চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মালিবাগে সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকেরা। তারা সবাই ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের শ্রমিক। মালিবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
২ / ১৮
করোনাভাইরাস প্রতিরোধে পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে ঢাকা ওয়াসা। বেসিনটি নোংরা হয়ে আছে, দেখার কেউ নেই। কারওয়ান বাজার, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন
৩ / ১৮
করোনাভাইরাস প্রতিরোধে সরকার মানুষকে ঘরে থাকাতে বলেছে। কারওয়ান বাজরে মানুষের ভিড়। কারওয়ান বাজার, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন
৪ / ১৮
একটি ভবনের সামনের অংশে ঘুমিয়ে আছেন একজন গৃহহীন ব্যক্তি। করোনাভাইরাস বিস্তারের সময় তাঁদের সতর্ক থাকার সুযোগ কম। কারওয়ান বাজার, ঢাকা ১২ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন
৫ / ১৮
সামাজিক দূরত্ব বজায় রেখে সিলেটে ওএমএস-এর দশ টাকা কেজি দরে চাল কিনছেন সাধারণ মানুষ। কাজলশাহ, সিলেট, ১২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
করোনাভাইরাস প্রতিরোধ ঘরে থাকার বিকল্প নেই। মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছেন কিনা তা তদারক করছেন র্যাব সদস্যরা। চৌধুরীপাড়া, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
৭ / ১৮
সিলেট বিভিন্ন এলাকা নিজ উদ্যোগে ‘লকডাউন’ করেছেন এলাকাবাসী। মহল্লায় প্রবেশর সময় ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। গোয়াইটুলা, সিলেট, ১২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
দেশের অনেক স্থানেই শনিবার সন্ধ্যার পর বৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যায়। এর মধ্যে ব্যস্ত ছিল জরুরি ওধুষ সরবরাহের গাড়ি। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদদ
৯ / ১৮
টিসিবির ন্যায্য মূল্যের পণ্য কিনতে এসেছেন ভোক্তারা। কার আগে কে পণ্য নেবেন সেই প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১২ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১০ / ১৮
মানুষের অযথা বাইরে ঘোরাফেরা রোধে পুলিশ ও র্যাবের সহযোগিতায় কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেল চালক ও আরোহীর সঙ্গে কথা বলছেন এক র্যাব সদস্য। নিউমার্কেট এলাকা, খুলনা, ১২ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
দশ টাকা কেজি দরে চাল কিনতে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। খুলনা রেলস্টেশন, ১২ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য কিনতে লাইনে পাশাপাশি দাঁড়িয়েছেন তাঁরা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত করা হয়েছে। তারপরও সচেতনতা নেই অনেকের মধ্যে। সোয়ারীঘাট, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৩ / ১৮
করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা রাজধানীতে দিন দিন বেড়েই চলছে। তারপরও বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য কিনতে সামাজিক দূরত্ব বজায় না রেখে লাইনে দাঁড়াতে দেখা যায় নাগরিকদের। নয়াবাজার, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৪ / ১৮
টিসিবির ট্রাক সেলের লাইনে নাগরিকদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে সেনাসদস্যদের তৎপরতা। মতিঝিল, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
সারা দেশে চলা করোনা পরিস্থিতির মধ্যে নৌকায় পার হচ্ছেন একসঙ্গে কয়েকজন। সোয়ারীঘাট এলাকা, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৬ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। রাজু ভাস্কর্য চত্বর, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৭ / ১৮
করোনা পরিস্থিতির কারণে রাজধানীর অনেক রিকশাচালকই কর্মহীন হয়ে পড়েছে। বাবুবাজার এলাকায় ফুটপাতে পার্ক করে রাখা রিকশার সারি। ঢাকা, ১২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
পাহাড়ে ফুটেছে লিলি ফুল। লিলি বিভিন্ন রঙের হয়ে থাকে। শরৎচৌধুরী পাড়া, খাগড়াছড়ি, ১২ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী