কাঠগোলার ব্রহ্মপুত্র নদের তীর থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৯ / ২০
দল বেঁধে এক ঝাঁক বক। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরের কাঠগোলা এলাকা-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২০ / ২০
জলতরঙ্গ নিবেদিত ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’-এ সমবেত গান পরিবেশন করেন সংগঠনের কর্মীরা। আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম