টিকার জন্য এসএমএস পেয়েও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্র থেকে টিকা পাননি অনেক প্রবাসী। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাই বিক্ষুব্ধ প্রবাসীরা দ্রুত টিকা পাওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। ঢাকা, ১১ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
২ / ১৪
পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙনের আতঙ্কে নিরাপদে সরে যাচ্ছে পদ্মাপাড়ের অনেকে। ঘোড়ার গাড়িতে করে ঘরের চাল নিয়ে যাচ্ছে এমনই একটি পরিবার। দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর।ছবি: এম রাশেদুল হক
৩ / ১৪
আফগান নারীদের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ঢাকা, ১১ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
৪ / ১৪
বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এতে তলিয়ে গেছে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা সড়ক। সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। মুক্তিরচর, শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর।ছবি: সত্যজিৎ ঘোষ
৫ / ১৪
আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার মুক্তিযুদ্ধের স্মারক ও অনুদান গ্রহণ অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১১ সেপ্টেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৪
এক সপ্তাহ ধরে অব্যাহত জামালপুরের ঝিনাই নদের ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে শিশুরা। এ এলাকার দুটি গ্রামের আট হাজার ঘরবাড়ি ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হেলেঞ্চাবাড়ি সড়ক বাঁধ, সরিষাবাড়ী, জামালপুর, ১১ সেপ্টেম্বর।ছবি: শফিকুল ইসলাম
৭ / ১৪
বাছাই শেষে বাঁধা হচ্ছে পাট। এরপর এ পাট প্যাকেটজাত করার জন্য চলে যাবে প্রেসে। দৌলতপুর, খুলনা, ১১ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
আমন মৌসুমে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। নিশ্চিন্তপুর গ্রাম, সদর উপজেলা, মেহেরপুর, ১১ সেপ্টেম্বর।ছবি: আবু সাঈদ
৯ / ১৪
সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ–সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। কুমিল্লা, ১১ সেপ্টেম্বরছবি: এম সাদেক
১০ / ১৪
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিদ্যালয়ের ফটকে রাখা হয়েছে তাপমাত্রা পরিমাপের যন্ত্র ও জীবাণুনাশক। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর।ছবি: সৌরভ দাশ
১১ / ১৪
সুবলংয়ের ভাসমান হাট। সপ্তাহে প্রতি শনিবার হাট বসে। মৌসুমি ফল বেশি কেনাবেচা হয় এ হাটে। বিশেষ করে পাহাড়ি কলা। ক্রেতা আসেন শহর থেকে। পাইকাররা কিনে ইঞ্জিন বোটে ভরেছেন কলা। সুবলং বাজার, বরকল, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১১ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৪
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার পুরান ঢাকার মিলব্যারাক জেটিঘাটে বেড়াতে যান অনেকেই। ঢাকা, ১০ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
১৩ / ১৪
করোনার টিকা নিতে আসা নারীদের তপ্ত রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জেলা স্টেডিয়াম মাঠ, মেহেরপুর, ১১ সেপ্টেম্বরছবি: আবু সাঈদ
১৪ / ১৪
ফুলে ফুলে উড়ে মধু পান করছে প্রজাপতি। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১১ সেপ্টেম্বরছবি শিমুল তরফদার