এক ঝলক (১২ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
সিরিয়া থেকে এসেছে ১০ বছরের এই শরণার্থী শিশু। জার্মানির বার্লিনে একটি হোটেলের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ইফতারের পর নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছে সে। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

২ / ২৪
গায়ানার জর্জটাউনে ক্রিকেট খেলছে একদল ছেলে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি

৩ / ২৪
ইউরো ২০১৬-এ ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার খেলার আগে দলকে সমর্থন জানাতে সেজেগুজে প্রস্তুত এক রুশ সমর্থক। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

৪ / ২৪
জঙ্গি ও সন্ত্রাসী দমনে সারা দেশে শুরু হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু নম্বরবিহীন মোটরসাইকেল আটক করেছে। ছবিটি আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে গোয়ালন্দ ঘাট চত্বর থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

৫ / ২৪
পোলট্রি হ্যাচারিতে ফোটানো বাচ্চা নিতে ঝুড়ির চাহিদা বেশি। বাড়িতে তৈরি ঝুড়ি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি আজ রোববার বগুড়ার গাবতলী উপজেলার সাগাটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৪
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ রোববার সকালে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশ করে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ছবি: মীর মাহমুদুল হাসান

৭ / ২৪
পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেশি। ভ্যানভর্তি খেজুর নিয়ে তাই শহরে বিক্রি করতে এসেছেন শাহীন মণ্ডল। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ফতেহ আলী বাজার ফটক এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৪
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নেতাই নদের পানি বাড়তে শুরু করেছে। সাধারণত ভারতের পাহাড়ি ঢল থেকে এই নদে পানি আসে। ছবিটি গতকাল শনিবার সকালে গামারীতলা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৯ / ২৪
চুলার আগুন নিভে যাওয়া ঠেকাতে ফুঁ দিয়ে আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন এই নারী। ছবিটি গতকাল শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১০ / ২৪
পুরো গাছে একটিমাত্র কাঁঠাল। ছবিটি আজ সকালে যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১১ / ২৪
12
12
১২ / ২৪
সংখ্যালঘু হত্যাসহ সব ধরনের গুপ্তহত্যার প্রতিবাদে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি: হাসান রাজা

১৩ / ২৪
গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষেধ হলেও গাবতলী এলাকায় প্রধান সড়কের ওপর দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানো-নামানো করানো হয়। ছবিটি আজ রোববার সকালে গাবতলী আন্ডার পাসের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২৪
সিলেটে আজ রোববার বিকেলে নগরের নবাব রোড এলাকায় একটি গুঁড়া মসলার মিলে অভিযান চালিয়ে ভেজাল গুঁড়া মসলা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়ার সঙ্গে মেশানো বিষাক্ত রং, ধানের তুষ ও ইট-কাঠের গুঁড়া জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল মসলা গাভিয়ারখালে ফেলে দেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৪
রংপুর নগরে আজ রোববার সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে ‘উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক’ স্লোগানে টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবিটি নগরের টাউন হলের সামনে সড়কে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ২৪
আর কদিন পরে বর্ষাকাল এলেই খালে-বিলে শুরু হবে মাছ ধরার ধুম। তাই চারুর হাটে ভিড় জমেছে শৌখিন মৎস্য শিকারিদের। বিভিন্ন এলাকা থেকে প্রতি রোববার চাঁইয়ের হাটে ক্রেতা-বিক্রেতা আসেন এই হাটে। ছবিটি আজ দুপুরে পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার মাঠ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২৪
রমজানের শুরুতে যশোরে ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে। জমে উঠেছে থানকাপড়ের ব্যবসা। বিশেষ করে মেয়েদের থ্রি-পিস এবং ছেলেদের শার্ট-প্যান্টের কাপড়ের দোকানের ভিড় চোখে পড়ার মতো। ছবিটি আজ রোববার দুপুরে যশোরের বড় বাজার এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৮ / ২৪
পাকার অপেক্ষায় গাছে ঝুলে আছে আঁশফল। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২৪
খালে জাল পেতে তার মধ্যে রাখা হয়েছে চারা পোনা। পাশে রাখা রয়েছে খাল দিয়ে চলাচলের জন্য ডিঙিনৌকা। মাছগুলো একটু বড় হলে বিলের ঘেরে ছাড়া হবে। ছবিটি আজ রোববার যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া এলাকা থেকে তোলা। ছবি: মাসুদ আলম

২০ / ২৪
সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলার পাহাড়-টিলায় প্রতিবছরেই কাঁঠালের ভালো ফলন হয়। এবারও কাঁঠালের ফলন ভালো হয়েছে। প্রতিদিন এসব কাঁঠাল বিক্রির জন্য আনা হয় সিলেটের কদমতলীতে। এখান থেকে পাইকারি ও খুচরা বিকিকিনি চলে। আকারভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি হয় ১২ থেকে ৫০ টাকায়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২১ / ২৪
রংপুর নগরে ঈদ ঘিরে ব্যাটারিচালিত অটোরিকশা বেশি দেখা যাচ্ছে। প্রতিদিনের চেয়ে আজ রোববার অটোরিকশার জটে নাকাল নগরবাসী। নগরের কাচারিবাজার থেকে সিটিবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার থমকে থাকে সড়ক। ছবিটি সিটি বাজারের সামনে থেকে আজ রোববার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২২ / ২৪
রাজধানীর তেজগাঁও অবস্থিত টয়োটা থ্রি এস সেন্টারে নাভানা লিমিটেড উন্মোচন করে টয়োটার প্যাসেঞ্জার গাড়ি TOYOTA AVANZA-এর তৃতীয় প্রজন্মের মডেল। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে সারা দেশে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকায় গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন থানা থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৪ / ২৪
রাসেল নামের ছোট্ট এই শিশু জীবিকার তাগিদে লেখাপড়া বাদ দিয়ে টেম্পোর হেলপার। ছবিটি রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: হাসান রাজা