ফুলের মধু খেতে ব্যস্ত মৌটুসী। ছবিটি আজ শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার গোপালখালী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৩
দুই শালিকের কিচিরমিচির। ছবিটি ৮ মার্চ খাগড়াছড়ির দীঘিনালার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: পলাশ বড়ুয়া, দীঘিনালা
৩ / ১৩
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত কিংস কাপ এলিফ্যান্ট পোলো টুর্নামেন্টের একটি অংশ। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৪ / ১৩
ধানের খেতে গাছের ডালে শিকারের অপেক্ষায় ফিঙে পাখি। ছবিটি আজ শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
বিলে মাছ শিকারের অপেক্ষায় পানকৌড়ি। ছবিটি আজ শনিবার সকালে সিলেটর দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৩
২০১১ সালে ভয়াবহ সুনামির ষষ্ঠ বর্ষপূর্তি আজ। সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ মারা যান। তাঁদের স্মরণে আজ বেলুনের পায়রা ওড়ান স্বজনেরা। পায়রায় লিখে দেন নানা বার্তা। ছবি: এএফপি
৭ / ১৩
ভারতের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে—এমন খবর পাওয়ার পর নয়াদিল্লিতে দলের সদর দপ্তরের সামনে এক সমর্থকের উল্লাস। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৩
পর্তুগালে লিসবন ফ্যাশন উইকে নকশাকার ডেভিড ফেরেইরার নকশা করা পোশাকে এক মডেল। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৩
উত্তর প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। শুধু উত্তর প্রদেশ নয়, কংগ্রেস শাসিত উত্তরাখন্ডেও গেরুয়া পতাকা উড়েছে। তাই দিল্লির বিজেপির অফিসের সামনে উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকেরা। ছবি: এএফপি
১০ / ১৩
ভারতের পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ শনিবার সকাল থেকে শুরু হয়। ফল ঘোষণার পর দিল্লিতে কংগ্রেসের অফিসের সামনের এমন চিত্র ধরা পড়েছে এএফপির ক্যামেরায়।
১১ / ১৩
উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডেও গেরুয়া উড়েছে। আর এ জয়ের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সেই নরেন্দ্র মোদির ছবি নিয়ে দিল্লির বিজেপির অফিসের সামনে উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকেরা। ছবি: এএফপি
১২ / ১৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘হার স্টোরি’ অনুষ্ঠানে আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বিশিষ্টজনেরা। ছবি: সাবিনা ইয়াসমিন