এক ঝলক (১২ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
নিম্নচাপের প্রভাবে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তার ওপর তীব্র যানজট। বিকেলে কাজ শেষে বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। যানবাহনের জন্য অপেক্ষা করছে ঘরমুখী মানুষ। ছবিটি সোমবার বিকেলে মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

২ / ২৪
মুষলধারে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেই সবজি ও ফল বিক্রি করতে বসেছেন পাহাড়ি নারীরা। ছবিটি সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের মধুপুর বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৪
গতকাল রাত থেকে টানা বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়ছে পাহাড়ের মানুষ। ছবিটি আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের মধুপুর বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৪
একটানা বৃষ্টিতে আজ সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। ছবিটি রামপুরা সেতু এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২৪
সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়েছে পণ্যবাহী লাইটার জাহাজ এমভি অনন্যার ওপর। ছবিটি সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৬ / ২৪
নিম্নচাপের কারণে চট্টগ্রামসহ সারা দেশে রোববার রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকেই সড়কে নৌকা নামিয়েছেন। ছবিটি আগ্রাবাদ এক্সেস রোড থেকে সোমবার দুপুরে তোলা।ছবি: সৌরভ দাশ

৭ / ২৪
রাজধানীতে মুষলধারে বৃষ্টি। ছবিটি সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৮ / ২৪
বৃষ্টির মধ্যেই যাত্রী নিয়ে ছুটছে ওয়াটার ট্যাক্সি। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৪
বাঁশের খুঁটিতে এক ফড়িং। ছবিটি সোমবার সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৪
বাসের অগ্রিম টিকিট পেয়ে খুশি এই ব্যক্তি। ছবিটি আজ সোমবার রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ২৪
রাজধানীর একটি ভবনের কাচ পরিষ্কার করছেন দুই শ্রমিক। ছবিটি রামপুরা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৪
মেয়েকে কোলে নিয়ে যাচ্ছেন এক বাবা। ছবিটি রাজধানীর কমলাপুর স্টেশনের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ / ২৪
প্যারিসে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন দেখতে আসা এক দর্শকের হাতে হাতপাখা। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৪
ছাতা মাথায় যাচ্ছেন পথচারীরা। ছবিটি রাজধানীর কমলাপুর স্টেশনের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৪
ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন একজন। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
নদীতে ঝাঁপ দিচ্ছে এক ইরাকি কিশোর। ছবিটি রোববার আরবিল ও মসুলের মধ্যবর্তী এলাকায় অবস্থিত আল-খাজির শিবিরের কাছ থেকে তোলা। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ইরাকিরা এই শিবিরে আশ্রয় নিয়েছে। ছবি: এএফপি

১৭ / ২৪
চিকনগুনিয়া, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে রাজধানীতে। রোগ প্রতিরোধে মশারি ব্যবহার করছেন এই দিনমজুর। ছবিটি রোববার ভোরে রাজধানীর টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৪
সাম্প্রতিক লন্ডন ব্রিজ হামলায় এই ছুরিটি ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য। ছুরির এই ছবি মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯ / ২৪
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান। ছবিটি সোমবার সকালে তোলা। বিস্ফোরক দ্রব্য রয়েছে সন্দেহে একটি বাড়ি রোববার রাত থেকে ঘিরে রাখা হয়। ছবি: শহীদুল ইসলাম

২০ / ২৪
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পেরে খুশি এই দুই তরুণ। সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা ছবি। ছবি: সাজিদ হোসেন

২১ / ২৪
বৃষ্টির কারণে বাসের অগ্রিম টিকিট কিনতে এসে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ছবিটি সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস কাউন্টার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
একটু বৃষ্টিতেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে যায়। সোমবারের টানা বর্ষণেও তার ব্যতিক্রম হয়নি। ছবিটি দুপুর তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৪
রাজধানীতে সারা দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই বিকেলে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে বাড়ি ফিরতে যানবাহনের জন্য বৃষ্টির মধ্যেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। ছবিটি সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ২৪
দিনভর বৃষ্টি ছিল রাজধানীতে। তার ওপর যানজট সাধারণ মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেয়। ছবিটি সোমবার বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম