নদী-নালায় এখন পানি বেড়েছে। শিশু-কিশোর সেই পানিতে দুরন্তপনায় মেতে উঠছে। এক কিশোর লুঙ্গিকে প্যারাস্যুট বানিয়ে গাছ থেকে লাফিয়ে পানিতে পড়ছে। নিসবেতগঞ্জ, রংপুর, ১১ জুন। ছবি: মঈনুল ইসলাম
দীর্ঘদিন পর রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মল খুলেছে আজ শুক্রবার। সকালের দিকে কেনাকাটা করতে আসা মানুষের লম্বা লাইন পড়ে যায়। পান্থপথ, ঢাকা, ১২ জুন। ছবি: মহিউদ্দিন সোহেল
৪ / ১৫
বাসস্ট্যান্ডে যাত্রীর চাপ নেই। ফাঁকা বাসস্ট্যান্ড এলাকায় চরে বেড়াচ্ছে গরু। কদমতলি বাস টার্মিনাল, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
বন্ধ দোকানের সামনে মাস্ক ও দস্তানা বিক্রির জন্য বসে আছেন এক বিক্রেতা। জিন্দাবাজার, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
করোনা–সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে পাঁচ তরুণ। সিটিপয়েন্ট, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
রিকশাভ্যানে করে আড়ত থেকে কলা নিয়ে যাচ্ছেন চালক। বন্দরবাজার, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
শুক্রবার বন্ধ বিপণিবিতান। জীবাণুনাশক টানেলের পাশে ঘুমাচ্ছেন এক নিরাপত্তকর্মী। জিন্দাবাজার, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
নিহত জর্জ ফ্লয়েডের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে এই শিল্পকর্ম। মিলান, ইতালি, ১২ জুন। ছবি: এএফপি
১০ / ১৫
করোনার কারণে লকডাউনের পর জার্মানির অর্থনীতিকে সচল করতে বিশেষ বৈঠকে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। বার্লিন, জার্মানি, ১২ জুন। ছবি: এএফপি
১১ / ১৫
কোভিড–১৯ এর সংক্রমণ পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার পর আবার মাস্ক পরছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কোন্তে। ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএর দেওয়া ফাইল ছবি। রোম, ইতালি, ১২ জুন। ছবি: এএফপি
১২ / ১৫
প্রয়োজনের তাগিদে করোনা পরিস্থিতির মধ্যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বাইরে বের হয়েছে পরিবারটি। ১১ জুন, আগারগাঁও, ঢাকা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৫
প্রতিকূলতার মধ্যেও নিয়মিত বের হচ্ছে সংবাদপত্র। সড়কের সিগনালে সংবাদপত্র বিক্রি করছেন এক নারী। বিজয় সরণি মোড়, ঢাকা, ১১ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৫
চা বিক্রেতা শাহজান মিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকা থেকে ভর্তির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে করোনা সন্দেহে ভর্তি নেওয়া হয়নি তাঁকে। পরে তিনি ও তাঁর স্ত্রী সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ভর্তির জন্য অপেক্ষায় থাকেন। সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা, ১২ জুন। ছবি : আশরাফুল আলম
১৫ / ১৫
নামাজের সময় সামাজিক দূরত্ব রেখে দাঁড়ানোর কথা থাকলেও মানছে না অনেকেই। একসঙ্গে জড়সড় হয়ে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিদের একাংশ। সোবহানবাগ, ঢাকা, ১২ জুন। ছবি: আশরাফুল আলম