এক ঝলক (১২ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
আহ শৈশব! ছবিটি গতকাল রোববার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২৮
দামি খেলনার দরকার নেই, সাইকেলের ফেলে দেওয়া চাকা পেয়েই সে খুশি। ছবিটি গতকাল রোববার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পার টেপাগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৮
নারকেলের বিশাল বোঝা চাপানো হয়েছে ঘোড়ার পিঠে। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বানিউয়াঙ্গি এলাকা থেকে সেপ্টেম্বরে তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: রয়টার্স

৪ / ২৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অকল্যান্ড রাইডার্স ও ডেনভার ব্রঙ্কোসের মধ্যে রাগবি খেলার চলার সময় অকল্যান্ড রাইডার্স দলের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার অকল্যান্ডের ও. কো কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৮
ওয়ারশতে ইউরো বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের পর পোল্যান্ড কোচ অ্যাডাম নোয়ালকার উল্লাস। আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০১৬ সালে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব নিশ্চিত করে ফেলেছে পোল্যান্ড। ছবি: রয়টার্স।

৬ / ২৮
খেলনা গাড়ি নিয়ে খেলায় মগ্ন চার শিশু। ছবিটি ভারতের হায়দরাবাদের পেদ্দাকুন্তা গ্রামের। ওই গ্রামের অনেক শিশুর বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছবি: এএফপি

৭ / ২৮
আয়না দেখে কপালে টিপ পড়ছে লামবাড়ি আদিবাসী এক শিশু। ছবিটি ভারতের হায়দরাবাদের পেদ্দাকুন্তা গ্রাম থেকে তোলা। সড়ক দুর্ঘটনায় ওই গ্রামের অনেকের মতো এই শিশুর বাবাও নিহত হন। ছবি: এএফপি

৮ / ২৮
আগামী বছরের গ্রীষ্মকালীন পোশাক কেমন হবে, তা নিয়ে পর্তুগালে লিসবনে চলছে ফ্যাশন উইক। সেখানে পোশাকের পাশাপাশি এক মডেলের চুলেও ছিল বাহারি সাজ। ছবি: রয়টার্স

৯ / ২৮
পর্তুগালে লিসবন ফ্যাশন উইকে ২০১৬ সালের গ্রীষ্মকালীন পোশাকের প্রদর্শনী চলছে। রানওয়েতে ডিজাইনার নাদির তাতির নকশা করা পোশাকে এক মডেল। ছবি: রয়টার্স

১০ / ২৮
ইকুয়েডরের তাংগুরাহুয়া আগ্নেয়গিরি থেকে চারপাশে ছড়িয়ে পড়েছে গ্যাস ও ছাইয়ের মেঘ। ছবিটি গতকাল রোববার বেনস শহরের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৮
আগাম জামিন আবেদন আদালত নাকচ করার পর আইনজীবীদের সঙ্গে আদালত থেকে বের হয়ে আসছেন গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম। ছবিটি আজ দুপুরে হাইকোর্ট প্রাঙ্গন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১২ / ২৮
আজ সোমবার সকালে রাজধানী ঢাকায় আজ সোমবারের সকালটি রৌদ্র উজ্জ্বলই ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আচমকা আকাশ কালো করে বৃষ্টি নামে।  ঘণ্টাব্যাপী মুষলধারার এ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন পথচারীরা। বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় এক শিশুকে নিয়ে সাইকেলে চলেছেন এক অভিভাবক। ছবিটি হাজারীবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ২৮
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও অ্যাসিড নিক্ষেপকারীর বিচারের দাবিতে আজ সোমবার সিলেট নগরের মির্জাজাঙ্গাল মোড়ে মানববন্ধন করে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলা শাখা। সেখানে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৮
চায়ের শহর সিলেট বরাবরই দেশ-বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয়। তাই সারা বছর থাকে পর্যটকদের আনাগোনা। তবে শীতকালে তা আরও বেড়ে যায়। ছবিটি আজ সোমবার সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৮
ভোরের শিশির ভেজা ঘাস। ছবিটি আজ সোমবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাংলাদেশ বেতার এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৬ / ২৮
নদীতে মাছ ধরতে জাকুই (মাছ ধরার ফাঁদ) এর ব্যবহার আগের মতো আর নেই। তারপরও কেউ কেউ এখনো জাকুই দিয়ে মাছ ধরেন। তেমনটি দুজনকে ভ্যানে করে জাকুই নিয়ে ইছামতী নদীতে যেতে দেখা ​যাচ্ছে। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৮
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ছবিটি সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৮
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি-ইচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সোমবার এবারের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃষ্টির মধ্যে সমাবেশ করেন। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৮
ইট-পাথরের শহর ঢাকায় বেড়ে ওঠা শিশুদের জন্য বৃষ্টি অনাবিল এক আনন্দ। ঝুম বৃষ্টিতে দুরন্তপনা যেন সব বাঁধ ভেঙে যায়। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২০ / ২৮
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুরে গত বছরের দুর্গা প্রতিমা বিসর্জন দিচ্ছেন কয়েকজন। নতুন প্রতিমার জন্য মণ্ডপ প্রস্তুত করতেই এই আয়োজন। ছবিটি আজ রোববার দুপুরে মন্দির এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২১ / ২৮
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন বৈশাখী পদচারী সেতুর নিচের অংশের পলেস্তারা খসে রড বেড়িয়ে গেছে। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়। তবে অনেক সময় এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বড় বড় কাভার্ড ভ্যানের ছাদ ঘষা খায় সেতুর সঙ্গে। ফলে জোড়াতালির পলেস্তারা আবারও খসে পড়ে। এর মধ্যেই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ২৮
কাঁঠালগাছে পাতার ফাঁকে ফাঁকে এক ঝাঁক শালিক। ছবিটি আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরে মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

২৩ / ২৮
প্রতিমাশিল্পী রাজিব পাল প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন। আজ থেকে দুর্গাপূজার মহালয়া শুরু। ছবিটি আজ সোমবার নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৪ / ২৮
বাটিক প্রিন্টের কাপড়গুলো রোদে শুকানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এসব বাটিক প্রিন্ট কাপড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ছবিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাণ্টি এলাকা থেকে তোলা। এই এলাকার প্রায় প্রতি ঘরে বাটিক প্রিন্টের ছোট ছোট কারখানা রয়েছে। ছবি: মনিরুল আলম

২৫ / ২৮
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজক হওয়ায় বিজেপির সাবেক নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি ও আলকাতরা মাখিয়ে দেয় দেশটির হিন্দুত্ববাদী দল শিবসেনার কর্মীরা। পরে খুরশিদ মাহমুদ কাসুরি ও সুধীন্দ্র কুলকার্নি বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি: রয়টার্স

২৬ / ২৮
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজক হওয়ায় বিজেপির সাবেক নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি ও আলকাতরা মাখিয়ে দেয় দেশটির হিন্দুত্ববাদী দল শিবসেনার কর্মীরা। পরে সুধীন্দ্র কুলকার্নি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: রয়টার্স

২৭ / ২৮
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বিকেলে এক নাগরিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: প্রথম আলো

২৮ / ২৮
ধলেশ্বরী নদীর ওপর ৩৪১ মিটার দৈর্ঘ্যের ৪১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু’ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। ছবি: প্রথম আলো