এক ঝলক (১২ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
বুনো ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ শনিবার খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

২ / ২২
কুয়াশা ঢাকা হিমেল ভোরে উড়ে যাচ্ছে একটি সাদা বক। ছবিটি গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিরুলিয়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২২
হাঁড়ি ভরা খেজুরের রস নিয়ে যাচ্ছেন গাছি। ছবিটি গতকাল শুক্রবার ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২২
মমতার নিবিড় বন্ধনে দাদু আর নাতনির। গতকাল শুক্রবার কানাডার টরন্টোয় আমেরিকান রিফুজি সেন্টারে এই সিরীয় বৃদ্ধের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পুনর্মিলনে এই দৃশ্যের অবতারণা। ছবি: রয়টার্স

৫ / ২২
স্পেনের বার্সেলোনায় ২০১৫ সালের আইএসইউ গ্র্যান্ড প্রিক্স ফিগার স্কেটিয়ের ফাইনালের একটি পর্বে জাপানের প্রতিযোগী মা আসাদা। ছবি: এএফপি

৬ / ২২
স্পেনের বার্সেলোনায় ২০১৫ সালের আইএসইউ গ্র্যান্ড প্রিক্স ফিগার স্কেটিং ফাইনালের একটি পর্বে যুক্তরাষ্ট্রের গ্রেসি গোণ্ড। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি

৭ / ২২
ভ্যানে ঝুড়ি বোঝাই করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি খুলনার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

৮ / ২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের নৌকা নিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন দুই কর্মী। ছবিটি আজ সকালে রাজধানীর বঙ্গভবন সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২২
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালায় সান সাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১০ / ২২
চলছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে দেশজুড়ে চলছে নানা প্রস্তুতি। খুলনার গললামারী বধ্যভূমি স্মৃতিসৌধে ধোয়ামোছা ও রং করার ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

১১ / ২২
ঘন কুয়াশার মধ্যে চলাচলের জন্য সরকারিভাবে ফেরিতে বসানো হয় ব্যয়বহুল ‘ফগ লাইট’। তবে এটি এখানকার কুয়াশা উপযোগী না হওয়ায় কোনো কাজেই লাগেনি। ছবিটি আজ শনিবার দৌলতদিয়া থেকে তোলা। ছবি: মো. রাশেদুল হক

১২ / ২২
রংবেরঙের পাখি। ছবিটি পুরান ঢাকার কাপ্তান বাজার থেকে তোলা। প্রতি শুক্রবার সেখানে পাখির হাট বসে। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে আসছে শীতের অতিথি পাখিরা। কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। ছবিটি গতকাল শুক্রবার সকালে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১৪ / ২২
খাবারের খোঁজে বটগাছের ডালে বসেছে হরিয়াল পাখিটি। ছবিটি গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১৫ / ২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গতকাল বসেছিল প্রজাপতি মেলা। সেখানে ছিল নানা রঙের প্রজাপতি। এটি তারই  একটি। ছবি: মোছাব্বের হোসেন

১৬ / ২২
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ারবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সাধারণ ছাত্র পরিষদ, সিলেট। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২২
পৌরসভা নির্বাচনে ভোট চাইতে এখন কাউন্সিলর প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করতে বের হয়ে দুই প্রার্থী প্রণব ঘোষ (বাঁয়ে) ও লিয়াকত হোসেন (ডানে) একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৯ / ২২
কুটির শিল্পের কাজ শিখছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মুরমু (৬৮) ও তাঁর স্ত্রী ফুলমনি বাসকে (৫৫)। উপজেলা পরিষদের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: এ এস এম আলমগীর, বিরামপুর

২০ / ২২
ধান সংগ্রহ শেষ। এবার খর মজুত করে রাখছেন কৃষক সাইজউদ্দিন মিয়া ও তাঁর স্ত্রী সবজান নেছা। ছবিটি আজ সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের মজুরদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২২
রংপুর নগরের কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার শেষ দিনে আজ শনিবার সকালে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসুল্লি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২২ / ২২
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মূল ফটকের সাইনবোর্ডটি অনেক দিন থেকে সংস্কার করা হয়নি। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ শনিবার বিকেলে পৌরসভা কর্তৃপক্ষ সাইনবোর্ডের জায়গায় তাই নতুন ব্যানার লাগাচ্ছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট