এক ঝলক (১২ জুন ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন এলাকা। বোঝার উপায় নেই কোথায় নালা কোথায় সড়ক। আর এই ফাঁদেই পড়েছেন এক রিকশা চালক ও যাত্রী।  পরে তাঁদের আশপাশের লোকজন টেনে তোলেন। বহদ্দারহাট পুকুর পাড়, চট্টগ্রাম নগর, দুপুর সাড়ে ১২টা, ১২ জুন। ছবি: জুয়েল শীল

২ / ১৯
অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে। অবশেষে ঐতিহাসিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাঁরা হাসিমুখে করমর্দন করছেন। সিঙ্গাপুর, ১২ জুন। ছবি: রয়টার্স

৩ / ১৯
রাজধানীর হাতিরঝিলের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। এতে চারজন সামান্য আহত হয়েছে। সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার ফুটপাতে এই ধস হয়েছে। ঢাকা, ১২ জুন। ছবি: লিপি রানী সাহা

৪ / ১৯
বৈঠকে যাওয়ার  সময় উত্তর কোরিয়া নেতা কিম জং উনের গাড়িবহরের ছবি তুলছেন দুই ক্যামেরাম্যান। আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  কিম জং-উন ঐতিহাসিক বৈঠকে বসেন। সিঙ্গাপুর, ১২ জুন। ছবি: রয়টার্স

৫ / ১৯
ট্রাম্প ও কিমের বৈঠক নিয়ে প্রতিবেদন লিখতে মিডিয়া সেন্টারে ব্যস্ত সংবাদকর্মীরা। সবার নজর টেলিভিশন স্ক্রিনে। সিঙ্গাপুর, ১২ জুন। ছবি: রয়টার্স

৬ / ১৯
ট্রাম্প-কিমের বৈঠককে উদ্‌যাপন করতে হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়েছেন কোরিয়ান বংশোদ্ভূত তিন আমেরিকান। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১১ জুন। ছবি: রয়টার্স

৭ / ১৯
দুপুরের খাবার খাওয়ার পর দুজনে ক্যাপেলা হোটেলের সামনের খোলা জায়গায় হেঁটে বেড়ান কিম ও ট্রাম্প। এ সময় বেশ খোশমেজাজেই দেখা যায় দুজনকে। ক্যাপেলা হোটেল, সেন্তোসা দ্বীপ, সিঙ্গাপুর, ১২ জুন। ছবি: রয়টার্স

৮ / ১৯
সিঙ্গাপুরের এক বিলাসবহুল হোটেলে আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একান্ত বৈঠক। এরপর দুজনেই হাসিমুখে বেরিয়ে আসেন। সেখানকার উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তাঁরা। ক্যাপেলা হোটেল, সেন্তোসা দ্বীপ, সিঙ্গাপুর, ১২ জুন। ছবি: রয়টার্স

৯ / ১৯
ঈদের নামাজ মানেই চাই নতুন টুপি। তাই এখন শেষ মুহূর্তে চলছে টুপি কেনার ধুম। নগরের স্টেশন রোড এলাকায় ১৫-১৫০ টাকায় পাওয়া যাচ্ছে টুপি। সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ

১০ / ১৯
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা দলের সমর্থকেরা বগুড়া শহরের আনন্দ শোভাযাত্রা বের করে । সাতমাথা , বগুড়া , ১২ জুন। ছবি: সোয়েল রানা

১১ / ১৯
ঢাকা-বরিশাল মহাসড়কে অবাধে  চলছে অবৈধ তিন চাকার যান। এতে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। কাশিপুর, ঢাকা-বরিশাল মহাসড়ক, ১২ জুন। ছবি: সাইয়ান, বরিশাল।

১২ / ১৯
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পরে তাঁরা সড়কের উল্টো পাশে অবস্থান নেন। প্রচণ্ড গরমে একপর্যায়ে এক শিক্ষক অচেতন হয়ে পড়েন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে এ আন্দোলন চলছে। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ১৯
ঈদ উপলক্ষে বেড়েছে নতুন টাকার চাহিদা। কারণ নতুন টাকা ছোটদের ঈদি পাওয়ার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়।  গুলিস্তানে চলে নতুন টাকার কেনা বেচা। গুলিস্তান, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম

১৪ / ১৯
বিকেল থেকে রাজধানীতে বৃষ্টি। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবন। তোপখানা রোড, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম

১৫ / ১৯
ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ ভবনগুলোকে আলোকসজ্জায় সাজানো হচ্ছে। রাজউক ভবনে রঙিন বাতি স্থাপন করছেন শ্রমিকেরা। দিলকুশা, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম

১৬ / ১৯
বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। এ সময় আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত মা ও শিশু হাসপাতালেও পানি ঢুকে পড়ে। বেলা ১টা, ১২ জুন। ছবি: সৌরভ দাশ

১৭ / ১৯
দুপুরে গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছেন এক শ্রমিক। মতিঝিল, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম

১৮ / ১৯
একের পর এক বজ্রপাতে নদীপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ১২ জুন। ছবি: দীপু মালাকার

১৯ / ১৯
তুমুল বজ্রপাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১২ জুন। ছবি: দীপু মালাকার