এক ঝলক (১২ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
দোকানে বসে পণ্য বিক্রির অর্থ গুনছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি ব্রাজিল থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৪
রিও অলিম্পিকে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জয়ের পর বিশেষ ভঙ্গিতে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। এ নিয়ে ২২টি অলিম্পিক সোনা জিতলেন তিনি। ছবিটি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৩ / ২৪
মাড়াইয়ের পর আউশ ধান ঝাড়াইয়ের ব্যস্ত দুই গৃহবধূ। ফরিদপুরে এবার আউশ ধানের ফলন ভাল হয়েছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পুর্ব কাফুরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আজ শুক্রবার সকালে শুরু হয় ‘ঢাকা উইমেন্স ম্যারাথন’। টিএসসি থেকে শুরু করে শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশীসহ ঢাকার বিভিন্ন এলাকায় চলে এই ম্যারাথন। ছবি: আবদুস সালাম

৫ / ২৪
মই দিয়ে বীজতলা তৈরির কাজ করছেন এক কৃষক। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৪
কৃষকের কাছ থেকে খেতসুদ্ধ লালশাক কিনে নিয়েছেন এই ব্যবসায়ী। এখন চলছে শাক তুলে নেওয়ার কাজ। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
জ্ঞান ফেরার পর উঠে দাঁড়িয়েছে বেঁধে রাখা হাতি। ছবিটি আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে থেকে তোলা। ছবি: শফিকুল ইসলাম

৮ / ২৪
কৃষকের কাছ থেকে দুই হাজার ৬০০ টাকায় খেতসুদ্ধ লালশাক কিনেছেন এক ব্যবসায়ী। ১৫০ টাকা মজুরির বিনিময়ে কয়েকজন কৃষাণী এই শাক তুলে দিচ্ছেন। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৪
বন্যার পানির তোড়ে জাগ দেওয়া বহু পাটগাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। এখন অল্প যা কিছু পাওয়া যায়, তাই নিয়েই সন্তুষ্টি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৪
ছুটির দিনে কাদা মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার পূর্ব বিল মামুদপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৪
পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের অচলাবস্থা কাটাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নতুন দুটি ফেরিঘাট তৈরির কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: রাশেদুল হক

১২ / ২৪
শেওলা ভরা সবুজ জলে খাবারের খোঁজে দল বেঁধে ঘুরছে হাঁসগুলো। ছবিটি আজ শুক্রবার সকালে পাবনার আটঘোরিয়া উপজেলার মাঝপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৪
সিলেট সাইক্লিং কমিউনিটির ১০০তম ফ্রাইডে সাইক্লিং রাইড উদ্‌যাপন করেন সিলেট সাইক্লিং কমিউনিটির সদস্যরা। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে নগরে প্রায় ২৫০টি সাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি নগরের মিরবক্সটুলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৪
৫৯ বছর ধরে কুমিল্লা গোমতি নদীতে বড়শি দিয়ে প্রতিদিন মাছ শিকার করেন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মতিন মিয়া। ছবিটি আজ শুক্রবার বিকেলে চান্দপুর বেইলি ব্রিজের নিচ থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৫ / ২৪
‘সুন্দরবন আমার মা, রামপালে বিদ্যুৎকেন্দ্র হতে দেব না’ শিরোনামে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা আজ শুক্রবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে মানববন্ধন করেন। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২৪
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রহিমের কান্দি এলাকায় স্থানীয় তরুণদের উদ্যোগে মাদকের ভয়াবহতার প্রতিবাদে ঘুড়ি উৎসবের আয়োজন করেন। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: মনিরুজ্জামান

১৭ / ২৪
বন্যার পানি নেমে যাওয়ায় কাঁচা ঘরে কাদামাটি লেপে ঠিকঠাক করছেন গৃহবধূ মরিয়ম বেগম। ঘরে পানি ওঠায় পরিবারের সবাইকে নিয়ে তিনি সড়কে ছিলেন। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৪
‘জঙ্গি নিয়ে রাজনীতি, জঙ্গিমুক্ত দেশ চাই—নিরাপদে বাঁচতে চাই’। জঙ্গিবাদবিরোধী এমন নানা স্লোগান ও লাশের খাটিয়ায় সাদা কাপড় মুড়িয়ে আজ শুক্রবার বিকেলে সিলেট নগরের শিবগঞ্জ মোড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে সিলেট জনতা ঐক্য পরিষদ নামের একটি সামাজিক সংগঠন। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৪
রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে জঙ্গি হামলার ঘটনায় নিহত নয় জঙ্গির লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। লাশ মর্গে আনার পর থেকে মর্গের নিরাপত্তা জোরদার করতেই পুলিশের সতর্ক অবস্থান। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
কয়েক দিন বৃষ্টির পর আজ শুক্রবার সারা দিনই নগরে ছিল কাঠফাটা রোদ। তীব্র দাবদাহের কারণে সড়কে মানুষও কম। যাত্রী নেই বলে একটু বিশ্রাম করে নিচ্ছেন রিকশাচালকেরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর বকশি বাজার সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৪
বেহাল রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন৷ স্টেশন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে৷ আর যাত্রীদের হাঁটতে হয় রেললাইন ধরে৷ ​ছবিটি আজ শুক্রবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৪
কারওয়ান বাজারে কলার আড়তে ১০০ টাকা মজুরি হিসেবে সারা দিন কাজ করে শিশুরা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৪
স্টুডিওতে এখন আর আগের মতো ছবি তোলা হয় না। তাই এখন এভাবে অযত্নে-অবহেলায় পড়ে থাকে এসব স্টুডিও। ছবিটি রাজধানীর হাটখোলা থেকে আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৪ / ২৪
২০১৩ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনাকবলিত সেই গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু উপাদান যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে তৈরি করা হয় সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাহাদাত পারভেজ