চেঙ্গেরখাল নদ বর্ষার পানিতে টইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে পানি কম আসে। স্রোতহীন নদে নৌকা নিয়ে মাছ ধরছেন এক জেলে। চেঙ্গেরখাল, সিলেট, ১১ মার্চ। ছবি: আনিস মাহমুদ
২ / ১২
গাছের ডালে নতুন বাসা বানিয়েছে কাকটি। কাজীরবাজার, সিলেট, ১১ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
প্রথম দফায় ১৫ দিনের রিমান্ড শেষে শামীমা নূর ওরফে পাপিয়াকে বুধবার ঢাকার আদালতে হাজির করা হয়। সিএমএম কোর্ট, ঢাকা, ১১ মার্চ। ছবি: হাসান রাজা
বাঙ্গি নিয়ে ফিরছেন কৃষক। চরের খেতে এখন বাঙ্গি পাকতে শুরু করেছে। ভেদুরিয়া, ভোলা, ১১ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহ
৬ / ১২
সিলেট নগরের কাজীর বাজার এলাকা দিয়ে প্রবাহিত ‘মুগনিছড়া’। প্রাকৃতিক এই ছড়াটি এখন ময়লা-আবর্জনায় ঠাসা। ছড়ার পানি কালচে রং ধারণ করেছে। পাশে ময়লার স্তূপ। কাজীর বাজার, সিলেট, ১১ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
ফেনীর সোনাগাজীর বড় ফেনী নদীতে জেলের জালে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। বাজারে মাছটির দাম হাঁকা হয় ১৫ হাজার টাকা। পৌরশহর, সোনাগাজী, ফেনী, ১০ মার্চ। ছবি: আমজাদ হোসাইন
৮ / ১২
গাছের ডালে লিচুর মুকুল। এ বছর লিচুর মুকুল ভালো এসেছে। চাবাই সড়ক, খাগড়াছড়ি, ১১ মার্চ। ছবি: নীরব চৌধুরী
৯ / ১২
খুলনার ৪ নম্বর ঘাট এলাকার বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়। ৪ নম্বর ঘাট, খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
সবুজ পাহাড়ে ইটভাটায় চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এতে পরিবেশদূষণ ঘটছে। ভাটায় জ্বালানি হিসেবে বিভিন্ন ধরনের গাছ পোড়ানোয় উজাড় হচ্ছে বৃক্ষসম্পদ। মহালছড়ি, খাগড়াছড়ি, ১১ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১১ / ১২
বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে শপিং মলে নিরাপত্তারক্ষী পর্যটককে পরীক্ষা করছেন। ব্যাংকক, থাইল্যান্ড, ১১ মার্চ। ছবি: এএফপি
১২ / ১২
বসন্তে পরগাছায় ফুটেছে ফুল, শোভা বর্ধন করেছে পরিবেশে। লুম্বিনী, রাঙামাটি, ১১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা