হরেক পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন এক ব্যক্তি। কুশিঘাট, সিলেট নগর, ১২ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৬ / ১১
দুর্গাপূজা উপলক্ষে মিষ্টির চাহিদা বেড়ে গেছে। তাই অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ময়রারা। কাছারিপাড়া, পাবনা, ১২ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৭ / ১১
খালের পানি শুকিয়ে গেছে। মাছ ধরার আশায় জাল ফেলে বসে আছে এক কিশোর। কুশিঘাট, সিলেট নগর, ১২ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৮ / ১১
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। রেবতী ম্যানশন, ঢাকা, ১২ অক্টোবরছবি: দীপু মালাকার
৯ / ১১
পাট শুকাচ্ছেন এক কৃষক। প্রতি মণ পাটের দাম ২ হাজার ৪০০ টাকা। চিনামুড়া, দাউদকান্দি, কুমিল্লা। ১২ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১১
বুড়িগঙ্গা নদীতে চলাচলের সময় বাল্কহেডের থেকে নিরাপদ দূরত্বে থাকতে আপ্রাণ চেষ্টা করছেন ছোট নৌযানের চালকেরা। যাত্রীবাহী নৌযান দুর্ঘটনার বেশির ভাগই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের কারণে ঘটে। বাবুবাজার এলাকা, ১১ অক্টোবরছবি: দীপু মালাকার
১১ / ১১
হার্টের অসুখ নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি সাড়ে তিন বছরের শিশু সাবিনা। রিকশাচালক দুলাল চিকিৎসার জন্য টাকা ধার করে ভোলা থেকে মেয়েকে নিয়ে এসেছেন ঢাকায়। চিকিৎসার জন্য প্রয়োজন দেড় থেকে দুই লাখ টাকা। কোলের শিশুকে নিয়ে বিপাকেই পড়েছেন মা নারগিস। শিশু হাসপাতাল, ঢাকা, ১১ অক্টোবরছবি: তানভীর আহাম্মেদ