এক ঝলক (১১ মার্চ, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
কাঁঠালবাগানে বক্স কালভার্ট বস্তিতে গতকাল রাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা, ১১ মার্চ
ছবি: জাহিদুল করিম
২ / ১২
মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবি নিয়ে জাতীয় জাদুঘরের সামনে একক প্রতিবাদ করেন নাজিয়া নিগার নামের এক নারী। শাহবাগ ঢাকা, ১১ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১২
দেশে আবার বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের নিয়ম থাকলেও মানছেন না বেশির ভাগ মানুষ। ঢাকা, ১১ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
বাবুবাজার সেতুতে দীর্ঘ যানজট। গন্তব্যে যাওয়ার অপেক্ষায় যাত্রী-চালক সবাই। কখন ঘুরবে গাড়ির চাকা, এ অপেক্ষায় সেতুর বিভাজকে বসে আছেন চালকেরা। বাবু বাজার, ঢাকা, ১১ মার্চ
ছবি: দীপু মালাকার
৫ / ১২
প্লাস্টিকের তৈরি পণ্যের কারণে দিন দিন মাটির জিনিসের চাহিদা কমে যাচ্ছে। এ কারণে এখন অস্তিত্ব হারাতে বসেছে মৃৎশিল্প। তাই কোনো রকমে কাজ করে টিকে থাকার চেষ্টা পাল সম্প্রদায়ের লোকদের। ফরিদপুরের সদর উপজেলার পসরা পালপাড়া এলাকা। ফরিদপুর সদর, ১১ মার্চ
ছবি: আলীমুজ্জামান ফরিদপুর
৬ / ১২
মার্চ-এপ্রিল এই দুই মাসে নদীতে ইলিশ মাছ ধরার বিষয়ে রয়েছে সরকারের নিষেধাজ্ঞা। তারপরও ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেরা ইলিশ শিকারে নেমেছে। ভোলা, ১১ মার্চ
ছবি: নেয়ামতউল্যাহ
৭ / ১২
চলমান মহামারি পরিস্থিতিতে ১৮ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। সে উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নির্মাণের কাজ চলছে। সোহরাওয়ার্দী উদ্যান, ১১ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
রাজধানীজুড়ে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাঁদের স্বজনদের এভাবেই হাসপাতালের সামনে মশারি টাঙিয়ে রাতে ঘুমাতে দেখা যায়। গতকাল তোলা ছবি। ঢাকা, ১১ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৯ / ১২
শুষ্ক মৌসুমে সুরমা নদীর পানি কম থাকায় ঘেরা দিয়ে মাছ ধরছেন কিছু মৎস্যজীবী। নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। সিলেট, ১১ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
‘গণতান্ত্রিক সুশাসন ও স্থানীয় উন্নয়ন, তৃণমূল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা’ শীর্ষক নাগরিক সম্মেলন অনুষ্ঠানে অতিথিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১১ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ১২
দিনের বেলা ভ্যাপসা গরম। কখনো টানা রোদ। ট্যাপের পানি পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা গরুটির। ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ, যশোর, ১১ মার্চ
ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১২
আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ। শপথ পাঠ করান সাংসদ সিমিন হোসেন। সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর, ১১ মার্চ
ছবি: সাদিক মৃধা