নারায়ণগঞ্জের শহীদনগরে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু। ছবিটি বৃহস্পতিবারের। সামনেই পবিত্র ঈদুল আজহা। তাই বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
২ / ১৩
জাপানের বন্যাকবলিত জোসো নগরে জলমগ্ন সড়কে বেহাল পড়ে আছে গাড়ি। একটি হেলিকপ্টার এসেছে উদ্ধার কাজে। ছবিটি আজকের। ছবি: এএফপি
৩ / ১৩
ইউক্রেনের কিয়েভে ন্যাশনাল সার্কাসের এক শিল্পী নতুন অনুষ্ঠানে বিড়ালের কারিশমা দেখাচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
যুক্তরাষ্ট্রে আয়োজিত নিউইয়র্ক ফ্যাশন শোর কিডস শো পর্বে অংশ নিতে সেজেগুজে মঞ্চে ওঠার অপেক্ষায় এই খুদে মডেল। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কের হাডসন মার্কেন্টাইল থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
যুক্তরাষ্ট্রে আয়োজিত নিউইয়র্ক ফ্যাশন উইকের কিডস শো পর্বে অংশ নিতে শিশুকন্যা আয়নি জেমস কনরানকে সঙ্গে নিয়ে এসেছেন কানাডার মডেল কোকো রোচা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কের হাডসন মার্কেন্টাইল থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৩
নিউইয়র্ক ফ্যাশন উইকের মালান ব্রেটন ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন একজন মডেল। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কের গোথাম হল থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত ন্যাশনাল মেডেল অব আর্টস অনুষ্ঠানে ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৩
ভারতে মুক্তি-প্রতীক্ষিত ‘শানদার’ ছবিটির গানের উদ্বোধন অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবিটি বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৩
কয়েক দিন পরেই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করবে ঘরমুখো মানুষ। কেউ লঞ্চে, কেউ বাসে বা ট্রেনে যাবে। তাই ঈদ সামনে রেখে চলছে গাড়িগুলোকে নতুন করে সাজানোর কাজ। ছবিটি শুক্রবার নগরের শনি আখড়া এলাকা থেকে তোলা। ছবি হাসান রাজা
১০ / ১৩
শুক্রবার সকালে রাজধানীর শাঁখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির ৫৭টি কচ্ছপ উদ্ধার করেছে র্যাব-১০ ও বন বিভাগের অপরাধ দমন ইউনিট। এ সময় আটক তিনজনকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ছবিটি শুক্রবার সকালে র্যাব ১০-এর কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৩
পরিবহন ভাড়া, গ্যাস-বিদ্যুৎ, বাড়িভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম
১২ / ১৩
ঈদ সামনে রেখে লঞ্চগুলোতে রং করা হচ্ছে। ছবিটি কেরানীগঞ্জ ডকইয়ার্ড এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৩
সাধারণ মানুষ যাতে রাজধানীর বাবুবাজার সেতুতে সহজেই উঠতে পারে সে জন্য চারটি সংযোগ সিঁড়ি তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে দেয়াল দিয়ে সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট নিরসনের জন্য এমনটি করা হয়েছে বলে জানা গেছে। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম