মাছ ধরার জন্য নৌকা থেকে জাল ফেলা হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ১৬
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (কারওয়ান বাজার) থেকে তোলা। ছবি: জিয়া ইসলাম
৩ / ১৬
বাতাসে দোল খাচ্ছে মাঠজুড়ে ফুটে থাকা শরতের কাশফুল। ছবিটি আজ বুধবার পূর্ব কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৬
বৃষ্টিভেজা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: শামসুল হক
৫ / ১৬
হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ির চালা মেরামত করছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৬ / ১৬
বন্যার পানির কারণে আটকে পড়েছে এই বিড়াল। ছবিটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৬
হিলারি ক্লিনটনের পক্ষে নর্থ ক্যারোলাইনায় গতকাল মঙ্গলবার আয়োজিত সমাবেশে কোট খুলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
৮ / ১৬
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এলাকায় নৌকা বাইছেন দুই জেলে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৯ / ১৬
সরু পথে সাইকেল চালাচ্ছে এক শিশু। অন্য দুজন সাইকেল ঠেলছে। ছবিটি আজ বুধবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
পবিত্র আশুরা উপলক্ষে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের শিয়া সম্প্রদায়ের উদ্যোগে বের করা হয় তাজিয়া মিছিল। ছবিটি আজ বুধবার বিকেলে নগরের টাইগারপাস এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
বরিশাল নগরের রুপাতলি বাসস্ট্যান্ডের সামনের অংশে রাস্তা ও ফুটপাতের অংশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে এসব দোকান। ছবিটি আজ বুধবার সকালের দিকে তোলা। ছবি: সাইয়ান
১৩ / ১৬
ধানি জমিতে পুঁতে রাখা ডালে বক ও ফিঙে বসে আছে খাবারের খোঁজে। ছবিটি আজ বুধবার খুলনার আড়ংঘাটা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও পবিত্র আশুরার তাজিয়া মিছিল কর্মসূচি পালন করা হয়েছে ভারতের কলকাতায়। তাজিয়া মিছিলের প্রস্তুতির এ ছবি কলকাতার আনোয়ার রোড এলাকা থেকে আজ বুধবার তোলা হয়েছে। ছবি: ভাষ্কর মুখার্জি
১৫ / ১৬
কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতির এ ছবি কলকাতার আনোয়ার রোড এলাকা থেকে আজ বুধবার তোলা হয়েছে। ছবি: ভাষ্কর মুখার্জি
১৬ / ১৬
কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও পবিত্র আশুরার তাজিয়া মিছিল কর্মসূচি পালন করা হয়েছে ভারতের কলকাতায়। তাজিয়া মিছিলের প্রস্তুতির এ ছবি কলকাতার আনোয়ার রোড এলাকা থেকে আজ বুধবার তোলা হয়েছে। ছবি: ভাষ্কর মুখার্জি