নয়ন–মন মুঠোফোনে রেখে রেললাইন ধরে হাঁটছেন তরুণ। ট্রেন আসছে কি না, খেয়ালই নেই। মোমিনখলা এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
২ / ৬
বৃষ্টিতে কাদা জমে রাস্তার যাচ্ছেতাই অবস্থা। কাদায় রিকশার চাকা আটকে পড়ায় দুই শিশু সন্তান নিয়ে বেকায়দায় পড়েছেন এই মা। পোর্ট কানেকটিং সড়ক, নয়াবাজার, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বরছবি: জুয়েল শীল
৩ / ৬
স্কুল বন্ধ বলে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে দুই শিক্ষার্থী। কদমতলী গ্রাম, গাবতলী, বগুড়া, ১০ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৪ / ৬
ট্রাকে নেওয়া হচ্ছে মাছের পোনা। জ্যান্ত রাখতে ট্রাকের ওপর শ্যালো মেশিনে পানির ব্যবস্থা করা হয়েছে। হুমায়ূন রশীদ চত্বর, সিলেট, ১১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ৬
সিলেটে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। স্রোত কম থাকায় এখন মাছ ধরায় বেশ সুবিধা। কুমারগাঁও, সিলেট, ১১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৬ / ৬
জমিতে লাঙল চালানোর পর মই দিচ্ছেন কৃষক। জমি প্রস্তুত হলেই রোপণ করা হবে ধানের চারা। মীরেরচক এলাকা, সিলেট সদর, ১১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ