এক ঝলক (১১ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
গরমে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট বেড়েই চলেছে। মগবাজার ওয়্যারলেস এলাকার বাসিন্দারা ইফতারের আগে স্থানীয় ওয়াসার একটি লাইন থেকে পানি সংগ্রহ করছে। তাদের অভিযোগ, বাসাবাড়িতে দিনে নির্দিষ্ট সময়ে ওয়াসার পানি এলেও সম্প্রতি ময়লা পানি আসে। ঢাকা, ১১ মে। ছবি: দীপু মালাকার

২ / ২৫
ময়মনসিংহ শহরে সড়কের ওপর ইট-বালু ফেলে রাস্তার অর্ধেক চলাচলের অনুপযোগী করা হয়েছে। এতে ওই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। স্টেশন রোড, ময়মনসিংহ, ১১ মে। ছবি: আনোয়ার হোসেন

৩ / ২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাইট হকি লিগের ম্যাচে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন। সোচি, রাশিয়া, ১০ মে। ছবি: এএফপি

৪ / ২৫
ময়মনসিংহে শুরু হয়েছে দিনব্যাপী ই-কমার্স মেলা। মেলায় চলছে বেচাকেনা। টাউন হল, ময়মনসিংহ, ১১ মে। ছবি: আনোয়ার হোসেন

৫ / ২৫
প্রচণ্ড দাবদাহের কারণে গরমে ঢলে পড়ছে বাজারে বিক্রি করার মুরগি। নিউমার্কেট কাঁচাবাজার, খুলনা, ১১ মে। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৫
এটিপি মাদ্রিদ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার। মাদ্রিদ, স্পেন, ১০ মে। ছবি: এএফপি

৭ / ২৫
সেই রকম লাল হয়ে ফুটেছে ফুলের রানি গোলাপ। তেলিহারা, বগুড়া, ১১ মে। ছবি: সোয়েল রানা

৮ / ২৫
কৃষকের দুটো অর্থপ্রাপ্তির আশা নিয়ে মাচায় ঝুলছে পুরুষ্ট করলা। তেলিহারা, বগুড়া, ১১ মে। ছবি: সোয়েল রানা

৯ / ২৫
আহা কী আরাম!  কটিয়াদী উপজেলা পরিষদ কার্যালয়, কিশোরগঞ্জ, ১০ মে। ছবি: তাফসিলুল আজিজ

১০ / ২৫
জামদানি শাড়িতে বোনা হচ্ছে সুরমাদানি নকশা। বাজারে এর দাম ৩৫ হাজার টাকা। ঈদ সামনে। তাই রূপগঞ্জের জামদানি পল্লির কারিগরেরা শাড়ি বুনতে ব্যস্ত। নারায়ণগঞ্জ, ১০ মে। ছবি: দীপু মালাকার

১১ / ২৫
একে তো রমজান মাস, তার ওপর চলছে দাবদাহ। কাজেই কাপ্তাই লেকে ঘুরে বেড়ানোর মতো পর্যটক নেই। নৌকাগুলো অলস পড়ে আছে ঘাটে। ঝুলন্ত সেতু, রাঙামাটি, ১১মে। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৫
দুপাশে মাটি সরে যাওয়ায় সেতু পড়ে আছে অবহেলায়। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন বাজার এলাকায় ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতুটি নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্মাণ করে। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১১মে। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৫
ভীমরাজ পাখির বাসায় ছানা। সেই ছানা খেতে টিলানাক বাজপাখিটি রওনা হতেই ভীম বেগে তেড়ে এল ভীমরাজ। কামিলাছড়ি, রাঙামাটি, ১১ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৫
তপ্ত দুপুরে ঠান্ডা পানিতে ঝাঁপাঝাঁপির মতো আরাম আর কিছু আছে! গার্ড পুকুর, রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ১১ মে। ছবি: হাসান মাহমুদ

১৫ / ২৫
প্রচণ্ড গরমে অসুস্থ এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১১ মে। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৫
চলন্ত বাসে নার্স শাহিনুরকে ধর্ষণের পর হত্যার বিচার ও ধর্ষক-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। নার্সিং কলেজ, বগুড়া, ১১ মে। ছবি: সোয়েল রানা

১৭ / ২৫
জ্বালানি তেলের একটি ট্যাংক লরি বিস্ফোরণের ঘটনায় তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। একই ঘটনায় উড়ে গেছে বেশ কয়েকটি দোকানের চালা। আগরপুর বাসস্ট্যান্ডে একটি গাড়ি মেরামতের দোকান, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, ১১ মে। ছবি: প্রথম আলো

১৮ / ২৫
ওয়াল স্ট্রিটে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শুরুর পরই উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরুশাহি। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, যুক্তরাষ্ট্র, ১০ মে। ছবি: এএফপি

১৯ / ২৫
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ময়মনসিংহ নার্সিং কলেজ। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ, ১১ মে। ছবি: আনোয়ার হোসেন

২০ / ২৫
ঝুঁকি নিয়ে ভবন রঙের কাজ করছেন দুই শ্রমিক। মোল্লা মিল, রাজশাহী, ১১ মে। ছবি: শহীদুল ইসলাম

২১ / ২৫
ঈদে কেনাকাটার পাশাপাশি নারীদের নতুন জামা বানানোর ঝোঁক থাকে অনেক। তাই সময়মতো ঈদের ফরমাশ অনুযায়ী ক্রেতার হাতে নতুন জামা পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা। মৌচাক মার্কেট, ১১ মে। ছবি: দীপু মালাকার

২২ / ২৫
সুপার রাগবির ম্যাচে নিউজিল্যান্ডের একটি দলের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার একটি দল। ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে রুখে দেওয়ার চেষ্টা করছেন একজন খেলোয়াড়। হ্যামিলটন, নিউজিল্যান্ড, ১১ মে। ছবি: এএফপি

২৩ / ২৫
ভারতে চলছে লোকসভা নির্বাচন। এবার হবে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ। ভোটের দিনের আগে নির্বাচনের কাজে ব্যবহৃত যন্ত্র নেড়েচেড়ে দেখছেন একজন নির্বাচনী কর্মকর্তা। ত্রিপুরা, ভারত, ১১মে। ছবি: এএফপি

২৪ / ২৫
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে প্যারিসের এলিসি প্রাসাদে যান ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। প্রাসাদে ঢোকার আগে হাত নেড়ে দর্শনার্থীদের শুভেচ্ছা জানান তিনি। প্যারিস, ফ্রান্স, ১০মে। ছবি: এএফপি

২৫ / ২৫
ঢাকা–পাবনা রুটে সরাসরি আন্তনগর ট্রেন চালু করার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন ঢাকায় বসবাসরত পাবনা জেলার নাগরিকেরা। ঢাকা, ১১ মে। ছবি: প্রথম আলো