এক ঝলক (১২ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বর-কনে। হঠাৎ এই যন্ত্রযান গেল বিগড়ে। অগত্যা কনেকেই নিতে হলো ঠেলার দায়িত্ব। ভিয়েতনামের অ্যান ব্যাং বিচে এভাবেই ফটোশুট করেছেন বর-কনে। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

২ / ২৮
রেললাইনের ধারে বসে ভাপা পিঠা বানাচ্ছেন এক নারী বিক্রেতা। ছবিটি গতকাল রোববার বিকেলে যশোরের শার্শা উপজেলার দীঘিরপাড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ২৮
বাবাকে খাবার দিয়ে খেতের আইল ধরে হেঁটে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ রোববার পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২৮
হালকা কুয়াশাচ্ছন্ন সকালে আমন ধান মাড়াই করছেন এক কৃষক। ছবিটি গত শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৮
মাড়াই শেষে ধান ঝাড়া ও বাছাইয়ে ব্যস্ত কৃষকেরা। ছবিটি গতকাল রোববার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ২৮
মধুর টানে ফুলে এসেছে বাহারি প্রজাপতি। ছবিটি সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৮
কিছুক্ষণ আগেই বীজতলায় ধান ছিটিয়ে গেছেন কৃষক। কৃষক চলে যেতেই শালিক এসেছে সেই ধান খেতে। ছবিটি সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২৮
খাবারের খোঁজে বোরো বীজতলায় এসেছে এক ঘুঘু। ছবিটি সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৯ / ২৮
ধান সিদ্ধ করে কুমার নদের পারে রোদে শুকাচ্ছেন গৃহবধূ হাসিনা বেগম। ছবিটি রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৮
সামনে বোরো মৌসুম। তাই চারার জন্য বীজতলায় ধান ছিটাচ্ছেন দুই কৃষক জিল্লুর রহমান ও রিফাত শেখ। ছবিটি রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৮
পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় আকাশের মেঘ সেজেছে মনের মতো করে। সেই মেঘ ভেদ করে উড়ে যাচ্ছে উড়োজাহাজ। প্রথম দেখায় মনে হবে যেন শিল্পী তাঁর রং-তুলি দিয়ে ছবি এঁকেছেন মনের মতো করে। ছবিটি রোববার বিকেলে সিলেট শহরতলির বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৮
পড়ন্ত বিকেলের আলোয় হাওরের পানি সোনালি রং ধারণ করেছে। হাওরে মাছ শিকারের আশায় বসে আছে পানকৌড়ি। ছবিটি রোববার বিকেলে সিলেট শহরতলির বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৮
গোধূলি বেলার ছবিটি রোববার বগুড়ার গাবতলী উপজেলার সাহবাসপুর সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৮
দুই দিনের ভারত সফরে সস্ত্রীক এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাঁদের স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (বা থেকে প্রথম) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডান থেকে প্রথম)। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৮
রাজধানীর মহাখালীর সাততলা বস্তি-সংলগ্ন এলাকায় গতকাল রোববার রাতে আগুন লাগে। সেখানকার বাসিন্দাদের এখন খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কিছু ব্যক্তি, সোমবার সকালে তাদের মধ্যে বিতরণ করেছেন খাবার। ছবি: হাসান রাজা

১৬ / ২৮
আগুনে পুড়ে গেছে এত দিনের সংসার। অসহায় দৃষ্টিতে তা-ই দেখছেন এক বৃদ্ধা। ছবিটি রাজধানীর মহাখালীর সাততলা বস্তি-সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে তোলা। ছবি: হাসান রাজা

১৭ / ২৮
ভারতের অমৃতসরে শিখ স্বর্ণমন্দরের পটভূমিতে সেলফি তুলছে একটি ভক্ত পরিবার। ছবিটি আজ সোমবারের। ঘন কুয়াশায় চারপাশ ঝাপসা থাকায় পেছনের মন্দিরটি দেখা যাচ্ছে না। ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে ভারতের উত্তরাঞ্চলে বাস ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ছবি: এএফপি

১৮ / ২৮
পাহাড়ি ছড়ার পানির ওপর নির্ভর করতে হয় পাহাড়ের দুর্গম এলাকার বাসিন্দাদের। সকালে একদল শিশু হাত-মুখ ধুয়ে ফেরার পথে পানি নিয়ে যাচ্ছে। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের নারাইছড়ি গ্রাম থেকে আজ সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২৮
ভূমিকম্পে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ক্ষতিগ্রস্ত পিদিয়ে জায়া জেলার একটি মার্কেটের দৃশ্য এটি। ৯ ডিসেম্বরের ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েন। ছবি: এএফপি

২০ / ২৮
পাবনার আটঘরিয়া উপজেলার বংশীপাড়ায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভের নামফলক মুছে গেছে। আসন্ন বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভটি পরিচ্ছন্ন করা হচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৮
সাঁওতাল হত্যা, ঘরে আগুন ও লুটপাটের ঘটনার বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে তীর-ধনুক ও লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা। ছবিটি আজ সোমবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রাম থেকে তোলা। ছবি: শাহাবুল শাহীন

২২ / ২৮
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার সড়কগুলোর বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি রোববার দুপুরে নগরকান্দা পৌরসভার চৌমুখা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৮
বাড়ছে শীত। লেপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। আকারভেদে ৭০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হয় এক-একটি লেপ। ছবিটি রোববার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট হাজরা তলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৮
চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার একটি মুহূর্ত। খেলায় অর্থনীতি বিভাগ ১-০ গোলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবি: শাহ আলম

২৫ / ২৮
দুপুরের খাবারে সন্তানকে দিয়েছেন চাল ভাজা। তাই খাচ্ছে শিশুটি, এ দেখে মায়ের মুখে ফুটে উঠেছে অনাবিল হাসি। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কোল সম্প্রদায়ের গ্রাম বাবুডাইং গ্রাম থেকে রোববার তোলা। ছবি: প্রথম আলো

২৬ / ২৮
খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকায় আজ সোমবার সকালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: নীরব চৌধুরী

২৭ / ২৮
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে দুই হাজার কম্বল দিয়েছে এক্সিম ব্যাংক। আজ সোমবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে কম্বল তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া। ছবি: হাসান রাজা

২৮ / ২৮
রাজধানীর গ্যোটে ইনস্টিটিউটে আয়োজিত কনসার্টে জার্মান ব্যান্ড পার এন্ডারস। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সাইফুল ইসলাম