কাঠফাটা রোদে উতলা এক মৌটুসি পাখি। ছবিটি গতকাল সোমবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ১৮
কত্ত মোটা রে! ডাখ্সহুন্ড বলে পরিচিতি খাটো পায়ের এই কুকুরটি মোটা হতে হতে মরার জোগাড়। ফাস্ট ফুড খেতে খেতে এটি ১৭ কেজির বেশি ওজন বানিয়ে ফেলেছিল। এখন চলছে তার চর্বি কমানোর কসরত। ছবিটি যুক্তরাষ্ট্রের হিউসটন থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
সবুজ দূর্বা ঘাসে বসে আছে সুন্দর এক লাল পোকা। ছবিটি আজ মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
নদীর পানিতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় জানাতে যাচ্ছে পাহাড়ি তরুণীরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের ডিসি বাংলো পার্ক থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
লেকের পানিতে ফুটে রয়েছে সাদা সাদা এমন অজস্র ফুল। ছবিটি গতকাল সোমবার সকালে ত্রিশাল উপজেলার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৭ / ১৮
বাড়ির গাছের লাল টসটসে রসালো জামরুল পেড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন এক যুবক। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার জোয়ারীর মোড় বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৮ / ১৮
চৈত্রের প্রচণ্ড গরম সইতে না পেরে নর্দমার পানিতেই গা শীতল করছে কুকুরটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজার থেকে তোলা: আমিনুল ইসলাম
৯ / ১৮
গরমে ওষ্ঠাগত প্রাণ। দাবদাহে কাবু সবাই। কাজের ফাঁকে ক্লান্ত দিনমজুর পানি দিয়ে শরীর ঠান্ডা করে নিচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৮
রাজধানীর সবুজবাগ থানাধীন নন্দীপাড়ার জিরানী খালের অস্তিত্ব নেই বললেই চলে। দখল ও আবর্জনায় নিশ্চিহ্ন হওয়ার পথে খালটি। ছবিটি মঙ্গলবার নন্দীপাড়া ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৮
রাজধানীর দোয়েল চত্বরে সংস্কারকাজ চলছে। গরমে অতিষ্ঠ এক নির্মাণশ্রমিক সেই ভাস্কর্যের ফোয়ারার পানিতে গা ভিজিয়ে নিচ্ছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৮
পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টের বাইরের অংশে আঁকা হয়েছে আলপনা। ছবিটি মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৮
চৈত্র মাসের শেষ সময়ে হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী, পাট স্নানে শিব-গৌরী সেজে বাড়ি বাড়ি গিয়ে মৌসুমি ফল কাঁচা আম খায়। আমসহ অন্যান্য জিনিস তুলে দেওয়ার পর শিব-গৌরী বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য পরিবেশন করে। ছবিটি আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১৪ / ১৮
আজ পাহাড়ে ছিল ফুল বিজু উৎসব। পানিতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় জানাতে ভোর থেকে জড়ো হন পাহাড়ি তরুণীরা। ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদী থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৫ / ১৮
আর মাত্র একদিন পর পয়লা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৮
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৮
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে দেয়ালচিত্র আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৮
বৈশাখী মেলাকে সামনে রেখে তৈরি করা হচ্ছে বাতাসা। চিনি ও দুধ দিয়ে তৈরি এই খাবার বৈশাখী মেলাতে প্রচুর বিক্রি হয়। ছবিটি সোমবার রাজধানী মাতুয়াইলের বড়বাড়ী এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম