এক ঝলক (১২ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
তিন দিনব্যাপী বিজু উৎসবের প্রথম দিনে আজ বুধবার  ফুল বিজু। রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকার বেইনঘর ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসানো হয়েছে। ফুল ভাসানো তরুণীর ছবি তুলছেন আরেক তরুণী। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২২
সাতসকাল থেকেই প্রখর রোদ। এর মধ্যে গ্রামের বিস্তীর্ণ মাঠের বুক চিরে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে ছাগল চরাতে যাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার ধোড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২২
জলাশয়ে মাছের খোঁজে সাদা বক। ছবিটি আজ বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার শৌলমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২২
সবুজ পাতার ফাঁকে দোয়েলের উঁকি। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুবন্দি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ২২
প্রচণ্ড গরমে নদীতে নাইতে নেমে বাঁশের সাঁকো ধরে আছে এক শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর এলাকার নরসুন্দা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৬ / ২২
বগুড়া আর্টস কলেজে পয়লা বৈশাখ বরণের প্রস্তুতি। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২২
খাবার খেয়ে পুকুরপাড়ে বিশ্রাম নিচ্ছে রাজহাঁসের ছানা। ছবিটি আজ বুধবার সকালে পিরোজপুর পৌরসভার খলিশাখালী গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ২২
লাল জুতো পায়ে দুষ্টুমি করতে করতে স্কুলে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ বুধবার সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার শৌলমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২২
জামরুল ফুলে মৌমাছির আনাগোনা। ছবিটি বুধবার বগুড়া শহরের নারুলী বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্র থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২২
ঘেরের পানিতে মেছো সাপের মহড়া। ছবিটি আজ বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার শৌলমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২২
বিভিন্ন দাবিতে বুধবার সকালে রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। ছবি: আবদুস সালাম

১২ / ২২
সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে ভাঙন। ছবিটি আজ বুধবার উপজেলার টুটুলের মোড় এলাকা থেকে তোলা। ছবি: এনামুল হক

১৩ / ২২
বিভিন্ন দাবিতে বুধবার সকালে রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকা থেকে কালো পতাকা মিছিলের আয়োজন করে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। এতে অংশ নেন নারী শ্রমিকরাও। ছবি: আবদুস সালাম

১৪ / ২২
প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। প্রখর রোদ থাকায় প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী কম, এই ফাঁকে জারুল গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন রিকশা চালকেরা। ছবিটি বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২২
বর্ষবরণের অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর রমনা বটমূলসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাগানো হয়েছে সিসিটিভি। ছবিটি বুধবার দুপুরে রমনা বটমূল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
ফুলে ফুলে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জারুল গাছগুলো। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২২
অনেক ট্রাকেই এভাবে উন্মুক্ত অবস্থায় রড বহন করা হয়। এসবের কারণে ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও যেন উদাসীন। ছবিটি বুধবার দুপুরে রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২২
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের ন্যায্য পেনশন প্রদান না করা এবং মর্যাদাহানির প্রতিবাদে বুধবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। ছবি: আবদুস সালাম

১৯ / ২২
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন। ছবি: আবদুস সালাম

২০ / ২২
ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি স্কয়ারে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ইউক্রেনিয়ান ইস্টার এগ ‘পাইসানকা’। এক পর্যটক তা ঘুরে ঘুরে দেখছেন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স

২১ / ২২
মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে৷ মুখোশে রং করতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২২
পুলিশি নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কাজ চলছে৷ চারুকলায় ঢুকতে তল্লাশিও চলেছে। বাইরে দেয়ালচিত্রের কাজ হচ্ছে। পাশে পুলিশ দাঁড়িয়ে। ছবিটি আজ বুধবার সন্ধ্যায় চারুকলার গেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন