এক ঝলক (১২ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ছানা নিয়ে সাঁতরে বেড়াচ্ছে এক হাঁসি। লস অ্যাঞ্জেলেসের ইকো পার্ক লেক থেকে গত রোববার তোলা ছবিটি আজ মঙ্গলবার প্রকাশিত। ছবি: এএফপি

২ / ২৩
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি কোয়েলার দুই চোখে দুরকম রং। এক চোখের রং উজ্জ্বল নীল, আরেক চোখের রং বাদামি। ছবিটি আজ মঙ্গলবার প্রকাশিত। ছবি: এএফপি

৩ / ২৩
পথের ধারে ফোটা বুনোফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত প্রজাপতি। ছবিটি মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৩
বড়শি ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ২৩
চীনের সবচেয়ে বড় জলপ্রপাত হুকোয়ের সামনে সেলফি তুলছেন এক পরিবারের তিন সদস্য। ছবি: রয়টার্স

৬ / ২৩
স্পেনের রোটা নৌ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সঙ্গে আলাপচারিতার একটি মুহূর্তে এভাবে ক্যামেরাবন্দী হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

৭ / ২৩
বৃষ্টিস্নাত ফুলে মধুর খোঁজে ছোট্ট পাখিটি। ছবিটি খুলনার সরকারি বিএল কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৮ / ২৩
ভারতের নয়াদিল্লিতে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছে এক ব্যক্তি। ছবি: এএফপি

৯ / ২৩
পথের ধারে বাহারি বুনোফুলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী, ফরিদপুর।

১০ / ২৩
বড়শি আর খলই হাতে নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছেন তিন জন। বর্ষায় হাওরে এ সময়ে মাছ ধরা পড়ছে বেশ। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে সকালে তোলেন আনিস মাহমুদ

১১ / ২৩
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৩
ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে নগরবাসী। ছবিটি মঙ্গলবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২৩
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সারা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৩
ফুটপাতে ভেঙে পড়ে আছে সিগনাল বাতি। ছবিটি মঙ্গলবার দুপুরে পুরোনো ঢাকার বাহাদুরশাহ পার্ক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
দলবেঁধে কৃষকেরা মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার তরনীহাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৩
আষাঢ়ের বৃষ্টিতে ধানখেত চষা হয়েছে। খেতে থাকা পোকামাকড় ও শামুক খাচ্ছে পাতিহাঁসের দল। আশপাশের খামারিদের এখন বিনা খরচেই চলছে হাঁস পালন। ছবিটি তোলা হয়েছে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপির পুলপাড়া এলাকার পাশে থেকে। ছবি: প্রথম আলো

১৭ / ২৩
পদ্মায় অবাধে পোনা মাছ নিধন চলছে। অবৈধভাবে অসংখ্য জালের ফাঁদ পেতে রেণু ধরছেন ফরিদপুর সদর উপজেলার নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকার কবির সেখ ও কালাম সেখ। তাঁরা এ রেণু আড়তদারদের কাছে ১ হাজার ৫০০ থেকে ২০০০ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বালিয়া ডাঙ্গী এলাকায় পদ্মা নদী থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৩
গুলশান ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম শহরে শোভাযাত্রা ও সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন, চট্টগ্রাম মহানগর বিএনপি। ছবিটি আজ মঙ্গলবার সকালে নাসিমন ভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৯ / ২৩
চাষাবাদে গরু-মহিষের ব্যবহার এখন ব্যাপকভাবে কমে গেছে। কিন্তু ধান রোপণের আগে জমির শেষ প্রস্তুতি হিসেবে মই দেওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপির জইটকাপাড়া মৌজা থেকে তোলা। ছবি: প্রথম আলো

২০ / ২৩
খুলনার নতুন রাস্তা মোড় এলাকার মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি বিদেশি পিস্তলসহ খালিশপুর বঙ্গবাসী এলাকার মাদক ব্যবসায়ী ও সুজন হত্যা মামলার আসামি কানা মেহেদিকে পুলিশ আটক করে। মাটিতে চেক গেঞ্জি কানা মেহেদি, তার পেটের ওপর উদ্ধার করা পিস্তল হাতে হলুদ জামা পরা সোর্স টুটুল এবং পিঠের দিকে ঝাপটে ধরে শুয়ে কমলা গেঞ্জি পরা খালিশপুর থানার এসআই ফিরোজ। ছবিটি আজ মঙ্গলবার খুলনার নতুন রাস্তার মোড় এলাকার পুরোনো যশোর রোডের পাশে মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৩
ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট ও ধোবাউড়া) উপনির্বাচন ১৮ জুলাই। প্রার্থীদের প্রচার জমে উঠেছে। ছবিতে স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন (আপেল প্রতীক) জনসংযোগ করছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২২ / ২৩
সম্প্রতি সারা দেশে ১৯৯টি মহাবিদ্যালয় সরকারীকরণের ঘোষণা দেওয়া হয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হারাগাছ ডিগ্রি মহাবিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। ছবিটি পৌর এলাকার হকবাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ২৩
ইতালির দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হন। ছবি: এএফপি