এক ঝলক (১২ এপ্রিল ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
চৈত্রসংক্রান্তি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে নেচে টাকা সংগ্রহ করেন এই গ্রাম্যশিল্পীরা। নীলপূজার জন্যই এই অর্থ সংগ্রহ। সোনাখালী, মঠবাড়িয়া, পিরোজপুর, ১২ এপ্রিল। ছবি: এ কে এম ফয়সাল

২ / ২০
সিলেটের হাওর অঞ্চলে বৈশাখের আগেই বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। ধান নিয়ে ফিরছেন কৃষকেরা। বাওরকান্দি হাওর, সিলেট সদর, ১২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

৩ / ২০
নববর্ষ বরণে নতুন পোশাক যেন না হলেই নয়। পয়লা বৈশাখের জন্য শাড়ি পছন্দ করছেন ক্রেতারা। চকবাজার, ফরিদপুর, ১২ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৪ / ২০
এক দিন পরেই নতুন বছর। তাই পয়লা বৈশাখের আগে দোকান ও দোকানের পণ্য পরিষ্কারে ব্যস্ত ব্যবসায়ীরা। হাজারী লেন, চট্টগ্রাম, ১২ এপ্রিল। ছবি: জুয়েল শীল

৫ / ২০
বরিশালেও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোভাযাত্রার নানা উপকরণ রং করতে ব্যস্ত শিল্পীরা। ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ, বরিশাল, ১২ এপ্রিল। ছবি: সাইয়ান

৬ / ২০
এ্যাসটারেসি পরিবারভুক্ত একটি ফুল জারবেরা। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এই ফুলের চাহিদা বেশি। পানিসারা, ঝিকরগাছা, যশোর, ১১ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ২০
ফুল বিজু উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসাতে এসে পানি নিয়ে খেলছেন তরুণীরা। চেঙ্গী, খাগড়াছড়ি, ১২ এপ্রিল। ছবি: জয়ন্তী দেওয়ান

৮ / ২০
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের সিভা আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরায় ফুটে উঠছে আবহমান বাংলার রূপ। চট্টগ্রাম, ১০ এপ্রিল। ছবি: জুয়েল শীল

৯ / ২০
বৈসাবি উৎসবের প্রথম দিনে চাকমা জনগোষ্ঠী ফুল বিজু পালন করে। কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছেন তরুণীরা। বিহারপুর, রাঙামাটি, ১২ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২০
বৈসাবি উৎসবের প্রথম দিনে সকল প্রাণীর মঙ্গল কামনায় আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় নদীতে ফুল ভাসাতে গিয়ে সেলফি তুলছেন তরুণীরা। মাইনী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া

১১ / ২০
হিপিস্ট্রাম গণের অন্তর্ভুক্ত প্রায় ৯০ প্রজাতির ফুল রয়েছে। তার একটি এই বারবাডোস লিলি। খড়কি এলাকা, যশোর, ১০ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ২০
ইলিশ ছাড়া অনেকরই অপূর্ণ থেকে যায় পয়লা বৈশাখের উৎসব। চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে আসছে তাজা ইলিশ মাছ। প্রতি মণ ইলিশের পাইকারি দাম দাম ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম, ১০ এপ্রিল। ছবি: জুয়েল শীল

১৩ / ২০
লতানো গাছ মাধুরীলতা। বাড়ির সৌন্দর্য বর্ধনে এই ফুল গাছ লাগানো হয়। গাছলতা বা তরুলতা নামেও এই ফুল পরিচিত। শকুনি এলাকা, মাদারীপুর সদর, ১০ এপ্রিল। ছবি: অজয় কুন্ডু

১৪ / ২০
বৈসুক উৎসব উপলক্ষে রাঙামাটির ত্রিপুরা জনগোষ্ঠী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয়েই অংশ নেয়। কাপ্তাই হ্রদ, গর্জনতলী এলাকা, রাঙামাটি, ১২ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। মহাসড়কের দাউদকান্দির মাইজপাড়া এলাকার চিত্র এটি। মাইজপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১২ এপ্রিল। ছবি: আবদুর রহমান

১৬ / ২০
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রাম। গ্রামটি এখন খেলনার গ্রাম হিসেবে পরিচিত। নববর্ষে এই গ্রামের ব্যস্ততা বেড়ে যায়। কাঠ, বাঁশ আর কাগজ দিয়ে তৈরি শিশুদের টমটম গাড়ি বা টরটরি খেলনা রং করতে ব্যস্ত এক শিশুও। বগুড়া, সাম্প্রতিক ছবি। ছবি: সোয়েল রানা

১৭ / ২০
পুরান ঢাকায় হালখাতা খোলা হয় চৈত্রসংক্রান্তিতে। হালখাতা বেশি কেনেন দোকানিরা। হালখাতা সালুখাতা বা লাল খাতা নামেও পরিচিত। পুরান ঢাকায় বিক্রি হচ্ছে হালখাতা। দাম ২০ টাকা থেকে ৫০০ টাকা। পান্নি টোলা, পুরান ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৮ / ২০
কাঠফাটা চৈত্রের দুপুরে সুরমা নদীতে নেমেছে শিশু-কিশোরেরা। তারা ককশিট দিয়ে তৈরি করেছে ভেলা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২০
বাংলা নববর্ষ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে চলছে মুখোশ প্রদর্শনী। রংপুর চারুকলা একাডেমি আয়োজিত প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। রংপুর, ১২ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২০
পয়লা বৈশাখের মেলার জন্য মৃৎশিল্পীরা তৈরি করছেন মাটির পুতুল। পুতুল রং করছেন এক শিল্পী। হিমানন্দ্রকাঠি, ঝালকাঠি, ১২ এপ্রিল। ছবি: সাইয়ান