প্রতিবন্ধী কিশোরী শান্তাকে নিয়ে ‘সংকটের চেয়ে স্বপ্ন বড়’ শিরোনামে ভিডিও স্টোরি প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয় গতকাল সোমবার। শান্তা ফুটপাতে বসে ঘরে তৈরি হ্যান্ডব্যাগ বিক্রি করে। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। আজ মঙ্গলবার শান্তার মায়ের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। তারা শান্তার মাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবে। পাশাপাশি যত দিন তিনি স্বপ্নের মাধ্যমে হস্তশিল্প বিক্রি করে নিজের পায়ে দাঁড়াতে না পারবেন, তত দিন শান্তাদের যাবতীয় খরচ দিয়ে যাবে সুপারশপটি। তেজগাঁও, ঢাকা, ১৩ অক্টোবরছবি: প্রথম আলো