এক ঝলক (১২ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
বাহারি ডানার প্রজাপতি! গতকাল সোমবার রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২১
খেজুর গাছে বসে ঘাড় বাঁকিয়ে রস পান করছে শালিক। গতকাল সোমবার সকালে ফরিদপুর শহরের পশ্চিমখাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২১
সরষে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি গত রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিগ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২১
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক সার্কাস উৎসব। সেখানে এমন অভিনব কসরত দেখায় স্থানীয় একটি দল। ছবি: এএফপি

৫ / ২১
যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানায় গতকাল সোমবার জন্ম নিয়েছে পেঙ্গুইনের ছানাটি। রক সংগীতের কিংবদন্তি ডেভিড বোয়ির ৬৯ তম জন্মবার্ষিকীতে জন্ম নেওয়ায় এই ছানাটির নাম রাখা হয়েছে ‘বোয়ি’। ছবি: রয়টার্স

৬ / ২১
বর্ষসেরা নারী ফুটবলার যুক্তরাষ্ট্রের কার্লি লয়েগের সঙ্গে এক ফাঁকে ছবি তুলে নিলেন বর্ষসেরা লিওনেল মেসি। ছবি: রয়টার্স।

৭ / ২১
শীতের সকালে গাছে উঠে খেজুর গাছের মিষ্টি রস খাচ্ছে কাঠবেড়ালিটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২১
কাজাখস্তানের আলমাতির একটি পার্কে লাফিয়ে তুষারাবৃত বেড়া পেরোনোর চেষ্টা করছে এই কাঠবেড়ালিটি। সম্প্রতি দেশটিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স

৯ / ২১
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের সড়কের দুই পাশে পার্কিং করা রাখা হয়েছে গাড়ি। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে ওই সড়কে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২১
মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের সড়কে পথচারী পারাপারের জন্য নবনির্মিত পদচারী-সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ঝুঁকি নিয়ে রেলিং রং করার কাজ করছেন এক শ্রমিক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২১
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল মেনে নেওয়ার দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। ছবি: সাহাদাত পারভেজ

১২ / ২১
সিলেটের বাজারে এ বছর কমলা উঠেছে বেশ। নগরের বিভিন্ন এলাকায় ফেরিওয়ালারা ফেরি করে এভাবেই বিক্রি করেন। হালিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২১
ময়মনসিংহের নেত্রকোনায় আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৪ / ২১
পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আলুখেতে কীটনাশক ছিটাচ্ছেন একদল কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার তিতখুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২১
শীত মৌসুমে চা-বাগানে লাগানো হয় নতুন চা-গাছ। বীজতলা থেকে চারা নিয়ে যাওয়া হয় বিভিন্ন বাগানে। সিলেট সদরের হিলুয়াছড়া চা-বাগান এলাকায় একটি বীজতলা থেকে আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলেন আনিস মাহমুদ

১৬ / ২১
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনের স্থগিত ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে আজ মঙ্গলবার। এখানে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবিটি সকাল ৯টা ২৪ মিনিটে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৭ / ২১
পাবনা পৌরসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আজ মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: প্রথম আলো

১৮ / ২১
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় রোদে শুকানো হচ্ছে সুতা। শুকিয়ে গেলে এই সুতা দিয়ে তৈরি হবে গামছা, শাড়ি, গজ কাপড় প্রভৃতি। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২১
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলতে ব্যস্ত এই কৃষক-দম্পতি। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২০ / ২১
সরিষা খেতে খেলছিল ওরা। হঠাৎ​ ক্যামেরায় ছবি তোলা দেখে বেশ মজাও পেল ওরা। ছবিটি আজ মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান

২১ / ২১
সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে ১১ হাজার কম্বল বিতরণ করেন। আজ মঙ্গলবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ চত্বরে কম্বল নেওয়ার জন্য মানুষের ভিড়। ছবি: মঈনুল ইসলাম